Border 2 Collection: নস্টালজিয়া উস্কে রণবীরের ধুরন্ধরকে ল্য়াং, প্রথমদিন কত কোটি পকেটে পুরল বর্ডার ২?

সানি দেওলের রাজকীয় প্রত্যাবর্তন! ২০২৬ সালের শুরুতেই বক্স অফিসে নিজের ‘ঢাই কিলোর হাত’-এর দাপট দেখালেন সানি পাজি।  ২৩ জানুয়ারি মুক্তি পাওয়া 'বর্ডার ২' (Border 2) প্রথম দিনেই রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-কে পেছনে ফেলে এক দুর্দান্ত জয়যাত্রা শুরু করেছে।

Published on: Jan 24, 2026 8:00 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পঁচিশের শেষে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ যে ঝড় তুলেছিল, নতুন বছরের শুরুতেই সেই দাপট কিছুটা ম্লান করে দিলেন সানি দেওল অ্য়ান্ড কোম্পানি। শুক্রবার প্রেক্ষাগৃহে সানি-বরুণ-দিলজিতের ‘বর্ডার ২’ মুক্তি পেতেই বক্স অফিসে যেন অকাল দীপাবলি। পরিসংখ্যান বলছে, প্রথম দিনের সংগ্রহের নিরিখে রণবীরকে পিছনে ফেলে দিয়েছেন সানি পাজি।

নস্টালজিয়া উস্কে রণবীরের ধুরন্ধরকে ল্য়াং, প্রথমদিন কত কোটি পকেটে পুরল বর্ডার ২?
নস্টালজিয়া উস্কে রণবীরের ধুরন্ধরকে ল্য়াং, প্রথমদিন কত কোটি পকেটে পুরল বর্ডার ২?

টক্করে কে এগিয়ে: গত ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ প্রথম দিনে আয় করেছিল ২৮ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষকদের প্রাথমিক হিসেব অনুযায়ী, ‘বর্ডার ২’ সেই রেকর্ড ভেঙে প্রথম দিনেই পকেটে পুরেছে প্রায় ৩০ কোটি টাকা। যদিও ভিকি কৌশলের ‘ছভা’ (৩২ কোটি) কিংবা সানির নিজের ‘গদর ২’ (৪০ কোটি)-র রেকর্ড অক্ষত থেকে গিয়েছে। তবুও ২০২৬ সালের প্রথম বড় ‘ওপেনার’ হিসেবে সানি দেওলের এই ছবি বলিউডে নতুন অক্সিজেন জোগাল।

নস্টালজিয়ার টানেই কি ভিড়?

২৭ বছর আগের সেই জেপি দত্তের ‘বর্ডার’-এর মহিমা যে আজও ম্লান হয়নি, তার প্রমাণ মিলেছে ছবির অগ্রিম বুকিংয়েই। প্রায় ১২.৫ কোটি টাকার টিকিট আগেভাগেই বিক্রি হয়ে গিয়েছিল। ৩ ঘণ্টা ১৯ মিনিটের এই দীর্ঘ যুদ্ধের ছবিতে সানি দেওলের সেই চিরপরিচিত ‘গর্জন’ শুনতেই সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স— সর্বত্রই সোল্ড আউট বোর্ড।

ছবির প্রথমার্ধে পারিবারিক আবেগ আর গান থাকলেও, দ্বিতীয়ার্ধে শুধুই যুদ্ধের দামামা। সানির পাশাপাশি বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্জের রসায়নও প্রশংসিত হচ্ছে দর্শকদের দরবারে। সমালোচকদের মতে, আধুনিক ভিএফএক্স-এর চেয়েও ছবির বড় সম্পদ দেশপ্রেমের সেই নিখাদ আবেগ।

ছবির কাস্টিং ও প্রোডাকশন: অনুরাগ সিং পরিচালিত এই ছবিতে সানি দেওলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন বরুণ ধাওয়ান (মেজর হোশিয়ার সিং দাহিয়া), দিলজিৎ দোসাঞ্জ (ফ্লাইং অফিসার নির্মল জিৎ সিং সেখোঁ) এবং আহান শেট্টি (লেফটেন্যান্ট কমান্ডার এম.এস রাওয়াত)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিং, সোনাম বাজওয়া এবং অন্যা সিং। ভূষণ কুমার এবং জে.পি দত্তের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিটি ২০২৬ সালের প্রথম ব্লকবাস্টার হওয়ার পথে।

উইকেন্ডের হিসেব: বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, শনি এবং রবিবার ছুটির আমেজ থাকলে অনায়াসেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে এই ছবি। রণবীরের ‘ধুরন্ধর’ প্রথম ৫০ দিনে যে নজির গড়েছিল, সানি দেওল সেই উচ্চতা ছুঁতে পারেন কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে টিনসেল টাউন।