Bhoot Bangla Day 2 BO: বক্স অফিসে ‘ভুত বাংলা’-র দাপট! ২ দিনেই ৩২ কোটি পার অক্ষয়ের, খিলাড়ি ম্যাজিক জারি

অক্ষয় কুমারের ‘ভুত বাংলা’ বক্স অফিসে রীতিমতো তাণ্ডব শুরু করেছে! প্রিয়দর্শনের সঙ্গে খিলাড়ি কুমারের কামব্যাক যে ম্যাজিক দেখাবে, তার ইঙ্গিত প্রথম দিনেই মিলেছিল। দ্বিতীয় দিনে সেই সাফল্যের গ্রাফ আরও ঊর্ধ্বমুখী। মাত্র ৪৮ ঘণ্টাতেই ৩২ কোটির গণ্ডি পেরিয়ে এক নয়া নজির গড়ল এই হরর-কমেডি।

Apr 19, 2026, 07:30:38 IST
Written by
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Booth Bangla Box Office Collection Day 2: বেশ কিছুদিন ধরে অক্ষয় কুমারের ছবি বক্স অফিসে দাপট দেখাতে ব্যর্থ হয়। কিন্তু প্রিয়দর্শনের হাত ধরতেই যেন ভোল বদলে গেল খিলাড়ির। বহু প্রতিক্ষিত ‘ভুত বাংলা’ মুক্তি পেতেই সিনেমাহলে উপচে পড়া ভিড়। দ্বিতীয় দিনেও এই ছবি বক্স অফিসে নিজের আধিপত্য বজায় রেখেছে, যা চলতি বছরের অন্যতম বড় ওপেনিং হিসেবে গণ্য করা হচ্ছে।

বক্স অফিসে ‘ভুত বাংলা’-র দাপট! ২ দিনেই ৩২ কোটি পার অক্ষয়ের, খিলাড়ি ম্যাজিক জারি (PTI)
বক্স অফিসে ‘ভুত বাংলা’-র দাপট! ২ দিনেই ৩২ কোটি পার অক্ষয়ের, খিলাড়ি ম্যাজিক জারি (PTI)

দ্বিতীয় দিনে কত আয়?

ট্রেড অ্যানালিস্টদের রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের আকাশছোঁয়া সাফল্যের পর দ্বিতীয় দিনেও ‘ভুত বাংলা’ বক্স অফিসে ঝড় তুলেছে। শনিবারের আয় মিলিয়ে ছবিটি ইতিমধ্যেই ভারতের বাজারে ৩২ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। ফিল্ম সমালোচকরা বলছেন, দর্শক অনেকদিন পর সেই পুরনো অক্ষয়-প্রিয়দর্শন জুটির সিগনেচার কমেডি ফিরে পেয়েছেন, যা এই সাফল্যের প্রধান কারণ।

নিন্দুকদের মুখে ছাই!

বিগত কয়েকটি ছবি ফ্লপ হওয়ার পর অনেকেই অক্ষয়ের কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ‘ভুত বাংলা’ প্রমাণ করে দিল, সঠিক চিত্রনাট্য আর প্রিয়দর্শনের পরিচালনা থাকলে আজও অক্ষয় একাই ১০০। কমেডি আর হররের মিশেলে তৈরি এই ছবির সংলাপ এখন নেটপাড়ায় ভাইরাল। বিশেষ করে বিরতির পরের টুইস্ট দর্শকদের সিটে বসিয়ে রাখতে বাধ্য করছে।

রবিবারের টার্গেট

সিনেমা বিশেষজ্ঞদের মতে, আজ রবিবার ছুটির দিন হওয়ায় আয়ের অঙ্ক আরও বাড়বে। যদি এই গতি বজায় থাকে, তবে প্রথম সপ্তাহান্তেই (Weekend) ছবিটি ৫০ কোটির মাইলফলক অনায়াসে ছুঁয়ে ফেলবে। এখন দেখার, এই ‘ভুত’ শুধু বক্স অফিসই মাত করে নাকি ২০২৬-এর সেরা ব্লকবাস্টারের তকমাটাও ছিনিয়ে নেয়।

প্রতিযোগিতার বাজারেও অবিচল

ধুরন্ধর ২ জ্বরে আক্রান্ত গোটা দেশ। তা সত্ত্বেও অক্ষয়ের এই হরর-কমেডি ড্রামা নিজের জায়গা করে নিতে পেরেছে। সমালোচকদের একাংশ বলছেন, গল্পের প্লট খুব একটা নতুন না হলেও, নস্ট্যালজিয়া আর হাস্যরসের প্রাবল্য দর্শকদের সিনেমা হল পর্যন্ত টেনে আনতে সফল হয়েছে।

অক্ষয় কুমার ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, রাজপাল যাদব এবং যিশু সেনগুপ্ত। বালাজি টেলিফিল্মস লিমিটেডের একটি বিভাগ বালাজি মোশন পিকচার্স এবং কেপ অফ গুড ফিল্মসের সহযোগিতায় এই ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার, শোভা কাপুর এবং একতা আর কাপুর।