আচমকা অসুস্থ আরমান, হাসপাতালের বেডে বসে দিলেন কোন বিশেষ বার্তা?
বলিউডের একজন অন্যতম গুণী সঙ্গীতশিল্পী হলেন আরমান মালিক। বহু ছবিতে গান গেয়েছেন তিনি। কিন্তু নতুন বছরের শুরুতেই মন খারাপ করা একটি খবর দিয়েছিলেন আরমান, জানিয়েছিলেন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
বলিউডের একজন অন্যতম গুণী সঙ্গীতশিল্পী হলেন আরমান মালিক। বহু ছবিতে গান গেয়েছেন তিনি। কিন্তু নতুন বছরের শুরুতেই মন খারাপ করা একটি খবর দিয়েছিলেন আরমান, জানিয়েছিলেন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। যদিও ঠিক কি কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেটা জানা যায়নি তবে তিনি জানিয়েছেন খুব একটা ভালো পরিস্থিতি ছিল না।

রবিবার হাসপাতালের বেডে বসে একটি ছবি পোস্ট করেন আরমান যেখানে দেখা যায় তার হাতে রয়েছে IV ট্রিপ লাগানো, হাসপাতালে পোশাক পরিহিত আরমান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন নিজের স্বাস্থ্যের আপডেট।
আরও পড়ুন: নয়া পালক জুড়ল দেবের মুকুটে, অভিনেতার নামে চালু হল ডাক টিকিট
ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, গত কয়েকদিন একেবারেই মজার ছিল না কিন্তু এখন আমি অনেক ভালো আছি। এখন বিশ্রাম নেওয়ার সময় এবং নিজেকে রিচার্জ করে নেওয়ার সময়। পোস্টটি দেখে খুব স্বাভাবিকভাবেই আরমানের ভক্তদের মন খারাপ হয়ে গিয়েছে তবে আরমান যখন নিজেই পোস্ট করেছেন তার মানে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন।
ঠিক কোন শারীরিক সমস্যা হয়েছিল এই প্রশ্নের উত্তর আরমান না দিলেও ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা শেয়ার করেছেন তিনি, ‘যেখানে তিনি লিখেছেন এই বছরে যে বিষয়গুলির উপর খেয়াল রাখতে চান, সেগুলির তালিকা আগে বানিয়ে নিন।’
আরমানের কথা থেকে স্পষ্ট হয়ে যায় যে অনিয়মিত জীবনযাত্রা অতিবাহিত করার জন্যই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রসঙ্গত, ২০১৪ সালে জয় হো গানটি গেয়ে প্রথম বলিউডে পদার্পণ করেছিলেন আরমান। ভাইজানের দেওয়া এই সুযোগের হাত ধরেই তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন বলিউডে।
আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার কবলে অহনা, নতুন গাড়ির অবস্থা বেহাল, কেমন আছেন অভিনেত্রী?
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কয়েকদিন আগে ভাই অমল মালিকের সঙ্গে তার বারবার তুলনা টানায় তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছিলেন, আমি সত্যি বুঝতে পারছি না যে কেন আমাদের দুই ভাইকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমাদের পথ আলাদা কিন্তু আমরা একসঙ্গে বেড়ে উঠেছি এবং একে অপরকে সফল হতে দেখি আমরা দুজনেই ভীষণ খুশি।
তিনি আরও লিখেছিলেন, দয়া করে সঙ্গীতের ওপর মনোযোগ দিন। চলুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং একসঙ্গে এগিয়ে যাই। শান্তি এবং ভালোবাসা।
E-Paper











