রাস্তাতেই বমি ‘বালিক বধূ’ অভিকার, সামলাতে ব্যস্ত বর! বিয়ের ৫ মাসেই গর্ভবতী? নাকি সবটাই নাটক, কটাক্ষ নেটপাড়ার
'পতি পত্নী অউর পঙ্গা'-র সেটে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর দুজনে গাঁটছড়া বেঁধেছিলেন। এবার কি অভিকার মা হওয়ার পালা?
'বালিকা বধু' খ্যাত অভিনেত্রী অভিকা গোর এবং মিলিন্দ চাঁদওয়ানির বিয়ে হয়েছিল টেলিভিশনের সেটে। 'পতি পত্নী অউর পঙ্গা'-র সেটে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর দুজনে গাঁটছড়া বেঁধেছিলেন। লাল লেহঙ্গায় সেজেছিল কনে, মিলিন্দের ছিল শেরওয়ানি। চ্যানেলের থেকে একেবারে রাজকীয়ভাবে বিয়ে দেওয়া হয়েছিল অভিকা-মিলিন্দের। আর বিয়ের ৫ মাস কাটতে না কাটতেই কি অভিকার গর্ভে এল সন্তান?

সম্প্রতি একটি ভিডিয়ো তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে বেশ সাজুগুজু করেছেন কর্তা আর গিন্নি। অভিকার গায়ে সবুজ রঙের অফ শোল্ডার গাউন। আর মিলিন্দ স্যুটেড বুটেড লুকে! হঠাৎই ফোটোশ্যুটের মাঝেই অভিকা পেটে হাত দিতে থাকেন। আর তারপর রাস্তার ধারে গিয়ে বমি। আর মিলিন্দ তো তখন বউকে সামলাতে ব্যস্ত। হাত নেড়ে অনুরোধ করতে থাকেন ক্যামেরা বন্ধ করার।
আরও পড়ুন: নিজেকে ‘বদলে নিতে’ বড় পদক্ষেপ মানসীর! কী করলেন ১ম বাঙালি ইন্ডিয়ান আইডল বিজেতা?
এক পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। যদিও দেখে নেটপাড়ার কেউ কেউ অভিকা ‘প্রেগন্যান্ট’ নাকি প্রশ্ন করলেও, বেশিরভাগেরই ধারণা সবই ‘ড্রামা’! একজন লিখেছেন, ‘অস্কার গোজ টু অভিকা…’! আরেকজন লেখেন, ‘ওভার অ্য়াক্টিংয়ের জন্য নম্বর কাটা হোক’। আরেকটি কমেন্ট এসেছে, ‘কে জানে বাবা, এই কারণেই অত তাড়াতাড়ি বিয়ে করল নাকি’!
আরও পড়ুন: বিয়ের বয়স মাত্র দেড় বছর! একত্রে সুখবর দিলেন রুবেল-শ্বেতা, শুভেচ্ছা দিল নেটপাড়া
মাত্র ১১ বছর বয়সে অভিনয়ে পা রাখেন অভিকা। সুপার হিট ছিল কালার্সের বালিকা বধূ সিরিয়াল। ২০০৮ থেকে ২০১০ অবধি ধারাবাহিকে আনন্দীর চরিত্রে অভিনয় করেছিলেন। মিলিন্দের সঙ্গে প্রেমে সিলমোহর পড়ার আগে অবিকার নাম জড়িয়েছিল ‘সসুরাল সিমর কা’-খ্যাত মণীশ রায়সিংহানিয়ার সঙ্গে।
অভিকা এবং মিলিন্দের বয়সের পার্থক্য ছ’বছরের। রোডিজে দেখা গিয়েছিল মিলিন্দকে। নেহা ধুপিয়ার টিমে রোডিজে খেলেছিলেন ২০১৯ সালে। আইআইএম অহমদাবাদ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন অভিকার বর। কাজ করেছেন ইনফোসিসে। নিজের ব্যবসা আছে। সঙ্গে যুক্ত সমাজসেবার সঙ্গে।
আপাতত অভিকা-মিলিন্দের এই ভিডিয়ো টক অফ দ্য টাউন। দেখার, সত্যি কি মা হচ্ছেন, নাকি কোনো নতুন প্রোজেক্ট শুরুর আগে, সবটাই প্রচারের জন্য ‘লোক দেখানো নাটক’।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











