Hiran-Ritika Age Gap: মেয়ে নিয়াসার চেয়ে মাত্র ২ বছরের বড় দ্বিতীয় বউ! ঋতিকার থেকে কত ‘বুড়ো’ হিরণ?

প্রথম বউকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করলেন হিরো হিরণ! বয়সে নায়কের মেয়ের চেয়ে মাত্র ২ বছরের বড় নতুন বউ। ২৮ বছরের ছোট ঋতিকাকে বিয়ে করে ট্রোলড হিরণ।

Published on: Jan 20, 2026 7:45 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মঙ্গলবার বিকাল রে রে কাণ্ড! বেনারসের ঘাটে দাঁড়িয়ে গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ্ময় চট্টোপাধ্য়ায় ওরফে হিরো হিরণ। কিন্তু হিরণের ডিভোর্স কবে হল? এই প্রশ্নই প্রথম জেগেছে সবার মনে।

মেয়ে নাইসার চেয়ে মাত্র ২ বছরের বড় দ্বিতীয় বউ! ঋতিকার থেকে কত ‘বুড়ো’ BJP বিধায়ক হিরণ?
মেয়ে নাইসার চেয়ে মাত্র ২ বছরের বড় দ্বিতীয় বউ! ঋতিকার থেকে কত ‘বুড়ো’ BJP বিধায়ক হিরণ?

লাল বেনারসিতে টুকটুকে হিরণের ‘কচি বউ’ ঋতিকা গিরি। সিঁদুর দান থেকে মঙ্গলসূত্র পরানোর ছবি ভাইরাল হতেই বোমা ফাটিয়েছেন হিরণের স্ত্রী অনিন্দিতা। তিনি স্পষ্ট জানান, হিরণ চট্টোপাধ্যায় তাঁর স্বামী। ২০০০ সালের ১১ই ডিসেম্বর বিয়ে হয়েছিল তাঁদের। গত মাসেই বিয়ের ২৫ বছর পূর্ণ হয়েছে। ডিভোর্স তো দূর, ডিভোর্সের প্রক্রিয়াও শুরু হয়নি দুজনের।

বিধানসভা ভোটের আগে কোনও রাজনৈতিক বিতর্ক নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়ে ঘোর সঙ্কটে খড়গপুরের বিজেপি বিধায়ক। হিরণের স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন, হিরণের নতুন বউ ঋতিকা তাঁদের মেয়ে নিয়াসার চেয়ে বয়সে বছর দুয়েকের বড়। নিয়াসার বয়স এখন ১৯। সুতরাং মডেল ঋতিকা গিরির বয়স ২১-এর আশেপাশে। ওদিকে উইকিপিডিয়া যদিও বলে, হিরণের জন্ম ১৯৮৫ সালে সেটা ভুল। গত লোকসভা নির্বাচনে ঘাটালের প্রার্থী হিরণ যে হলফনামা দিয়েছিলেন তাঁদের তাঁর বয়স ছিল ৪৭ বছর। অর্থাৎ এখন হিরণের বয়স ৪৯।

সুতরাং হিরণ ও ঋতিকার বয়সের ফারাক প্রায় ২৮ বছরের। অর্থাৎ সম্পর্কে ঋতিকা হিরণের মেয়ের বয়সী। বিয়ের ছবি নিয়েই সামাজিক মাধ্য়মে ভাগ করে নিলেও হিরণ নিজে এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি। বিধায়ক ফোনে অধরা।

অনিন্দিতার বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাঁর দাবি, 'ওরা কীভাবে বিয়ে করল জানি না, কারণ আমাদের এখনও ডিভোর্সই হয়নি। এমনকি ডিভোর্সের মামলাও লড়া হয়নি।ট অনিন্দিতার এই মন্তব্যে কার্যত স্পষ্ট যে, যদি হিরণ সত্যিই বিয়ে করে থাকেন, তবে তা আইনি জটিলতার মুখে পড়তে পারে। মেয়ের কথা ভেবে এতদিন চুপ থাকলেও, এখন আর নিজেকে সামলে রাখতে পারেননি অনিন্দিতা।

মেয়ের বয়সী ঋতিকার সঙ্গে হিরণের এই ‘অসম’ সম্পর্কের খবর ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় সমালোচনার ঝড়। অনেকেই টেনে আনছেন তাঁর রাজনৈতিক পরিচয়কেও। কেরিয়ারের মধ্যগগনে থাকা এক বিধায়ক কীভাবে আইনি বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ।

খড়গপুরের বিজেপি বিধায়ক হিসেবে হিরণ সবসময়ই লাইমলাইটে থাকেন। তবে তাঁর পারিবারিক জীবনের এই টানাপোড়েন এখন টলিউডের অন্দরমহলের সবথেকে বড় মুখরোচক খবর। একদিকে অনিন্দিতার অভিযোগ, অন্যদিকে ঋতিকার সঙ্গে নতুন রসায়ন— হিরণ চট্টোপাধ্যায় কি পারবেন এই আইনি ও সামাজিক চাপ সামলে নিজের ‘নতুন জীবন’ গুছিয়ে নিতে? সময় তার উত্তর দেবে।