ভোলে বাবা-র হাত ধরে কামব্যাক, রাহুল-সিদ্ধার্থের সঙ্গে দেখা যাবে এই নায়িকাকে, প্রকাশ্যে মুখ
গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ভোলে বাবা পার কারেগা ধারাবাহিক। এই ধারাবাহিকের মাধ্যমে বহু দিন বাদে ছোট পর্দায় ফিরে এসেছিলেন মধুমিতা সরকার। জুটি বেঁধেছিলেন নীল ভট্টাচার্যের সঙ্গে। কিন্তু টিআরপিতে সেইভাবে ছাপ ফেলতে না পারায় বদলে গেল ধারাবাহিকের গল্প, সময় এবং মুখ
গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিক। এই ধারাবাহিকের মাধ্যমে বহু দিন বাদে ছোট পর্দায় ফিরে এসেছিলেন মধুমিতা সরকার। জুটি বেঁধেছিলেন নীল ভট্টাচার্যের সঙ্গে। কিন্তু টিআরপিতে সেইভাবে ছাপ ফেলতে না পারায় বদলে গেল ধারাবাহিকের গল্প, সময় এবং মুখ।
রাহুল-সিদ্ধার্থের সঙ্গে দেখা যাবে কোন নায়িকাকে?
ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন ঝলক স্টার জলসার তরফ থেকে প্রকাশ্যে এসেছে। নতুন প্রমোয় দেখতে পাওয়া যায় একজন নববধূ বিয়ের সাজে বসে রয়েছে। ব্যাকগ্রাউন্ডে যে গল্প শুনতে পাওয়া যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে সে তার বিয়ে নিয়ে একেবারেই খুশি নয়।
বরের সাজে দেখা যায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে, যার সঙ্গে বিয়ে হচ্ছে নায়িকার। কিন্তু নতুন জীবনে তারা একেবারেই সুখী নয়। এরপরই দেখতে পাওয়া যায়, নায়িকার জীবনী এন্ট্রি নিচ্ছে অন্য এক পুরুষ। এই দ্বিতীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সিদ্ধান্ত সেন।
তবে প্রথম প্রমোয় নায়িকার মুখ প্রকাশে না আনা হলেও দ্বিতীয় প্রোময় স্টার জলসা নিয়ে এসেছে নায়িকার মুখ প্রকাশ্যে। স্টার জলসার নতুন ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শ্বেতা মিশ্র।
শ্বেতা ছোট পর্দার ভীষণ পরিচিত একটি মুখ। তিনি সর্বশেষ অভিনয় করেছেন জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে। এই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে ভীষণ নজর কেড়েছিলেন তিনি। তারপর থেকে দীর্ঘ বিরতি, এবার কাম ব্যাক।
পাবে ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেলেও দর্শকরা খুব একটা খুশি হননি। কেউ কেউ বলছেন, নীল এবং মধুমিতাকেই ফিরিয়ে আনা হোক। কেউ কেউ আবার শ্বেতাকে বহুদিন পর লিড রোলে দেখে ভীষণ খুশি। অনেকে আবার ভাবছেন এই নতুন গল্প তেমনভাবে মন কাড়তে পারবে কিনা।
News/Entertainment/ভোলে বাবা-র হাত ধরে কামব্যাক, রাহুল-সিদ্ধার্থের সঙ্গে দেখা যাবে এই নায়িকাকে, প্রকাশ্যে মুখ