Arijit Singh: ইলা অরুণের কথায় ফেম গুরুকূলে কেঁদে ভাসান ১৮ বছরের অরিজিৎ, এমন কী হয়েছিল সেদিন?

২০০৫ সালে সোনি টিভিতে টেলিকাস্ট হয়েছিল ফেম গুরুকূল। আর সেই শো দিয়েই গানের জগতে পা রাখা অরজিৎ সিং-এর। তখন সবে পেরিয়েছেন ১৮-র গণ্ডি।

Published on: Jan 17, 2026 8:43 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অরিজিৎ সিং-এর গায়িকীতে মুগ্ধ গোটা বিশ্ব। এমনকী, এড শিরান অবধি এসেছিলেন অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে। তাঁর ও অরিজিতের সাম্প্রতিক গান ‘Sapphire’ দারুণ সাফল্য পেয়েছে। অরিজিতের গানের জার্নি শুরু হয়েছিল অবশ্য ফেম গুরুকূল দিয়ে। গানের এই রিয়েলিটি শো দিয়েই পরিচিতির আলোয় আসা। তখন এক্কেবারে ছোট অরিজিৎ, সবে পেরিয়েছেন ১৮-র গণ্ডি।

ফেম গুরুকূলে থাকার সময়কার অরিজিৎ সিং-এর ভিডিয়ো ভাইরাল।
ফেম গুরুকূলে থাকার সময়কার অরিজিৎ সিং-এর ভিডিয়ো ভাইরাল।

২০০৫ সালে সোনি টিভিতে টেলিকাস্ট হয়েছিল এই রিয়েলিটি শো। ‘ইন্ডিয়ান আইডল’ আর ‘বিগ বস’-এর কম্বিনেশনে তৈরি এই শো-য়ে একই ছাদের তলায় সর্বক্ষণ ক্যামেরার সামনে থাকতে হত প্রতিযোগীদের। সেখানেই তাঁরা সংগীতের বিভিন্ন গুরুর থেকে গানের প্রশিক্ষণ নিতেন আর পারফর্মও করতেন।

আরও পড়ুন: ‘বুম্বাদা কেটে আমার পার্টগুলো…’! তাঁর কেরিয়ার নষ্ট করেন প্রসেনজিৎ? সত্যি সামনে আনলেন যিশু সেনগুপ্ত

‘ফেম গুরুকুল’-এর একটি এপিসোডের ভিডিয়ো ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে তরুণ অরিজিৎকে দেখা যাচ্ছে কিংবদন্তী গায়িকা ইলা অরুণের সামনে বসে চোখের জল ফেলতে। ‘হেড মিস্ট্রেস’ ইলা অরিজিৎকে বকা দিচ্ছেন তাঁর বিশ্বাস ভাঙার জন্য। ভিডিয়োতে অরিজিৎকে বারবার ক্ষমা চাইতে ও চোখের জল ফেলতেও দেখা গিয়েছে। এমনকী ইলা জানান, অরিজিৎ তাঁর অন্যতম প্রিয় ছাত্রের জায়গা হারিয়েছে। ইলা চলে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছে অরিজিৎকে।

আরও পড়ুন: মুসলিম ধর্মগুরু স্বামীই কি তাঁকে সিনেমা ছেড়ে দেওয়ার জন্য ব্রেনওয়াশ করেন? মুখ খুললেন সানা খান

ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে একবার অরিজিৎ জানিয়েছিলেন ‘ফেম গুরুকুল’-এ তাঁর অংশগ্রহণ করার কারণ। গায়ক বলেন, ‘আমি দেখতে চেয়েছিলাম কোথায় আমি দাঁড়িয়ে আছি। যতক্ষণ না তুমি প্রতিযোগিতায় নামছ, ততক্ষণ নিজের ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা তুমি পাবে না!’ শোয়ের অন্যতম জুড়ি মেম্বার শঙ্কর মহাদেবনের কারণেও ‘ফেম গুরুকুল’ বেছে নিয়েছিলেন বলেই জানিয়েছেন অরিজিৎ। তাঁর কথায়, ‘ওই শোয়ের পরেও শঙ্করজি-র সঙ্গে আমার যোগাযোগ ছিল। এখনও আছে। যখনই আর্থিক সমস্যায় পড়েছি, শঙ্করজির কাছে গিয়ে কাজ চেয়েছি।’

আরও পড়ুন: শাড়ি পরে সাজুগুজু এলাকার ‘হবু বউমা’র! হাত ধরে রুক্মিণীকে নিয়ে ঘাটাল মেলার উদ্বোধন করলেন দেব

যদিও ফেম গুরুকূল জেতা হয়নি অরিজিৎ সিং-এর। বিজেতার ট্রফি গিয়েছিল কাজি তৌকির আর রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তবে এই যে বলে, গুণ আর ভাগ্য থাকলে কেউ আটকাতে পারে না কেরিয়ারের গতি। মুম্বইতে কম সংঘর্ষ করতে হয়নি। গানের স্ক্র্যাচ গেয়েছেন, থেকেছেন বড় বড় সুরকারদের স্টুডিয়োতেই। তবে আজ খ্যাতি আর টাকা, দুটোরই কোনো অভাব নেই।