'অনেক কিছুই বলা হয়নি যা বলব... ',জন্মদিনে ঋতুপর্ণার অজানা দিক তুলে ধরলেন অর্জুন

দেখতে দেখতে ৫৪ বছর বয়সে পদার্পণ করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই বছরটা ভীষণ ভীষণ স্পেশাল অভিনেত্রীর কাছে। একের পর এক ছবিতে অভিনয় করে গিয়েছেন তিনি। সেই ৯০ দশক থেকে আজ পর্যন্ত একইভাবে তিনি যেভাবে সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন সেটা অন্য কেউ হলে হয়তো পারত না।

Published on: Nov 07, 2025 2:30 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেখতে দেখতে ৫৪ বছর বয়সে পদার্পণ করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই বছরটা ভীষণ ভীষণ স্পেশাল অভিনেত্রীর কাছে। একের পর এক ছবিতে অভিনয় করে গিয়েছেন তিনি। সেই ৯০ দশক থেকে আজ পর্যন্ত একইভাবে তিনি যেভাবে সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন সেটা অন্য কেউ হলে হয়তো পারত না।

জন্মদিনে ঋতুপর্ণার অজানা দিক তুলে ধরলেন অর্জুন
জন্মদিনে ঋতুপর্ণার অজানা দিক তুলে ধরলেন অর্জুন

অভিনেত্রীর এই বিশেষ দিনে ঋতুপর্ণাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সহকর্মী থেকে শুরু করে বন্ধুবান্ধব অনেকেই। তবে এই বিশেষ দিনে ঋতুপর্ণার বেশ কিছু অজানা দিক তুলে ধরলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। ঋতুপর্ণার সঙ্গে বহু বছরের পুরনো একটি ছবি পোস্ট করে ঋতুপর্ণাকে প্রশংসায় ভরালেন অর্জুন।

আরও পড়ুন: 'কৃষভির গায়ে আমাদের রক্ত আছে তাই... ', মেয়েকে নিয়ে কী ভবিষ্যৎবাণী শ্রীময়ীর?

অর্জুন লেখেন, ‘বহু বছর ধরে আমি এই মেয়েটিকে চিনি। প্রায় ৩৫ বছর। যদিও চিনি বললে ভুল হবে, জানি। ওর প্রথম বড় পর্দায় পদার্পন আমার সঙ্গে। যদিও সেটি দুর্ভাগ্যবশত রিলিজ হয়নি। তারপর থেকে ওর আমার পূর্ণদাস রোডের বাড়িতে আসা যাওয়া।’

অভিনেতা লেখেন, ‘আমার মেয়ের তখন এক বছর বয়স। তখন থেকে আমার মেয়েকে ডাক নাম ধরে ডাকে ও। আমার স্ত্রী নীলাঞ্জনা ওকে ভীষণ ভালোবাসে। তবে একটা কথা বলি বলি করে বলা হয়নি। যদিও ও আমার থেকে অনেক পরে এই পেশার সঙ্গে যুক্ত হয়েছে, আমার থেকে বয়সে ছোট, আমার জুনিয়র, তবু বলতে কোন দ্বিধা নেই আমি ওর থেকে অনেক কিছু শিখেছি।’

ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ হয়ে অর্জুন বলেন, ‘ওকে আজ পর্যন্ত কারও ওপর রাগ করতে দেখিনি। কারো সম্পর্কে আজেবাজে কথা বলতে বা পর নিন্দা অথবা কুটকাচালি করে সময় নষ্ট করতে দেখিনি। অত্যন্ত চাপ টেনশন পরিস্থিতির মধ্যে থাকলেও ঘাবড়ে যেতে অথবা ভেঙে পড়তে দেখিনি।’

সবশেষে অভিনেতা লেখেন, ‘ওর সঙ্গে দেখা হলেই আমি ওকে জিজ্ঞাসা করি কিছু টিপস দে না, কি করে পারিস? ও নিজের পেশাগত জীবনের সমস্যা, নিজেকে এত বছর ধরে ধরে রাখা, এত বিরোধিতা, পরশ্রীকাতরতা, হিংসা আবার নিজের সন্তান স্বামী সামলানো। এমন ভালো সহকর্মী কোনওদিন পাইনি বললে ভুল বলা হবে তবে ও সবার থেকে আলাদা।’

আরও পড়ুন: 'এখন জনপ্রতিনিধি বলে সবসময়... ', টানা বিরতির পর পর্দায় ফিরে কী বললেন সায়নী?

জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে অর্জুন লেখেন, আজ তোর জন্মদিন, সুস্থ থাকিস, যে রকম আছিস ঠিক সেই রকম থাকিস বদলাস না। অবশ্য কারও কথায় যে তুই কান দিস না, আমি জানি। এই ছবিটাই আমি বলছি আর তুই শুনছিস। আমি বলছি যে এখনও মনে পড়ে ধীরে ধীরে উত্থান আর নানান জীবনের জটিলতা পেরিয়ে একটি মেয়ের একা লড়ে যাওয়ার কথা। তোর এই যুদ্ধকে আমি কুর্নিশ জানাই। শুভ জন্মদিন।

News/Entertainment/'অনেক কিছুই বলা হয়নি যা বলব... ',জন্মদিনে ঋতুপর্ণার অজানা দিক তুলে ধরলেন অর্জুন