'আমি আর ফিরতে চাই না.. ', মেয়ের ৫ বছরের জন্মদিনেই কি অবসর ঘোষণা অনুষ্কার?
ভামিকার জন্মদিনে মাতৃত্বের পরিবর্তন নিয়ে একটি বিশেষ পোস্ট শেয়ার করলেন অনুষ্কা শর্মা।
গত ১১ জানুয়ারি মেয়ে ভামিকার পঞ্চমতম জন্মদিন উদযাপন করলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। মেয়ের পঞ্চম তম জন্মদিনে অনুষ্কা পুনরায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানান মাতৃত্ব কিভাবে তাকে পাল্টে দিয়েছে।

২০২১ সালের ১১ জানুয়ারি মেয়েকে জন্ম দিয়েছিলেন অনুষ্কা। তারপর থেকেই কার্যত নিজের কাছ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। স্বামী এবং সংসার এই দুইটি মিলেই এখন অনুষ্কার জীবন। মাতৃত্বের পর নিজের পরিবর্তিত জীবনের কথা উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী।
আরও পড়ুন: কুসুমের সিঁথিতে সিঁদুর দেখে ফেলে ইন্দ্রানী, তবে কি এবার আসল সত্যি হবে ফাঁস?
অভিনেত্রীর শেয়ার করা পোস্টের একটি অংশে লেখা ছিল, মাতৃত্বকে তোমায় বদলে দিতে দাও, তোমার এই নতুন রূপের দায়িত্ব নাও তুমি। পুরনো জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাচ্চাদের সঙ্গে নতুন জীবনের মজা নাও। ক্লান্ত চোখ এবং একটি পরিপূর্ণ হৃদয়, যার কথা কখনো কেউ উল্লেখ করেনি, সেই জীবন তোমার জন্য অপেক্ষা করছে।
অনুষ্কার পোস্টে আরও লেখা, মাতৃত্ব একটি বৈপরীত্য ঘটনা যেখানে ভালোবাসায় এবং ক্লান্তি, বেড়ে ওঠা এবং স্থগিত সবকিছুই পাশাপাশি বাস করে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের নিজেদের গঠন করতে সাহায্য করে।

পুরনো এই পোষ্টের সঙ্গে অনুষ্কা লেখেন, আমি আর আমার এমন কোন সংস্করণে ফিরে যাব না যে তোমাকে চেনে না। আমার সন্তান। ১১ জানুয়ারি ২০২১, লাল হৃদয়ের ইমোজি। এই পোষ্টের মাধ্যমেই যে নিজের অভিনয় জীবনের অবসর ঘোষণা করে দিলেন অনুষ্কা, সেটা মোটামুটি আন্দাজ করছেন ভক্তরা।
বেশ কয়েক মাস বিদেশে থাকার পর গত বছরের ডিসেম্বর মাসে ভারতে ফিরে এসেছিলেন অনুষ্কা। লিওনেল মেসির সঙ্গে দেখা করার পাশাপাশি একটি ম্যাচ খেলার জন্য ভারতে এসেছিলেন বিরাট, সঙ্গে ছিলেন অনুষ্কাও।
আরও পড়ুন: দিন দুপুরে ‘কালিপটকা’ ফাটালেন স্বস্তিকা, ক্যাওড়া লুকে তাক লাগালেন অনির্বাণ
অনুষ্কা চিরকাল এমন একটি জীবন চেয়েছিলেন যেখানে তিনি তার স্বামী এবং সন্তানকে নিয়ে সুখে সংসার করবেন। একটু ব্যস্ততম জীবনের থেকে তিনি এমন একটি জীবন সবসময় বেছে নেওয়ার কথা বলেছিলেন যেখানে থাকবে না কোন ব্যস্ততা, শুধুমাত্রই সন্তানদের সময় দিতে পারবেন তিনি আর সেই স্বপ্নই পূরণ করেছেন অনুষ্কা।
E-Paper











