ইনস্টায় ১২.৩ মিলিয়ান ফলোয়ার্স অরিজিৎ সিং-এর, কিন্তু মাত্র এই ৩ জনকে ফলো করেন গায়ক
অরিজিতের গানের গলা মুগ্ধ করে আট থেকে আশিকে। লাখ লাখ ভক্ত শুধু দেশে নয় বিদেশেও। শুনলে অবাক হবেন, যে অরিজিৎকে লাখ লাখ মানুষ ফলো করে ইনস্টাগ্রামে, সেই অরিজিৎ ফলো করেন মাত্র এই ৩ জনকে।
নতুন বছরের শুরুতেই দেশের সবচেয়ে বড় গায়ক ঘোষণা করে বসলেন যে, তিনি আর নতুন করে সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না। পরমুহূর্তেই ভাইরাল হয় সেই পোস্ট। নিজেদের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না তাঁর অনুরাগীরা। প্রবল যন্ত্রণা, মনখারাপ গ্রাস করে অরিজিতের ভক্তদের।
কোন ৩ জনকে ইনস্টায় ফলো করেন অরিজিৎ সিং।
২০২৫–২৬-এ বিশ্বজুড়ে স্পটিফাইয়ে সবচেয়ে বেশি ফলোয়ার্স অরিজিৎ সিং-এর। সংখ্যাটা ১৬৮ মিলিয়নেরও বেশি। টেলর সুইফট, এড শিরানের মতো আন্তর্জাতিক তারকাদেরও পেছনে ফেলে দিয়েছেন। অরিজিতের গানের গলা মুগ্ধ করে আট থেকে আশিকে। লাখ লাখ ভক্ত শুধু দেশে নয় বিদেশেও। শুনলে অবাক হবেন যে অরিজিতের রয়েছে লক্ষাধিক ইনস্টা ফলোয়ার্স, তিনি ফলো করেন মাত্র ৩ জনকে।
ইনস্টায় অরিজিৎ সিং ফলো করেন তত্ত্বমসি ফাউন্ডেশন। যার পরিচালক তিনি নিজে ও স্ত্রী কোয়েল। সমাজের পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য কাজ করে এই ফাউন্ডেশন। দ্বিতীয় টিএম ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। যারা ইন্ডাস্ট্রির সেরা গায়কদের নিয়ে কাজ করে। ফলো করেন ওরিয়ন মিউজিক নামের একটি পেজ। যেখানে রয়েছে অরিজিতের গাওয়া নন-ফিল্মি গান।
এখন প্রশ্ন হল, অরিজিৎ কি আর গান গাইবেন না! নিজেই সবটা স্পষ্ট করে দিয়েছেন, জানিয়েছেন যে, অন্য ধরনের সঙ্গীতের দিকে হাঁটবেন তিনি। স্বাধীনভাবে গান বানানোর স্বপ্নও দেখছেন। সঙ্গে কিছু অসম্পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো তিনি পূরণ করবেন। অর্থাৎ ব্যাটেল অফ গলওয়ানের পরেও, কিছু সিনেমায় তাঁর প্লে ব্যাক থাকার সম্ভাবনা থেকে যাচ্ছে।
সঙ্গে অরিজিৎ স্পষ্ট করে দিয়েছেন যে, অরিজিনাল গান তিনি গাইবেন, মঞ্চে পারফর্মও করবেন। অর্থাৎ নিজের সুরেলা সফর থেকে দূরে রাখবেন না ভালোবাসার মানুষদের। অরিজিৎ জানিয়েছেন, হুট করেও প্লে ব্যাক না করার সিদ্ধান্ত নেননি তিনি। বরং ভাবছিলেন বহুদিন ধরেই।
আটটি ফিল্মফেয়ার ঝুলিতে পুরেছেন অরিজিৎ। পেয়েছেন দুটি জাতীয় পুরস্কার। ২০২৫ সালে পদ্মশ্রী। কেরিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত কজনই বা নিতে পারে! কজনই বা বলতে পারে দরাজ গলায়, তিনি নতুনদের সুযোগ করে দিতে চান।
News/Entertainment/ইনস্টায় ১২.৩ মিলিয়ান ফলোয়ার্স অরিজিৎ সিং-এর, কিন্তু মাত্র এই ৩ জনকে ফলো করেন গায়ক