হঠাৎ কলকাতায় এলেন আরিয়ান খান! কী কারণে শহরে শাহরুখ-পুত্র

আরিয়ান খান এলেন কলকাতায়। হঠাৎ শীতের সন্ধ্যায় কলকাতায় কেন শাহরুখ-পুত্র? সঙ্গে শাহরুখ নেই, একাই এসেছেন তিনি। কিন্তু এই ডিসেম্বরে কোন বিশেষ কারণে শহরে এলেন আরিয়ান?

Published on: Dec 07, 2025 8:57 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরিয়ান খান এলেন কলকাতায়। হঠাৎ শীতের সন্ধ্যায় কলকাতায় কেন শাহরুখ-পুত্র? সঙ্গে শাহরুখ খান নেই, একাই এসেছেন তিনি। কিন্তু এই ডিসেম্বরে কোন বিশেষ কারণে শহরে এলেন আরিয়ান?

হঠাৎ কলকাতায় এলেন আরিয়ান খান! কী কারণে শহরে শাহরুখ-পুত্র
হঠাৎ কলকাতায় এলেন আরিয়ান খান! কী কারণে শহরে শাহরুখ-পুত্র

আরও পড়ুন: নম্র, ভদ্র শাহরুখ ছোটবেলায় প্রচন্ড দুষ্টু ছিলেন? শিক্ষকদের সঙ্গে কী করতেন জানেন?

রবিবার গ্রিন এন্টারটেইনমেন্ট-এর শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে এক বড় পাঁচতারার গেট দিয়ে প্রবেশ করছেন তিনি। তাঁর পরনে কালো রঙের টি-শার্ট, কালো ডেনিম ও নেভি ব্লু রঙের জ্যাকেট।

আরও পড়ুন: স্বর্ণেন্দু লুকিয়ে ছবি তুলতেই শ্রুতি লিখলেন ‘প্রেম জারি থাকুক…’, জানেন তাঁদের বয়সের ফারাক কত?

কিন্তু এবার প্রশ্ন হল হঠাৎ ডিসেম্বরের সন্ধ্যায় কেন শহরে এলেন তিনি? D'yavol-এর একটি বিশেষ ইভেন্টের জন্য কলকাতায় এসেছেন শাহরুখ পুত্র। আর D'yavol-এর কো ফাউন্ডার তিনি। তাই D'yavol-এর ইভেন্টে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে আর সেখানে তিনি না এলে কি চলে? শহরের বিখ্যাত পাঁচতারা হোটেল ওয়েস্টিনে D'yavol-এর এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভিডিয়োয় দেখা যায় গেট দিয়ে শাহরুখ পুত্র ঢোকার সঙ্গে সঙ্গেই তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

আরও পড়ুন: 'বিগ বস ১৯'-এর ফাইনালে কে হবে বিজয়ী? গৌরব-তানিয়া না ফারহানা ভোটে এগিয়ে কে? দেখে নিন

প্রসঙ্গত, শহরে নিজের ব্র্যান্ডের কাজে তিনি এলেও তাঁকে নিয়ে এখন দানা বেঁধেছে ঘোর বিতর্ক। অভিযোগ উঠেছে তিনি নাকি প্রকাশ্যে অশালীন ইঙ্গিত করেছেন। বেঙ্গালুরুর এক থানায় এক আইনজীবী আরিয়ানের বিরুদ্ধে এ নিয়ে অভিযোগ দায়েরও করেছেন। অভিযোগ করা হয় ২৮ নভেম্বর একটি অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন আরিয়ান। সেখানে অশোকনগর এলাকার একটি পাব-এ নাকি দেখা যায় তাঁকে। অভিযোগ ওঠে, বন্ধুদের সঙ্গে নিয়ে উদযাপনের মাঝে জন্সাধারণের দিকে ‘মধ্যমা’ প্রদর্শন করেন আরিয়ান। তবে এই ঘটনায় কংগ্রেস নেতা জমির আহমেদের পুত্র জায়েদ খান তাঁর পাশে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন অভিনেতা পুত্র নাকি মধ্যমা তুলে দেখাননি।

আরও পড়ুন: বিগ বস খ্যাত তানিয়া মিত্তালের মাসিক আয় কত জানেন? অঙ্কটা কিন্তু লাখের ঘরে

কাজের সূত্রে, চলতি বছরে আরিয়ানের পরিচালিত সিরিজ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। তাঁর পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল। এই সিরিজে বহু বি-টাউনের বড় বড় তারকারা ক্যামিও করেছিলেন।