ছবি মুক্তির আগেই ফের অঘটন! প্রিয়জনকে হারালেন অর্জুন

জাতীয় পুরস্কার পাওয়ার পর এবার বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে ডিপ ফ্রিজ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবিটি বড় পর্দায় মুক্তি পেলে দর্শকদের কেমন লাগবে তা নিয়ে ভীষণ উৎকন্ঠায় দিন কাটছে পরিচালকের। এর মধ্যেই অর্জুনের বাড়িতে ঘটে গেল বড়সড়ো অঘটন।

Published on: Nov 17, 2025 2:49 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জাতীয় পুরস্কার পাওয়ার পর এবার বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে ‘ডিপ ফ্রিজ’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবিটি বড় পর্দায় মুক্তি পেলে দর্শকদের কেমন লাগবে তা নিয়ে ভীষণ উৎকন্ঠায় দিন কাটছে পরিচালকের। এর মধ্যেই অর্জুনের বাড়িতে ঘটে গেল বড়সড়ো অঘটন।

ছবি মুক্তির আগেই ফের অঘটন!
ছবি মুক্তির আগেই ফের অঘটন!

ছবি মুক্তির আগেই দাদাকে হারালেন পরিচালক। এক বছর আগেই মাকে হারিয়ে মাতৃহারা হয়েছিলেন অর্জুন। এবার দাদাকে হারালেন তিনি। বাড়িতে বাবা, দাদা বৌদি এবং তাদের ছোট্ট সন্তান এই নিয়েই ছিল অর্জুনের পরিবার। এবার এই পরিবার থেকে সরে গেল আরেকটি মানুষ।

জানা গিয়েছে, সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্জুনের দাদা। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিছুদিন আগে পা ভেঙে যাওয়ায় অপারেশন করতে হয়েছিল, কিন্তু হাই সুগার থাকায় চোখে সমস্যাও দেখা যাচ্ছিল। কিন্তু তার জন্য যে এত বড় বিপদ ঘটে যাবে, সেটা কল্পনাও করতে পারেনি কেউ।

আরও পড়ুন: ‘খুব ভালো ভাগ্য থাকলে তবেই... ‘, ’ওয়েটিং রুম’ কতটা সমৃদ্ধ করল শুভশ্রীকে?

‘ডিপ ফ্রিজ’ যখন জাতীয় স্তরে পুরস্কৃত হয় তখন পরিচালক বলেছিলেন, তিনি নিজের মাকে এই ছবিটি দেখাতে পারলেন না বটে তবে তিনি বিশ্বাস করেন মায়ের আশীর্বাদেই এই জয় এসেছে তার কাছে। কিন্তু বড় পর্দায় ছবি মুক্তির আগে দাদাকে হারিয়ে শোকস্তব্ধ পরিচালক।

জাতীয় পুরস্কারের সম্মানিত হওয়ার আগে অর্জুন নিজেও ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। মায়ের অসুস্থতার সময় থেকেই তিনি কোমরের ব্যথায় আক্রান্ত ছিলেন। অল্প কাজ করলেই কষ্ট হতো। সেই নিয়েই চলছিল, কিন্তু আচমকা সিঁড়ি থেকে পড়ে গিয়ে শিরদাঁড়ায় চোট পান তিনি।

বড়সড়ো অস্ত্রপ্রচার হওয়া সত্বেও এখন তিনি অনেকটাই সুস্থ। নিজের ছবির কাজ নিয়ে ব্যস্ত পরিচালক। জীবনের প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি বড় পর্দায় মুক্তি পাচ্ছে কিন্তু তার আগে পরপর যে ঘটনা ঘটে গেল অর্জুনের জীবনে, সেটা চিরকাল দাগ কেটে যাবে।

আরও পড়ুন: 'আপনাদের জন্যই জোকার সাজি... ', জিতুর পাশে দাঁড়ানোর আহ্বান অভ্রজিতের

প্রসঙ্গত, আগামী দিনে মুক্তি পাবে অর্জুন পরিচালিত ছবি ‘বিবি পায়রা’। এই ছবিতে স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণ যে স্বস্তিকার অন্যতম ক্রাশ, সে কথা বারবার নিজের মুখেই স্বীকার করেছেন অভিনেত্রী। এবার সেই পছন্দের মানুষের সঙ্গেই জুটি বেঁধেছেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও ‘অব্যক্ত’, ‘গুলদস্তা’ এবং ‘শ্রীমতী’-র মতো ছবি তৈরি করে বাঙালি দর্শককে মুগ্ধ করেছেন অর্জুন। এবার চতুর্থ সিনেমার হাত ধরেই জাতীয় সম্মান ঘরে নিয়ে এলেন তিনি। আবির চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী অভিনীত এই ছবিটি মূলত এই ছবিটি এক প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে তৈরি করা হয়। সিনেমার এই সর্বভারতীয় স্তরের সম্মান নিঃসন্দেহে বাংলা ছবির কাছে একটি গর্বের বিষয়।

News/Entertainment/ছবি মুক্তির আগেই ফের অঘটন! প্রিয়জনকে হারালেন অর্জুন