আর্টিস্ট ফোরামের কোষাধ্যক্ষ পদে বাসবদত্তা, প্রথম দিনেই নিলেন বড় সিদ্ধান্ত
খুব সম্প্রতি অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের বার্ষিক নির্বাচন। প্রতিবছরের মতো সভাপতি পদে রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সভাপতি পদে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এই বছর বেশ কিছু পদে পরিবর্তনও এসেছে ভোটের মাধ্যমে।
খুব সম্প্রতি অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের বার্ষিক নির্বাচন। প্রতিবছরের মতো সভাপতি পদে রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সভাপতি পদে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এই বছর বেশ কিছু পদে পরিবর্তনও এসেছে ভোটের মাধ্যমে।
আর্টিস্ট ফোরামে কোষাধ্যক্ষ পদে বাসবদত্তা
যে পদে নতুন মুখদের দেখা যাচ্ছে, তাদের মধ্যে অন্যতম হল কোষাধ্যক্ষ পদ, যার জন্য নির্বাচিত হয়েছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। এই প্রথম একটা বড় দায়িত্ব পেয়েছেন তিনি, তাই খুব স্বাভাবিকভাবেই প্রথম দিন থেকেই ইন্ডাস্ট্রিকে নিয়ে বেশ কিছু নতুন চিন্তাভাবনা করে ফেলেছেন অভিনেত্রী।
কোষাধক্ষ পদে নিয়োগ হওয়ার পর সবার আগে তিনি যে কাজটি করতে চান সেটি হল টলিউডের সমস্ত শিল্পীদের জন্য পুনরায় মেডিক্লেম শুরু করা। টলিউডের অনেক শিল্পী রয়েছেন যাদের মেডিক্লেম বন্ধ হয়ে গিয়েছে, তাদের নতুন করে মেডিক্লেম চালু করার ইচ্ছে প্রকাশ করেছেন অভিনেত্রী।
তবে শুধুমাত্র একা বাসবদত্তা নন, এই কাজে তাঁকে সাহায্য করবেন অভিনেতা দিগন্ত বাগচী। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও প্রতিবছরের মতো সম্পাদক পদে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। তবে কোনও পদে নেই দেব বা জিৎ।
এক নজরে দেখে নিন বার্ষিক নির্বাচনে কে কোন পদ পেলেন
সহ-সভাপতি পদে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবনী সরকার, শাশ্বত চট্টোপাধ্যায় এবং ভরত কল। সহকারী সম্পাদকের ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবং দেবদূত ঘোষ। যুগ্ম সম্পাদক চন্দন সেন এবং শুভাশিস মিত্র।
কার্যকরী কমিটির সদস্য পদে রয়েছেন কুশল চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, পায়েল দে, বিদিপ্তা চক্রবর্তী, সুদীপা মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, জয়ন্ত দত্ত বর্মন।
গতকাল অর্থাৎ ৯ ফেব্রুয়ারি ভোররাতে গণনা শুরু হয়েছিল। সকালে ঘোষণা করা হয় নির্বাচিত সদস্যদের নাম। নতুনভাবে নতুন সদস্যদের নিয়ে নিজেদের কাজ শুরু করবে আর্টিস্ট ফোরাম।
News/Entertainment/আর্টিস্ট ফোরামের কোষাধ্যক্ষ পদে বাসবদত্তা, প্রথম দিনেই নিলেন বড় সিদ্ধান্ত