Bharti Baby Shower: দু' হাতে আগলে স্ফীতোদর, ছেলের পর ফুটফুটে মেয়ে চাই লাফটার কুইন ভারতী সিং-এর, সাধ দিল টিম লাফটার শেফস
ভারতী ইনস্টাগ্রামে পুরো লাফটার শেফস দলকে ট্যাগ করেন এবং একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে দেখা যায় যে, সবাই তাঁকে কাজের জন্য ডেকেছিল এবং পরে তাঁকে একটি মিষ্টি বেবি শাওয়ার দিয়ে সারপ্রাইজ দেয়।
কৌতুক অভিনেতা ভারতী সিং চলতি বছরের অক্টোবর মাসে তাঁর দ্বিতীয় গর্ভাবস্থার ঘোষণা করেন এবং নিয়মিত তাঁর ইউটিউব ভ্লগগুলিতে তাঁর স্বাস্থ্য সম্পর্কে আপডেট শেয়ার করে চলেছেন। তবে এসবের মাঝেই ভারতীকে বেবি শাওয়ার দিল তাঁর লাফটার শাওয়ার টিম।

ভারতী ইনস্টাগ্রামে পুরো লাফটার শেফস দলকে ট্যাগ করেন এবং একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে দেখা যায় যে, সবাই তাঁকে কাজের জন্য ডেকেছিল এবং পরে তাঁকে একটি মিষ্টি বেবি শাওয়ার দিয়ে সারপ্রাইজ দেয়। আবেগপ্রবণ ভারতী দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এত্ত লোক আমার ওপর একসঙ্গে হামলা করেছিল। আমি জানি এই ভিডিয়ো দেখে কিছু মানুষ আমার উপর রেগে যাবেন যে তাঁদের কেন ডাকা হল না, বিশ্বাস করুন আমি নিজেও জানতাম না।’
ভারতীর বেবি শাওয়ারে উপস্থিত ছিলেন তেজস্বী প্রকাশ, অর্জুন বিজলানি, জান্নাত জুবায়ের, কৃষ্ণা অভিষেক, দেবিনা বন্দ্যোপাধ্যায়, গুরমিত চৌধুরী, আলি গোনি, জেসমিন ভাসিন, কাশ্মীরা শাহ প্রমুখ।
জান্নাত ইনস্টাগ্রামে বেবি শাওয়ারের ঝলক শেয়ার করে নেন এবং পোস্টের ক্যাপশনে ‘টিম বেবি গার্ল’ লিখেছিলেন। ভারতীকে নীল রঙের পোশাকে দেখা যায়। অন্যদের গোলাপি রঙের পোশাক পরতে দেখা গিয়েছে। জায়গাটি নীল এবং গোলাপী বেলুন এবং একটি বড় প্ল্যাকার্ড দিয়ে সজ্জিত করা হয়েছিল, যাতে লেখা ছিল, ‘আর অপেক্ষা করতে পারছি না’।
ভারতীকে পার্টির জন্য টিয়ারা আর ‘মাম্মা টু বি’ স্যাশে পরানো হয়েছিল। এমনকী একটি ইয়াব্বড় কেকও আনা হয়েছিল, ‘আমি মেয়ের পক্ষে ভোট দিতে চাই’। অতিথিদের সকলের ‘লন্ডন থুমাকদায়’ নাচার এবং হবু মায়ের সঙ্গে ছবি তোলার একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন।
কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া ২০১৭ সালে বিয়ে করেন এবং তাঁদের প্রথম পুত্রসন্তান লক্ষ্য ওরফে গোল্লার জন্ম হয় ২০২২ সালের এপ্রিল মাসে। এবার একটা মেয়ের শখ ক্যামেডি কুইনের। যদিও কদিন আগে ভারতী জানান যে, শরীর খুব একটা ভালো নেই তাঁর। সুগারের সমস্যা। বলেন, ‘আজ সকালে খালি পেটে সুগার পরীক্ষা করালাম, আর সেটার মাত্রা অনেক বেশি। এদিকে মিষ্টিও খাচ্ছি না। সকালে উঠে শুধু এক কাপ চা খাই। তাও আবার পঞ্জাবের চিনি, ব্রাউন সুগার, তাও আধ চামচ। সারাদিন আর চা খাই না। আমার খুব রাগ হচ্ছে যে এত কিছু নিয়ম মানার পরেও কেন সুগার বাড়ছে।’
ভারতী সিংয়ের আসন্ন কাজ
দ্বিতীয় প্রেগন্যান্সিতেও ছুটি নেননি ভারতী সিং। বরং সম্প্রতি যোগ দিয়েছেন লাফটার শেফস শো-তে। শেফ হরপাল সিং সোখির সঙ্গে রিয়েলিটি কুকিং গেম শো-র তৃতীয় সিজন হোস্ট করবেন। এবার শো-তে দেখা যাবে গুরমিত চৌধুরী-দেবিনা ব্যানার্জি, তেজস্বী প্রকাশ-করণ কুন্দ্রা, এলভিশ যাদব, ইশা মালব্য, অভিষেক কুমার, সমর্থ জুরেল, কৃষ্ণা অভিষেক-কাশ্মীরা শাহ প্রমুখকে। শোটি ২২ নভেম্বর থেকে কালার্স টিভিতে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।












