Border 2 vs Mardani 3: বক্স অফিসে বর্ডার ২-কে কাবু করে ফেলল মরদানি ৩? বুধবারের আয়ে কে থাকল এগিয়ে
সানি দেওলের বর্ডার ২ এখন সিঙ্গেল ডিজিট আয় করছে। একই সঙ্গে রানি মুখোপাধ্যায়ের 'মর্দানী 3'-এর অবস্থা তো প্রথম থেকেই টালমাটাল। জেনে নিন দুটি ছবিই বুধবারে কত আয় করেছে। সঙ্গে দুটি সিনেমারই মোট আয় কত হল।
বক্স অফিসে একটানা ঝড় তোলার পর, এখন বক্স অফিলে অনেকটাই শান্ত হয়েছে বর্ডার ২। সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেট্টি, দিলজিৎ দোসাঞ্জের ওয়ার ড্রামা বর্ডার ২ প্রথম থেকেই বক্স অফিস ধরে রেখেছিল। ২৩ জানুয়ারি মুক্তি পাওয়া ছবিটির আয় বর্তমানে কমছে ধীরে ধীরে। এখন সিঙ্গেল ডিজিটে নেে এসেছে। বুধবার ছবিটি ৩.৫৬ কোটির কাছাকাছি ব্যবসা করে। আর যার ফলে ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৯০.৩১ কোটিতে। মনে করা যাচ্ছে, সপ্তাহান্তের আগেই ৩০০ কোটির ঘরে পা রেখে দেবে বর্ডার ২।
বক্স অফিসে গদর ২ ভার্সেস মরদানি ৩।
প্রসঙ্গত, সানির বর্ডার ২ ছবিটি এখনও তার সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমা গদর 2 এর পিছনে রয়েছে। গদর ২ মোট ৫২৫.৭ কোটি টাকা আয় করেছিল। অর্থাৎ এখন বর্ডার ২ অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে বরুণ ধাওয়ানের সর্বাধিক উপার্জিত ছবি হয়ে উঠেছে বর্ডার ২। বর্ডারের পরে, তাঁর ছবি দিলওয়ালে ১৪৮.৪২ কোটি ২য় স্থানে এবং তারপরে ১৩৮.৫৫ কোটি আয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জুড়ওয়া ২।
রানি মুখোপাধ্যায়ের মর্দানি ৩ ছবি সম্পর্কে কথা বললে, ছবিটি বুধবার ১.৭১ কোটি টাকা আয় করেছে। এখন পর্যন্ত, রানি মুখোপাধ্যায়ের ছবি মোট ২৪.০৬ কোটি টাকা আয় করেছে।
প্রসঙ্গত, রানি মুখোপাধ্যায়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মরদানি ৩ এখনও তাঁর শীর্ষ ১০ ছবির তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তাঁর সর্বাধিক আয় করা সিনেমা তালাশ- আয় ৯৩.৬১ কোটি টাকা। দ্বিতীয়টি হল মারদানি ২ যা ৪৭.৩৫ কোটি টাকা আয় করেছে।
News/Entertainment/Border 2 Vs Mardani 3: বক্স অফিসে বর্ডার ২-কে কাবু করে ফেলল মরদানি ৩? বুধবারের আয়ে কে থাকল এগিয়ে