সচিনের ছেলের মেহেন্দি,হবু বউমাকে চিনুন,দাদার প্রাক-বিয়ের আসরে মুগ্ধতা ছাড়ল সারা

৫ই মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন সচিন পুত্র। আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে মোদীর হাতে। প্রাক-বিয়ের অনুষ্ঠানে ঝলমলে গোটা পরিবার। 

Published on: Mar 04, 2026 8:30 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তেন্ডুলকর পরিবারে এখন সাজ সাজ রব। সচিন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের বিয়ের পিঁড়িতে বসার সময় দরজায় কড়া নাড়ছে। আর দাদার বিয়ের প্রাক-অনুষ্ঠানে (Pre-wedding) সব আলো কেড়ে নিলেন বোনু সারা তেন্ডুলকর। তাঁর গ্ল্যামারাস ও আভিজাত্যে ভরা লুক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পিছিয়ে ছিলেন না অর্জুনের হবু বউও। সানিয়া চান্দোকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সচিন পুত্র।

সচিনের ছেলের মেহেন্দি,হবু বউমাকে চিনুন,দাদার প্রাক-বিয়ের আসরে মুগ্ধতা ছাড়ল সারা (PTI)
সচিনের ছেলের মেহেন্দি,হবু বউমাকে চিনুন,দাদার প্রাক-বিয়ের আসরে মুগ্ধতা ছাড়ল সারা (PTI)

সাবেকি সাজে সারা:

সারা তেন্ডুলকর বরাবরই তাঁর ফ্যাশন সেন্সের জন্য প্রশংসিত। ভাইয়ের বিশেষ অনুষ্ঠানে সারাকে দেখা গেল একটি জমকালো লেহেঙ্গায়। ন্যুড মেকআপ, কানে ঝুমকো আর এক চিলতে হাসিতেই বাজিমাত করেছেন তিনি। নেটিজেনদের মতে, সারা যেন কোনো বলিউড ডিভার চেয়ে কম নন। বিশেষ করে তাঁর রাজকীয় হাঁটাচলা এবং আভিজাত্য দর্শকদের মুগ্ধ করেছে।

অঞ্জলি তেন্ডুলকরের আভিজাত্য:

ছেলের বিয়ের খুশিতে ডগমগ মা অঞ্জলিও পিছিয়ে নেই। চিরকালই লাইমলাইট থেকে একটু দূরে থাকতে পছন্দ করা অঞ্জলি এদিন ধরা দিলেন উজ্জ্বল নীল রঙা লেহেঙ্গায়। গয়নার ব্যবহার আর ব্যক্তিত্বের ছটায় তিনি প্রমাণ করে দিলেন যে, ‘সিম্পলিসিটি’-র মধ্যেই আসল গ্ল্যামার লুকিয়ে থাকে। মা-মেয়ের এই যুগলবন্দি ফ্রেম রীতিমতো নজর কেড়েছে আমন্ত্রিতদের।

ক্রিকেট মহলের চাঁদের হাট:

অর্জুনের এই প্রি-ওয়েডিং অনুষ্ঠানে ক্রিকেট দুনিয়ার অনেক তারকাকেই দেখা গিয়েছে। তবে সবার নজর ছিল তেন্ডুলকর পরিবারের ওপর। বাবা শচীনকেও দেখা গিয়েছে কালো বা নীলরঙা ট্র্যাডিশনাল স্যুটে। অর্জুন ও তাঁর হবু স্ত্রীর সঙ্গে তেন্ডুলকর পরিবারের এই নিখুঁত পারিবারিক ছবি এখন ইন্টারনেটে সুপারহিট।

সংগীতের সন্ধ্যায় হবু কনে বেছে নিয়েছিলেন একটি নামী ডিজাইনারের তৈরি মিষ্টি পিচ এবং শ্যাম্পেন গোল্ড রঙের লেহেঙ্গা। সম্পূর্ণ লেহেঙ্গা জুড়ে ছিল হাতে করা ‘জারদৌসি’ এবং ‘মিরর ওয়ার্ক’-এর সূক্ষ্ম কাজ। ভারী কাজের ঘাগরা আর অফ-শোল্ডার ব্লাউজে তাঁকে দেখাচ্ছিল ঠিক যেন আধুনিক ভারতের কোনো রাজকুমারী। ওড়নাটি ছিল একদম হালকা নেটের, যার পাড়ে ছিল কুন্দনের কাজ।

গয়নার ছটা:

সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি পরেছিলেন চকার স্টাইলের হিরের হার (Diamond Necklace) এবং কানে বড় ঝুমকো। কপালে ছোট একটি টিকলি তাঁর লুকে এক ধরণের আভিজাত্য এনে দিয়েছিল। হাতের চওড়া ব্রেসলেট এবং আংটি তাঁর গ্ল্যামারকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল।

মুম্বইয়ের এক অভিজাত ভেন্যুতে বসতে চলেছে এই বিয়ের আসর। যেখানে আমন্ত্রিত থাকবেন বিশ্বের তাবড় ক্রিকেটার থেকে শুরু করে বলিউডের প্রথম সারির তারকারা। ৩রা মার্চ থেকেই শুরু হবে প্রাক-বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি, সঙ্গীতের পর ৫ তারিখ বিয়ের মূল বিবাহ অনুষ্ঠান।

কে এই সানিয়া চান্ধোক?

অর্জুনের হবু স্ত্রী সানিয়া মুম্বইয়ের এক অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান। সানিয়া হলেন মুম্বইয়ের প্রখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। তাঁদের পরিবার 'বাস্কিন রবিন্স'-এর মতো বড় ব্র্যান্ডের ব্যবসার সঙ্গে যুক্ত। সানিয়া একজন পেশাদার পশু চিকিৎসক (Veterinary Doctor)। এছাড়া তিনি মুম্বইয়ে পোষ্যদের জন্য একটি লাক্সারি স্পা চালান।

কীভাবে শুরু অর্জুন-সানিয়ার প্রেম?

সানিয়া এবং অর্জুন ছোটবেলার বন্ধু। সেখান থেকেই শুরু প্রেমের। গত বছর অর্থাৎ ২০২৫ সালের আগস্ট মাসে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল, যার ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।

মজার ব্য়াপার হল, অর্জুনের মা অঞ্জলি তেন্ডুলকর বরের চেয়ে বয়সে প্রায় দু-বছরের বড়। সেই ট্রেন্ড ফলো করেছেন অর্জুনও। ২৬ বছর বয়সী অর্জুন মালা দেবে সানিয়ার গলায়, তিনিও বয়সে সচিন-পুত্রের চেয়ে প্রায় ১৫ মাসের বড়।