Bhoot Bangla vs Bhool Bhulaiyaa 3: অক্ষয়ের ভূত বাংলা নাকি কার্তিকের ভুল ভুলাইয়া ৩, বক্স অফিসে ৩ দিনে কার আয় বেশি?

Akshay Kumar vs Kartik Aaryan: অক্ষয় কুমারের 'ভূত বাংলা' এবং কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া ২' উভয়ই হরর কমেডি ছবি। এই কারণেই আজ আমরা দুটি ছবির বক্স অফিসের তুলনা করছি।

Apr 20, 2026, 10:24:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেতা অক্ষয় কুমারের হরর-কমেডি সিনেমা ভূত বাংলা বক্স অফিসে ‘মোটামুটি’ ব্যবসা করছে। ‘মোটামুটি’ বলা হচ্ছে কারণ ছবিটি দিন ‘০’ থেকে তৃতীয় দিন পর্যন্ত বক্স অফিসে মাত্র ৫৮ কোটি টাকা সংগ্রহ করেছে।

ভূত বাংলা বনাম ভুল ভুলাইয়া ৩ বক্স অফিস কালেকশন।
ভূত বাংলা বনাম ভুল ভুলাইয়া ৩ বক্স অফিস কালেকশন।

মজার বিষয় হল, অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শনের জুটি ১৪ বছর পর ‘ভূত বাংলোর’ মাধ্যমে আবার একসঙ্গে ফিরেছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এই ছবি কি কার্তি্ক আরিয়ানের ভুল ভুলাইয়া ৩-কে ছাপিয়ে যেতে পারবে?

‘ভূত বাংলা’র বক্স অফিস রিপোর্ট

‘ভূত বাংলা’-র মুক্তির আগের দিন প্রেইড প্রিমিয়ার রাখা হয়েছিল। আর এই ‘০ দিনে’ ৩.৭৫ কোটি টাকা দিয়ে যাত্রা শুরু করে। প্রথম দিনে ছবিটি ১২.২৫ কোটি টাকা আয় করে। দ্বিতীয় দিনে ছবির আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায় এবং এটি ১৯ কোটি টাকার ব্যবসা করে। তৃতীয় দিনে ছবিটি ২৩ কোটি টাকা সংগ্রহ করে। এইভাবে প্রথম তিন দিনে ছবির মোট বক্স অফিস কালেকশন দাঁড়ায় ৫৮ কোটি টাকা।

‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’-এর আয় কত ছিল?

মনে করিয়ে দেওয়া ভালো, ভুল ভুলাইয়া ছবিতে অক্ষয় কুমার ছিলেন। পরে ভুল ভুলাইয়া ২ এবং ভুল ভুলাইয়া ৩-এ তাঁর জায়গায় কার্তিক আরিয়ান অভিনয় করেন। এবার দেখা যাক, এই দুই ছবির প্রথম উইকেন্ড কালেকশন কেমন ছিল।

‘ভুল ভুলাইয়া ২’-এর প্রথম সপ্তাহান্ত:

প্রথম দিন- ১৪.১১ কোটি টাকা

দ্বিতীয় দিন- ১৮.৩৪ কোটি টাকা

তৃতীয় দিন- ২৩.৫১ কোটি টাকা

মোট কালেকশন (প্রথম উইকেন্ড)- ৫৫.৯৬ কোটি টাকা

‘ভুল ভুলাইয়া ৩’-এর বক্স অফিস কালেকশন:

প্রথম দিন- ৩৫.৫০ কোটি টাকা

দ্বিতীয় দিন- ৩৭ কোটি টাকা

তৃতীয় দিন- ৩৩.৫০ কোটি টাকা

মোট কালেকশন (প্রথম উইকেন্ড)- ১০৬ কোটি টাকা

সিনেমাবক্স অফিস কালেকশন (প্রথম সপ্তাহ)
ভুল ভুলাইয়া ২৫৫.৯৬ কোটি টাকা
ভুল ভুাইয়া ৩১০৬ কোটি টাকা
ভুত বাংলা৫৮ কোটি টাকা

অক্ষয় কুমার কেন পিছিয়ে পড়লেন?

অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের জুটি থেকে দর্শকদের ‘ভুল ভুলাইয়া ৩’-এর থেকেও ভালো পারফরম্যান্সের আশা ছিল। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে—

১. ফ্র্যাঞ্চাইজির সুবিধা পায়নি

‘ভুল ভুলাইয়া ৩’ একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়ায় আগেই দর্শকদের মধ্যে ‘মঞ্জুলিকা’ এবং ‘রুহ বাবা’ চরিত্র নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু ‘ভূত বাংলা’-কে শুরু থেকেই ‘ভুল ভুলাইয়া’-র সঙ্গে তুলনা করা হয়েছে, ফলে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি ছিল।

২. রিলিজ টাইমিং এবং ক্ল্যাশ

কার্তিক আরিয়ানের ছবি বড় উৎসব—দীপাবলির সময় মুক্তি পেয়েছিল, যার ফলে প্রথম দিনেই ৩৬ কোটির বিশাল ওপেনিং পেয়েছিল। অন্যদিকে ‘ভূত বাংলা’ কোনো লং উইকেন্ডে মুক্তি পায়নি। তাছাড়া, এই মাসে দর্শকেরা আগে থেকেই ধুরন্ধর ২ দেখার জন্য মোটা টাকা খরচ করে ফেলেছেন।

৩. কনটেন্ট এবং রিভিউ

‘ভূত বাংলা’ সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিছু দর্শক অক্ষয়-প্রিয়দর্শনের ক্লাসিক কমেডি স্টাইল পছন্দ করলেও, অনেকেই বলেছেন ইন্টারভালের পর ছবিটি বেশ বোরিং।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More