Arjun Tendulkar Wedding: বিয়ে হয়ে গেল অর্জুনের! সচিনের চেয়ে বয়সে বড় অঞ্জলি,বউমা ছেলের থেকে কত বড় জানেন?

ক্রিকেট মাঠ থেকে এবার সোজা বিয়ের পিঁড়িতে। সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর জীবনের এক নতুন ইনিংস শুরু করলেন। দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চন্দক-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। লাল রঙের সাবেকি সাজে এই নবদম্পতির লুক এখন নেটপাড়ায় সুপারহিট।

Mar 5, 2026, 16:25:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পূর্ণতা পেল অর্জুন তেন্ডুলকরের প্রেমের গল্প। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দোকের সঙ্গে। মুম্বইয়ের এক অভিজাত অনুষ্ঠানে সাবেকি রীতি মেনে সম্পন্ন হলো তাঁদের বিয়ে। বিয়ের থিম থেকে শুরু করে নবদম্পতির পোশাক— সবকিছুতেই ছিল লাল রঙের আভিজাত্য।

বিয়ে হয়ে গেল অর্জুনের! সচিনের চেয়ে বয়সে বড় অঞ্জলি,বউমা ছেলের থেকে কত বড় জানেন? (PTI)
বিয়ে হয়ে গেল অর্জুনের! সচিনের চেয়ে বয়সে বড় অঞ্জলি,বউমা ছেলের থেকে কত বড় জানেন? (PTI)

সাবেকিয়ানায় মোড়া সাজ:

বিয়ের দিন অর্জুনকে দেখা গেল এক রাজকীয় লাল শেরওয়ানিতে। তার ওপর সূক্ষ্ম কারুকাজ এবং ম্যাচিং পাগড়ি তাঁকে এক্কেবারে ‘রয়্যাল’ লুক দিয়েছিল। অন্যদিকে, কনে সানিয়া পরেছিলেন একটি গাঢ় লাল রঙের ভারী কাজের শাড়ি। গলায় জড়োয়া হার আর হালকা মেকআপে সানিয়ার দিক থেকে চোখ ফেরানো দায় ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, একে অপরের হাত ধরে যখন তাঁরা মঞ্চে প্রবেশ করছেন, তখন চারিদিকে খুশির আমেজ।

চাঁদের হাট:

তেন্ডুলকর পরিবারের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট ও বিনোদন জগতের একঝাঁক তারকা। বাবা সচিন তেন্ডুলকর এবং মা অঞ্জলি তেন্ডুলকরকে দেখা গেল অতিথিদের আপ্যায়নে ব্যস্ত থাকতে। বোন সারা তেন্ডুলকরের সাজও ছিল নজরকাড়া। তবে সব আলো কেড়ে নিলেন নবদম্পতিই। তাঁদের মালাবদলের ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন।

বিয়ে মিটতেই হোটেলের লবিতে এসে পাপারাৎজিদের ক্যামেরার জন্য পোজ দেন অর্জুন ও সানিয়া। বউকে ফলো করে হাত জোড় করে শুভেচ্ছা বিনিময় করে দিলেন অর্জুন। লাজুক সচিন পুত্র ক্যামেরার সামনে একেবারেই সপ্রতিভ নন, এদিনও সেই জড়োতা চোখে পড়ল।

ছেলের বিয়েতে আইভরি-গোল্ডেন বন্ধগলা শেরওয়ানিতে সাজলেন সচিন। গোলাপি শাড়িতে ঝলমলে অঞ্জলি। বোন সারা তো বেবি পিঙ্ক শাড়িতে লাস্যময়ী লুকে ধরা দিলেন।

কে এই সানিয়া?

সানিয়া চন্দক পেশায় একজন পেশাদার এবং অর্জুনের দীর্ঘদিনের বন্ধু। মাঝেমধ্যেই তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেত। তবে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করতেন তাঁরা। অবশেষে সব গোপনীয়তা সরিয়ে এই রাজকীয় পরিণয়।

কীভাবে শুরু অর্জুন-সানিয়ার প্রেম?

সানিয়া এবং অর্জুন ছোটবেলার বন্ধু। সেখান থেকেই শুরু প্রেমের। গত বছর অর্থাৎ ২০২৫ সালের আগস্ট মাসে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল, যার ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।

মজার ব্য়াপার হল, অর্জুনের মা অঞ্জলি তেন্ডুলকর বরের চেয়ে বয়সে প্রায় দু-বছরের বড়। সেই ট্রেন্ড ফলো করেছেন অর্জুনও। ২৬ বছর বয়সী অর্জুন মালা দেবে সানিয়ার গলায়, তিনিও বয়সে সচিন-পুত্রের চেয়ে প্রায় ১৫ মাসের বড়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More