ফের ছোট পর্দায় ভাস্বর, এবার লাভ গুরুর অবতারে ধরা দেবেন তিনি, কোন সিরিয়ালে?

খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে বেলা, যেখানে এটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়। বহুদিন বাদে এই ছবির মাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে কাজ করলেন তিনি। তবে শুধু বড় পর্দা কেন, ভাস্বর ছোট পর্দার একটি অন্যতম পরিচিত মুখ।

Published on: Nov 17, 2025 4:34 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘বেলা’, যেখানে এটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়। বহুদিন বাদে এই ছবির মাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে কাজ করলেন তিনি। তবে শুধু বড় পর্দা কেন, ভাস্বর ছোট পর্দার একটি অন্যতম পরিচিত মুখ।

এবার লাভ গুরুর অবতারে ধরা দেবেন তিনি, কোন সিরিয়ালে?
এবার লাভ গুরুর অবতারে ধরা দেবেন তিনি, কোন সিরিয়ালে?

‘আলো’ সিনেমায় যেমন তিনি অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন তেমনই ‘দা লেজেন্ড অফ ভগৎ সিং’ ছবির মতো একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘অগ্নিপরীক্ষা’ হোক অথবা ‘জয় বাবা লোকনাথ’, প্রতিটি চরিত্রে সব সময় নিজেকে সাবলীল ভাবে তুলে ধরেছেন ভাস্বর।

তবে এবার একেবারে অন্যরকম একটি অবতারে ধরা দিতে চলেছেন তিনি। ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের পর আবার স্নেহাশীষ চক্রবর্তীর হাত ধরে স্টার জলসায় ফিরতে চলেছেন অভিনেতা। ব্লুজ প্রযোজনা সংস্থার ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালে অভিনয় করতে দেখা যাবে ভাস্বরকে।

আরও পড়ুন: ‘খুব ভালো ভাগ্য থাকলে তবেই... ‘, ’ওয়েটিং রুম’ কতটা সমৃদ্ধ করল শুভশ্রীকে?

ভাস্বরের চরিত্রের নাম হতে চলেছে রাজরূপ। সিরিয়ালের গল্প অনুযায়ী বিদ্যা ব্যানার্জি যে কলেজে পড়ায়, সেই কলেজের ট্রাস্টি মেম্বার সুপ্রিয় দত্তের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। কেমন হতে চলেছে এই চরিত্র? ইতিবাচক না নেতিবাচক কোন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে?

আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ভীষণ পজেটিভ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমাকে। নায়কের কাকার চরিত্রে অভিনয় করব আমি। কিন্তু ভীষণ মজার চরিত্র। নায়ক প্রেমে পড়লে কাকার কাছে এসেই সমস্ত সাজেশন চায়।’

ভাস্বর বলেন, ‘মেয়েদের মন কীভাবে জিতে নিতে হয় সেই শিক্ষা ভাইপোকে দেয় কাকা। খানিকটা লাভ গুরুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আমাকে। গীতা এলএলবি ধারাবাহিকেও আমি পজেটিভ চরিত্রে অভিনয় করেছিলাম এবং এই সিরিয়ালেও পজেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমাকে।’

আরও পড়ুন: 'আপনাদের জন্যই জোকার সাজি... ', জিতুর পাশে দাঁড়ানোর আহ্বান অভ্রজিতের

প্রসঙ্গত, অভিনেতা জানান এই ধারাবাহিকটি নাকি তাঁর ১২৬ তম ধারাবাহিক হতে চলেছে। ফলত বোঝাই যাচ্ছে তিনি ঠিক কত দিন ধরে বিভিন্ন সিরিয়ালে অভিনয় করে চলেছেন। কিছুদিন আগে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের হিন্দি রিমেকেও অভিনয় করেছেন তিনি।

উল্লেখ্য, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের হাত ধরে প্রায় আট বছর পর ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন অর্ণব মুখোপাধ্যায়। খলনায়কের চরিত্রে অভিনয় করবেন ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের সৌমিক বসু।

News/Entertainment/ফের ছোট পর্দায় ভাস্বর, এবার লাভ গুরুর অবতারে ধরা দেবেন তিনি, কোন সিরিয়ালে?