বিয়ের পিঁড়িতে বসছেন সৌরভ-শুভস্মিতা? ‘গত আট মাস ধরে…’, মুখ খুললেন তাঁরা

গুঞ্জন 'লক্ষ্মীঝাঁপি' খ্যাত জুটি পর্দার দীপ আর ঝাঁপি অর্থাৎ সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায় নাকি এবার রিয়েল লাইফে বিয়ের করতে চলেছেন।

Published on: Feb 24, 2026 9:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চলতি বছরেই টলিপাড়ার একের পর এক সেলেব জুটি বিয়ের পিঁড়িতে বসেছেন। জানুয়ারিতে মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী সাতপাকে বাঁধা পড়েছিলেন। প্রেমের মাসে বিয়ে সেরেছেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। আর এবার গুঞ্জন 'লক্ষ্মীঝাঁপি' খ্যাত জুটি পর্দার দীপ আর ঝাঁপি অর্থাৎ সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায় নাকি এবার রিয়েল লাইফে বিয়ের করতে চলেছেন।

বিয়ের পিঁড়িতে বসছেন সৌরভ-শুভস্মিতা? ‘গত আট মাস ধরে…’, মুখ খুললেন তাঁরা
বিয়ের পিঁড়িতে বসছেন সৌরভ-শুভস্মিতা? ‘গত আট মাস ধরে…’, মুখ খুললেন তাঁরা

আরও পড়ুন: মেরুদণ্ডের সমস্যা নিয়েও কাজ করেছিলেন শাহরুখ! নায়কের কাজের প্রতি নিষ্ঠা প্রসঙ্গে যা বললেন গোবিন্দ নামদেব

এই খবর নিয়েই এখন তুমুল চর্চা হচ্ছে। তার মধ্যেই সংবাদ প্রতিদিন ডিজিটালকে সৌরভ বলেন, ‘জুটি হিসেবে দর্শক আমাদের খুবই পছন্দ করেন ও ভালোবাসেন। এটা হয়তো এই গুঞ্জনের একটা কারণ। কিন্তু হ্যাঁ, সে সবের ঊর্ধ্বে গিয়ে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে। আর তা হওয়া খুবই স্বাভাবিক। কারণ গত আট মাস ধরে আমরা একসঙ্গে কাজ করছি। সেই বন্ধুত্বের রসায়ন দেখে ও পর্দায় আমাদের একসঙ্গে দেখে এমন একটা প্রত্যাশা হয়তো তৈরি হয়েছে। কাকে কতটা কার সঙ্গে মানাচ্ছে সেটা তো অপরপ্রান্তের মানুষ ভালো বুঝতে পারেন তাঁদের হয়তো এমনটা মনে হওয়া সেখান থেকেই। কিন্তু এমন কিছু ঘটছে না।’ অন্যদিকে, শুভস্মিতা বলেন, ‘আমরা বিয়ে করছি না। যদি করি তাহলে নিশ্চয়ই সকলকে জানাবো।’

আরও পড়ুন: 'আমার হিরো…', সাহেবের নতুন মেগার প্রোমো নিজের স্ট্রোরিতে শেয়ার করে লিখলেন সুস্মিতা, প্রেমে সিলমোহর দিলেন নায়িকা?

প্রসঙ্গত, সৌরভ ও শুভস্মিতাকে প্রায়ই এক সঙ্গে নানা ছবি ও রিল পোস্ট করতে দেখা যায়। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। আর পর্দাতেও দর্শকরা তাঁদের জুটিকে ভালোবাসা দিয়েছেন যথেষ্ট। তাই পর্দার বাইরে অফ স্ক্রিনেও ‘দীপ’ এবং ‘ঝাঁপি’র মধ্যে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন দানা বাঁধতে শুরু করে।

আরও পড়ুন: ওটিটি নয়, হলেই মুক্তি পাবে ‘আলফা’? আলিয়ার ছবির জন্য নেটফ্লিক্সের ২১৫ কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান YRF-এর?

প্রসঙ্গত, এর আগেও সৌরভ ঘর বেঁধেছিলেন মধুমিতা সরকারের সঙ্গে। তখন তাঁর অনেকটাই অল্প বয়স। প্রথম মেগা 'সবিনয় নিবেদন' চলাকালীনই মধুমিতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সেটেই হয়েছিল আলাপ। তারপর ২০১৫ সালে করে ফেলেন বিয়েটা। তবে তা সুখের হয়নি, ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের।