মনোনীত হয়েও এলেন না গ্র্যামি অনুষ্ঠানে, 'চাপমুক্ত লাগছে... ', যা বললেন অনুষ্কা

সম্প্রতি অনুষ্ঠিত হলো ৬৮তম গ্র্যামি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চলতি বছরেও মনোনীত হয়ে পুরস্কার পেলেন না অনুষ্কা শঙ্কর। এই বছর এক আন্তর্জাতিক তারকা ব্যাড বানির কাছে পরাজিত হলেন তিনি।

Published on: Feb 02, 2026 8:32 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সম্প্রতি অনুষ্ঠিত হলো ৬৮তম গ্র্যামি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চলতি বছরেও মনোনীত হয়ে পুরস্কার পেলেন না অনুষ্কা শঙ্কর। এই বছর এক আন্তর্জাতিক তারকা ব্যাড বানির কাছে পরাজিত হলেন তিনি।

মনোনীত হয়েও এলেন না গ্র্যামি অনুষ্ঠানে অনুষ্কা
মনোনীত হয়েও এলেন না গ্র্যামি অনুষ্ঠানে অনুষ্কা

পুরস্কার ঘোষণার আগে অনুষ্কা একটি পোস্টে বলেছিলেন, এই বছর দুটি মনোনয়ন পেয়ে ভীষণ গর্বিত লাগছে। একটি আমার অ্যালবাম চ্যাপ্টার থ্রি: উই রিটার্ন টু লাইক এবং দ্বিতীয়টি অ্যালবামটির অন্যতম প্রধান গান ডেব্রেক- এর জন্য।

আরও পড়ুন: ‘ভুল সামলানোই বড়দের কাজ…',দেবকে পাশে নিয়ে ‘পদ্মশ্রী-টদ্মশ্রী’ বিতর্কে ইতি টানলেন প্রসেনজিৎ

কিন্তু মনোনীত হয়েও তিনি এবার উপস্থিত ছিলেন না অনুষ্ঠানে। চলতি বছর ১২ এবং ১৩ তম বার মনোনীত হওয়ার পরেও তিনি কেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সে কোথাও তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন।

অনুষ্কা একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘আজ গ্র্যামি দিবস। আমি দুবার মনোনীত হতে পেরে ভীষণ গর্বিত। কিন্তু এই বড় বড় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে যে উত্তেজনায় এবং চাপ সৃষ্টি হয় আমার মনে, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই বছর আমি উপস্থিত থাকব না।’

অনুষ্কা আরও লিখেছেন, ‘সচেতন ভাবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এই অনুষ্ঠানের সময় আমি থাকবো না সেখানে। পুরস্কার পাওয়ার থেকে দর্শক শ্রোতাদের কাছে আমার সঙ্গীত পৌঁছানো বেশি দরকার।’ প্রসঙ্গত, এই বছর গ্র্যামি অনুষ্ঠানে যোগ না দিয়ে সঙ্গীতশিল্পী ব্যস্ত ভারত সফরে।

তিনি লেখেন, ‘অনুষ্ঠানের আগে যেভাবে প্রস্তুতি নিতে হয় তা একজন ব্যক্তির উপর মানসিক চাপ ফেলে। আমি আমার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানে যোগ দেওয়া মানেই পোশাক, লাল কার্পেট, পুরস্কার জেতার উৎকণ্ঠা সবকিছু নিয়ে চিন্তা।’

আরও পড়ুন: 'সমাজকে সুস্থ রাখার দায় আমাদের একার নয়...', মিমিকে হেনস্তা নিয়ে যা বললেন শুভশ্রী

সবশেষে তিনি লেখেন, ‘আজ যদি আমি প্রথমবারের জন্য বিজয়ী হই তাহলে অবশ্যই আমি আনন্দিত হব কিন্তু আমি আর সত্যি বিশ্বাস করি এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তিক্ততার কারণে এ কথা বলছি না বরং পর্দার আড়ালের বাস্তব জিনিস তুলে ধরছি।’

উল্লেখ্য, এই বছর প্রথম গ্র্যামি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দলাই লামা। সেরা অডিও বই, আখ্যান এবং গল্প বলার রেকর্ডিং বিভাগে জিতেছে এই অ্যালবাম। এই বিভাগে যারা মনোনীত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ক্যাথি গারভার, ট্রেভর নোয়া, কেতানজি ব্রাউন জ্যাকসন, ফ্যাব মরভান।