তৃতীয় স্ত্রী শাম্মার সঙ্গে দ্বিতীয়বারের জন্য বাবা হলেন অপূর্ব! ছেলে হল না মেয়ে?
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও তাঁর অনুরাগীর সংখ্যা অনেক। বাবা হলেন নায়ক। যদিও এই প্রথম নয়। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তিনি। তাঁর ঘরে মেয়ে এল না ছেলে?
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও তাঁর অনুরাগীর সংখ্যা অনেক। ছবি থেকে সিরিজ সব জায়গায় তিনি দাপটের সঙ্গে কাজ করে সকলের মন জয় করে নিয়েছেন। তাই কাজ নিয়ে সব সময়ই চর্চায় থাকেন নায়ক। তবে কাজের পাশাপাশি আলোচনায় থাকে তাঁর ব্যক্তিগত জীবনও। আর এবার তাঁর জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। বাবা হলেন নায়ক। যদিও এই প্রথম নয়। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তিনি। তাঁর ঘরে মেয়ে এল না ছেলে?

জানা গিয়েছে কন্যা সন্তানের বাবা হয়েছেন অপূর্ব। নায়ক নিজেই তাঁর মেয়ে হওয়ার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মেয়ের ছোট্ট হাতের ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অপূর্ব। জানিয়েছেন মেয়ের নামও।
মেয়ের হাতের ছবি পোস্ট করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের সুন্দরী কন্যার আগমনের খবর জানাতে পেরে আমরা আনন্দ ও কৃতজ্ঞ। পৃথিবীতে স্বাগত, প্রিয় অনয়া! দয়া করে আমাদের ছোট্ট রাজকন্যাকে আপনার প্রার্থনায় ভরে দিন। আমাদের উপর আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’
তিনি মেয়ের নাম দিয়েছেন অনয়া। দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে ২০২০ সালে আট বছরের দাম্পত্যে ইতি টানেন অপূর্ব। তারপর ২০২১-এ ফের বিয়ের পিঁড়িতে বসেন। তৃতীয় বিয়ে সারেন আমেরিকা নিবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে। বিয়ে করার পর নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেতাকে। বিয়ের চার বছর পর কন্যা সন্তানের বাবা হলেন অপূর্ব এবং মা হলেন শাম্মা।
প্রসঙ্গত, দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহিত থাকাকালীন তাঁদের একটি পুত্র সন্তান হয়। তার নাম জায়ান ফারুক আয়েশ। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক শেষ করলেও ছেলের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে নায়কের। সম্প্রতি ছেলের সঙ্গে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। তা নিয়েও নানা আলোচনা হয়েছিল।
উল্লেখ্য, অভিনেতার তৃতীয় স্ত্রী শাম্মা দেওয়ান আমেরিকাতেই বড় হয়েছেন। সেখানেই বিবিএ শেষ করেন। গাড়ি প্রস্তুতকারক একটি সংস্থার ব্র্যান্ড ম্যানেজার তিনি।
E-Paper











