Border 2 Trailer: 'ভারতে ইদে যত ছাগল কাটা হয়,পাকিস্তানে ওতো লোক নেই', প্রকাশ্য়ে বর্ডার ২-র ট্রেলার

ধুরন্ধর ঝড় এখনও থামেনি। আরও এক দেশভক্তিমূলক ছবি আসতে চলেছে বড়পর্দায়। বর্ডার ২-এর ট্রেলার এল সামনে।

Published on: Jan 15, 2026 9:30 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা যুদ্ধের ছবির তালিকায় একদম উপরের দিকে রয়েছে ‘বর্ডার’। ১৯৯৭ সালে জে পি দত্তর সেই ম্যাজিক আজও দেশবাসীর মনে শিহরণ জাগায়। এবার সেই নস্টালজিয়াকে সঙ্গী করে নতুনভাবে ফিরছে 'বর্ডার ২'। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার, যা ভারতীয়দের মনে শিহরণ জাগাবে। শক্তিশালী সংলাপ, আধুনিক ভিএফএক্স (VFX) এবং চেনা সুরের আবহে সাজানো এই ট্রেলারটি দেশপ্রেমের এক নতুন জোয়ার সৃষ্টি করবে।

'ভারতে ইদে যত ছাগল কাটা হয়,পাকিস্তানে ওতো লোক নেই', প্রকাশ্য়ে বর্ডার ২-র ট্রেলার
'ভারতে ইদে যত ছাগল কাটা হয়,পাকিস্তানে ওতো লোক নেই', প্রকাশ্য়ে বর্ডার ২-র ট্রেলার

ট্রেলারের শুরুতেই দেখা মিলছে মেজরি কুলদীপ সিং চন্দপুরীর চরিত্রে সেই চিরচেনা সানি দেওলকে। গলার সেই গর্জন আর শক্তিশালী স্ক্রিন প্রেজেন্স আবারও মনে করিয়ে দিচ্ছে যে, বর্ডার মানেই ঢাই কিলো কা হাতের মালিক সানি দেওল। তবে এবার লড়াইয়ের ময়দানে তিনি একা নন, তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে একঝাঁক নতুন তারকাকে।

‘বর্ডার ২’-এর ট্রেলারে সবথেকে বড় আকর্ষণ হলো বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্জ-এর উপস্থিতি। বরুণের অ্যাকশন হিরোর অবতার এবং দিলজিতের তেজস্বী সংলাপ ছবিতে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়াও থাকছেন সুনীল শেট্টি পুত্র অহন শেট্টি। এই তরুণ ব্রিগেড এবং সানি দেওলের রসায়ন রুপোলি পর্দাকে কতটা উত্তপ্ত করবে, তার আঁচ ট্রেলারেই পাওয়া গিয়েছে।

বর্ডারের বিখ্যাত গান ‘সন্দেশে আতে হ্যায়’-এর সিগনেচার টিউনটি ট্রেলারের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলছে। তবে এবারের লড়াই আরও আধুনিক। উন্নত মানের অস্ত্রশস্ত্র, নিখুঁত সিনেমাটোগ্রাফি এবং রোমাঞ্চকর যুদ্ধের দৃশ্য ছবিটিকে আন্তর্জাতিক মানের করে তুলবে এমনটাই আশা।

ছবিটি পরিচালনা করছেন অনুরাগ সিং এবং প্রযোজনা করছেন ভূষণ কুমার ও জে পি দত্ত। ট্রেলারের শেষে দেখা গিয়েছে, ছবিটি আগামী ২৩ জানুয়ারি ২০২৬ অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেলারটি নিয়ে চর্চা এখন তুঙ্গে। নেটিজেনদের মতে, বলিউডের এই কামব্যাক হতে চলেছে বছরের সবথেকে বড় অ্যাকশন ধামাকা। আবারও একবার 'হিন্দুস্তান জিন্দাবাদ' ধ্বনিতে সিনেমা হল কাঁপানোর জন্য প্রস্তুত সানি দেওল ও তাঁর টিম।