Border 2 Advance Booking: দেশপ্রেমের সুরসুরি! ধুরন্ধরকেও ছাপিয়ে যেতে পারে বর্ডার ২, কত টাকার টিকিট প্রি বুক হল?

Border 2 Advance Booking: সানি দেওল এবং বরুণ ধাওয়ানের ছবি বর্ডার ২ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক বক্স অফিসে এই ছবির সাড়া কেমন?

Published on: Jan 21, 2026 10:30 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Border 2 First Day Advance Booking: বরুণ ধাওয়ান, সানি দেওল এবং আহান শেট্টি অভিনীত ছবি 'বর্ডার ২' এর জন্য অগ্রিম বুকিং শুরু হয়েছে এবং প্রথম দিনের জন্য ছবিটি কত আয় করতে পারে তা নিয়ে বাণিজ্য বিশেষজ্ঞরা ইতিমধ্যেই হিসেব নিকেশ শুরু করেছেন। সিনেমার আয়ের পরিসংখ্যান প্রকাশ করা প্ল্যাটফর্ম একাডেমিক এন্টারটেইনমেন্ট একটি প্রতিবেদনে সর্বশেষ আয়ের পরিসংখ্যান দিয়েছে। ছবিটি ২ডি এবং ডলবি সিনেতেও মুক্তি পাচ্ছে। এই ছবিটিকে ১৯৯৭ সালের বর্ডারের সঙ্গে তুলনা করা খুবই স্বাভাবিক, তাই সিনেমাটিকে সবার আগে দর্শকের মন জয় করতে হবে। আর লোকমুখে পজিটিভ রিভিউ ছড়িয়ে পড়লেই, ব্যবসার গাড়ি চলবে তড়তড়িয়ে।

বর্ডার ২ বক্স অফিস আয়।
বর্ডার ২ বক্স অফিস আয়।

প্রতিবেদন অনুসারে, ছবিটি ব্লক আসন নিয়ে ভারতীয় বক্স অফিসে ইতিমধ্যেই ৫.৮৪ কোটি টাকা আয় করেছে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, ছবিটি প্রথম দিনে ৩৫ থেকে ৪০ কোটি টাকা আয় করতে পারে এবংসব ঠিকঠাক থাকলে ছবিটির আজীবন সংগ্রহ প্রায় ৭০০ কোটি টাকা হতে পারে।

ছবির ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে। ছবিতে বরুণ ধাওয়ানের অ্যাকশনের পাশাপাশি, সানি দেওলের সংলাপও বেশ আলোচনায়। ছবির ট্রেলার নিয়ে পুরনো ছবিটির মতোই উত্তেজিত দর্শকরা। ভক্তরা দীর্ঘদিন ধরেই বর্ডারের সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছিলেন, তাই ধারণা করা হচ্ছে ছবিটি বক্স অফিসে বেশ মোটা অঙ্কের আয়ই করতে পারে। একটি সুবিধাও রয়েছে যে এই মুহূর্তে এই ছবিটিকে বক্স অফিসে টক্কর দেওয়ার মতো কোনো কঠিন প্রতিযোগিতা নেই।