জন্মদিনটা সকলেরই ভীষণ প্রিয় একটি দিন। এই বিশেষ দিনে কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে সকলেই পছন্দ করেন। তবে কাছের মানুষ বলতে যে শুধুমাত্র পরিবারের মানুষ তা কিন্তু নয়, একঙ্গে কাজ করতে করতে সহকর্মীরাও হয়ে ওঠেন পরিবারেরই একজন, তাই এবারে আরাত্রিকা তাঁর জন্মদিন পালন করলেন দ্বিতীয় পরিবারের সঙ্গে।
জন্মদিনটা সকলেরই ভীষণ প্রিয় একটি দিন। এই বিশেষ দিনে কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে সকলেই পছন্দ করেন। তবে কাছের মানুষ বলতে যে শুধুমাত্র পরিবারের মানুষ তা কিন্তু নয়, একঙ্গে কাজ করতে করতে সহকর্মীরাও হয়ে ওঠেন পরিবারেরই একজন, তাই এবারে আরাত্রিকা তাঁর জন্মদিন পালন করলেন দ্বিতীয় পরিবারের সঙ্গে।
মন্দারমনির যাত্রাপথে জন্মদিন পালন আরাত্রিকার
এই মুহূর্তে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে অভিনয় করছেন আরাত্রিকা। ধারাবাহিকের গোটা টিম সম্প্রতি ছুটি কাটাতে কলকাতা থেকে মন্দারমনির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাসে সকলে মিলে করছিলেন দেদার মজা। তার মধ্যে উপরি পাওনা ছিল আরাত্রিকার মধ্যরাতে জন্মদিন পালন।
কোলাঘাটে একটি রেস্টুরেন্টের সামনে সকলের উপস্থিতিতে কেক কাটতে দেখা যায় অভিনেত্রীকে। ধারাবাহিকের পরিচালক থেকে শুরু করে সহকর্মী, সকলের সঙ্গেই ছবি তোলেন তিনি। এই প্রথম হয়তো এইভাবে বাড়ির বাইরে জন্মদিন পালন করলেন তিনি আর তাই এই স্পেশাল জন্মদিন চিরকাল মনে থেকে যাবে আরাত্রিকার।
সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের মুহূর্তের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘২০২৫ সালের এই জন্মদিনটা একটু অন্যরকম। প্রতিবছর বাবা মা পালন করে এই বছরও করেছে। কিন্তু এবারের জন্মদিন মন্দারমনি যাত্রাপথে বাসের মধ্যে ঠিক রাত বারোটায় এবং কোলাঘাটে পালন করল জোয়ার ভাটা-র পুরো টিম।’
অভিনেত্রী লেখেন, ‘আমি আপ্লুত যে সুশান্ত দা, মানস দা, বাবু দা সহ সকলের উপস্থিতিতে এত সুন্দর একটি সময় কাটালাম। আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানানোর ধৃষ্টতা আমার নেই। সত্যি নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।’
তবে জন্মদিনে কিছু সময় বাবা মায়ের সঙ্গেই কাটিয়েছিলেন আরাত্রিকা। সেই ছবিও তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বাবা মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘হ্যাপি বার্থডে টু মি। পিকচার আভি বাকি হে।’ ছবিতে বাবা মায়ের কোলে বসে ছবি তুলতে দেখা যায় নায়িকাকে।
এই মুহূর্তে শুধু ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিক নয়, সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবিতেও দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় শ্রীচৈতন্যের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যেই আরত্রিকার নতুন লুকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।