‘করুণাময়ী রাণী রাসমণি’র 'ভূপাল' বিশ্বাবসু জানুয়ারিতেই বসবেন বিয়ের পিঁড়িতে! জানেন পাত্রী কে?
টলিপাড়ার পরিচিত নাম বিশ্বাবসু বিশ্বাস। বহু ধারাবাহিকে তিনি নানা চরিত্রে ধরা দিয়েছেন। আর এবার খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিশ্বাবসু। কবে বসবেন বিয়ের পিঁড়িতে? পাত্রী কে জানেন?
টলিপাড়ার পরিচিত নাম বিশ্বাবসু বিশ্বাস। বহু ধারাবাহিকে তিনি নানা চরিত্রে ধরা দিয়েছেন। 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকে তাঁর চরিত্রে ভূপাল বেশ জনপ্রিয় হয়েছিল। আর এবার খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিশ্বাবসু। কবে বসবেন বিয়ের পিঁড়িতে? পাত্রী কে জানেন?

জানা গিয়েছে নায়ক ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন। নায়কের হবু স্ত্রীর নাম ঐশিকী ঘটক। পাত্রী বিষ্ণুপুরের মেয়ে। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়েই পড়াশোনা করছেন।
আরও পড়ুন: মল্লিক বাড়িতে অভিষেক! দুধ চা খেয়ে খোশগল্প, কোয়েলের মা'র পা ছুঁলেন TMC-র সেনাপতি
আরও পড়ুন: ‘কিছু পাওয়ার আশাতে…’! মমতার ভক্ত, ২০২৬ সালে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন সৌমিতৃষা?
ঐশিকী-বিশ্বাবসু ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন। তারপর ২৮ জানুয়ারি কলকাতায় হবে তাঁদের প্রীতিভোজ। বিয়ে প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক বলেন, ‘যেমন বিয়ের প্রস্তুতি হয়, সে ভাবেই হচ্ছে। বিষ্ণুপুরে যাব বিয়ে করতে। সামাজিক নিয়ম মেনেই বিয়ে হবে আমাদের।’
আরও পড়ুন: বাড়ির তালা ভেঙে উদ্ধার ‘অমল অসুর’-এর মরদেহ, অভাবই কেড়ে নিল দূরদর্শনের মহালয়ার অসুরের প্রাণ!
আরও পড়ুন: প্রায় ১২ বছর পর জুটিতে ফিরছেন শুভশ্রী-অঙ্কুশ! প্রকাশ্যে ‘লক্ষ্মী এল ঘরে’-এর পোস্টার, পরিচালক কে?
আরও পড়ুন: মোদী পরিবারের বউমা হচ্ছেন শ্রদ্ধা? তাঁদের বিয়ের আসর বসবে উদয়পুরে? মুখ খুললেন নায়িকার ভাই
প্রসঙ্গত , টলিপাড়ায় নতুন বছর শুরু হতে না হতেই একাধিক বিয়ের খবর সামনে এসেছে। কিছু দিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন নায়িকা। ইতিমধ্যেই তাঁদের আইবুড়ো ভাত পর্ব শুরু হয়ে গিয়েছে। অন্য দিকে, ফেব্রুয়ারি মাসে প্রেম দিবসে বিয়ের পিঁড়িতে বসবেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলিও।
E-Paper











