আরও এক নক্ষত্রপতন! প্রয়াত জাতিষ্মর, চাঁদের পাহাড়-খ্যাত অভিনেতা তমাল রায় চৌধুরী

সোমবার ৯ মার্চ এল অভিনেতা তমাল রায় চৌধুরীর প্রয়ানের খবর। জানা গিয়েছে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। 

Mar 9, 2026, 09:34:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রয়াত অভিনেতা তমাল রায় চৌধুরী। অভিনেতার প্রয়াত হওয়ার খবর ভাগ করে নিয়েছেন অভিনেতা দেবদূত ঘোষ। দেবদূত ফেসবুকে তমালের একটি পোস্ট দিয়ে লেখেন, ‘আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সবার প্রিয় মানুষ অভিনেতা তমাল রায় চৌধুরী।’

প্রয়াত অভিনেতা তমাল রায় চৌধুরী।
প্রয়াত অভিনেতা তমাল রায় চৌধুরী।

থিয়েটারের জগতেও জনপ্রিয় মুখ তমাল। চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, জাতিশ্বর, রামধনু, চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযানের মতো বাংলা সিনেমাতে কাজ করেছেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে যে, ঘুমের মধ্যেই হার্ট অ্য়াটাক হয় তমালের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যা-সহ, নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনয় থেকেও।

সোমবার বিকেল চারটার সময় বর্ষীয়ান অভিনেতার দেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য টেকনিশিয়ান স্টুডিও-তে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশান-এ।

বছরখানেক আগে এক সাক্ষাৎকারে তমাল জানিয়েছিলেন যে, বুকে পেসমেকার বসেছে। তাই এখন আর দূরে যেতে পারেন না শ্যুটিংয়ের জন্য়। তাই নতুন কাজ নেওয়া বন্ধ করে দিয়েছেন। ইতিমবাচক থেকে নেতিবাচক, দুই ধরনের চরিত্রেই দেখেছেন বাঙালিরা তাঁকে। সিনেমাপ্রেমী মানুষের হৃদয়ে তাঁর কাজ দিয়ে থেকে যাবেন সারা জীবন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More