'মাঝে আমাদের বিয়ে হয়েছে ঠিকই... ', ঋত্বিকের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট অপরাজিতা?
২০১১ সালে অপরাজিতা ঘোষকে বিয়ে করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। অন্য আর পাঁচটা দম্পতির থেকে একেবারে আলাদা এই দম্পতি। কাজের ফাঁকে সময় সুযোগ পেলেই কখনও ঘুরতে যান কখনও আবার গুছিয়ে রাখেন নিজের বাড়ি। বিলাসবহুল ভাবে সময় কাটানো নয় বরং একে অপরের সঙ্গে সময় কাটানোই এই দম্পতির মূল উদ্দেশ্য।
২০১১ সালে অপরাজিতা ঘোষকে বিয়ে করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। অন্য আর পাঁচটা দম্পতির থেকে একেবারে আলাদা এই দম্পতি। কাজের ফাঁকে সময় সুযোগ পেলেই কখনও ঘুরতে যান কখনও আবার গুছিয়ে রাখেন নিজের বাড়ি। বিলাসবহুল ভাবে সময় কাটানো নয় বরং একে অপরের সঙ্গে সময় কাটানোই এই দম্পতির মূল উদ্দেশ্য।
ঋত্বিকের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট অপরাজিতা?
সম্প্রতি ‘চিরসখা’ ধারাবাহিকে অপরাজিতা অর্থাৎ কমলিনী দ্বিতীয়বার বিয়ে করেছেন। স্বতন্ত্র বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে এই ধারাবাহিকের টিআরপি তুঙ্গে। বহু অপেক্ষার পর নতুন কাকুর বিয়ে হতে দেখে খুশি দর্শকরা। কিন্তু বাস্তব জীবনে নিজের স্বামীর সঙ্গে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অপরাজিতার?
আনন্দবাজার সোশ্যাল-এর সঙ্গে সম্প্রতি সাক্ষাৎকার দিতে গিয়ে অপরাজিতা বলেন, ‘স্বামী স্ত্রী হওয়ার পরেও আমরা একে অপরের ভীষণ ভালো বন্ধু। আমরা প্রথমেই নিজেদের সম্পর্ক বন্ধুত্ব দিয়েই শুরু করেছিলাম, মাঝে বিয়ে হয়েছিল ঠিকই কিন্তু আমরা নিজেদের সম্পর্কটা বন্ধুত্বের মধ্যেই রেখেছি।’
অভিনেত্রী বলেন, ‘ব্যাপারটা খুব কঠিন তা কিন্তু নয়। এটা আমাদের সহজাত ধর্ম। আমার ২৪ ঘন্টা একটা মানুষের সঙ্গে থাকার পর আবার সেই মানুষটার সঙ্গেই থাকতে ইচ্ছা করে। কার কী হয় জানি না, তবে আমাদের এমনটাই লাগে।’
মনোমালিন্য নিয়ে কথা বলতে গিয়ে অপরাজিতা বলেন, 'অন্য যে কোনও দম্পতির মতো আমাদের মধ্যেও কথা কাটাকাটি হয়। এটা ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার। তবে তার মানে এই নয় যে আমরা একে অপরের মতকে সম্মান করি না। আমরা নিজেদের মতামত বলি এবং তারপর মাঝামাঝি একটা জায়গায় আমরা আসি। অনেক সময় এমনও হয় যে আপনাদের একে অপরের মতই ঠিক বলে মনে হয়।'
প্রসঙ্গত, এই মুহূর্তে বড়পর্দায় চলছে ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘রান্নাবাটি’। ছবিটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। অন্যদিকে নিজের ধারাবাহিক নিয়ে ভীষণ ব্যস্ত অপরাজিতা। সব সামলে একমাত্র ছেলেকে দুজনেই সময় দেওয়ার চেষ্টা করেন,পাশাপশি একে অপরকেও।
News/Entertainment/'মাঝে আমাদের বিয়ে হয়েছে ঠিকই... ', ঋত্বিকের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট অপরাজিতা?