ফের পাল্টে গেল ছবি মুক্তির তারিখ, কবে বড় পর্দায় আসবে ‘ভূত বাংলা’?
গতবছর থেকেই ভূত বাংলা ছবির মুক্তির জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। বহু বছর পর আবার অক্ষয় কুমারকে দেখতে পাওয়া যাবে হরর কমেডি ছবিতে অভিনয় করতে। ২০২৬ সালের প্রথমেই নির্মাতারা ঘোষণা করেছিলেন ছবিটি মুক্তি পাবে মে মাসে। কিন্তু এবার পাল্টে দেওয়া হল ছবি মুক্তির তারিখ।
গতবছর থেকেই ভূত বাংলা ছবির মুক্তির জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। বহু বছর পর আবার অক্ষয় কুমারকে দেখতে পাওয়া যাবে হরর কমেডি ছবিতে অভিনয় করতে। ২০২৬ সালের প্রথমেই নির্মাতারা ঘোষণা করেছিলেন ছবিটি মুক্তি পাবে মে মাসে। কিন্তু এবার পাল্টে দেওয়া হল ছবি মুক্তির তারিখ।
কবে বড় পর্দায় আসছে ‘ভূত বাংলা’?
শনিবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়। একটি ভিডিও পোস্ট করে জানানো হয়, আগামী ১০ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। অর্থাৎ মে মাসে নয় এপ্রিল মাসে মুক্তি পাবে ভুত বাংলা।
শনিবার অক্ষয় কুমার X হ্যান্ডেলে একটি টিজার শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, একটি কালো বিড়াল মে মাসের ক্যালেন্ডারে আঁচড় দিয়ে সেটি নষ্ট করে দিচ্ছে। এরপর দেখা যায় এপ্রিল মাসের পাতাটি মাটিতে পড়ে আছে এবং তার ওপর দুধ পড়ে রয়েছে। এরপর আবার বিড়ালটি নিচে নেমে আসে এবং চেটে দুধ পরিষ্কার করে দেয় আর সেখানেই দেখা যায় ১০ এপ্রিল তারিখটি। অর্থাৎ বোঝাই যায় যে ১০ এপ্রিল ছবি দিয়ে মুক্তি পাবে।
তবে শুধুমাত্র অক্ষয় কুমার নন, একতা কাপুরও ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করে X হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, নাগিন কে বাদ ভুত, খুব শীঘ্রই দরজা খুলতে চলেছে। ১৫ বছর ধরে অপেক্ষা এই জুটির।
কেন পিছিয়ে দেওয়া হল ছবি মুক্তির তারিখ?
সম্প্রতি একটি বিবৃতিতে নির্মাতারা সিনেমার মুক্তির তারিখের পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে বলেন, বক্স অফিসের ভিড় এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকটি সিনেমা যাতে বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারে তাই ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া বা এগিয়ে দেওয়া হয়। একটি সিনেমা মুক্তির পর যাতে দর্শকদের আকর্ষণ করার জন্য পর্যাপ্ত সময় পায় তার জন্যই এই সিদ্ধান্ত।
বালাজি টেলিফিল্মস লিমিটেডের একটি বিভাগ বালাজি মোশন পিকচার্স এবং কেপ অফ গুড ফিল্মসের সহযোগিতায় নির্মিত ‘ভূত বাংলা’ ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার, শোভা কাপুর এবং একতা কাপুর এবং পরিচালনা করেছেন প্রিয়দর্শন। ছবিটির শুটিং গত বছরের মে মাসে শেষ হয়েছে।
অক্ষয় কুমার ছাড়াও, ছবিটিতে আরও অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, জিশু সেনগুপ্ত, আসরানি এবং ওয়ামিকা গাব্বি। এটির শুটিং রাজস্থান, জয়পুর এবং হায়দরাবাদে হয়েছে।
News/Entertainment/ফের পাল্টে গেল ছবি মুক্তির তারিখ, কবে বড় পর্দায় আসবে ‘ভূত বাংলা’?