অশান্ত বাংলাদেশের বুকে আসছে ‘শাস্তি’! প্রথমবার বড়পর্দায় মুখোমুখি চঞ্চল-পরীমণি
গত বছর থেকেই বাংলাদেশ থেকে একের পর এক যে হিংসাত্মক ঘটনা সামনে উঠে আসছে তা দেখে চমকে যেতে হয়। দুই বাংলার সাহিত্যের অন্যতম ভান্ডার ছায়ানট যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়, তাতে করে মন খারাপ হয় দুই বাংলার শিল্পী প্রেমিক মানুষদের।
গত বছর থেকেই বাংলাদেশ থেকে একের পর এক যে হিংসাত্মক ঘটনা সামনে উঠে আসছে তা দেখে চমকে যেতে হয়। দুই বাংলার সাহিত্যের অন্যতম ভান্ডার ছায়ানট যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়, তাতে করে মন খারাপ হয় দুই বাংলার শিল্পী প্রেমিক মানুষদের।
প্রথমবার বড়পর্দায় মুখোমুখি চঞ্চল-পরীমণি
যে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক নথি পুড়িয়ে ফেলা হয় সেই বাংলাদেশেই এবার তৈরি হতে চলেছে রবি ঠাকুরের গল্প অবলম্বনে তৈরি হওয়া ছবি। শুধু তাই নয়, এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় মুখোমুখি হবেন চঞ্চল চৌধুরী এবং পরীমণি।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পকেই নাকি বড়পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করবেন পরিচালক। পরিচালক লিসা গাজি। গল্পে চিদাম এবং দুখিরাম এই দুই ভাইয়ের পারিবারিক জীবন তুলে ধরা হবে যারা একটা সময় নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। একদিন চিদাম আচমকা দুখিরামের স্ত্রীকে হত্যা করে কিন্তু সমস্ত খুনের দায় নিজের স্ত্রী চন্দরার ওপর চাপিয়ে দেয়।
এখানেই শুরু হয় আসল গল্প। নির্দোষ থাকা সত্ত্বেও একবারের জন্য প্রতিবাদ করে না চন্দরা। এমনকি মৃত্যুদণ্ডের আগেও নিজের হয়ে একটাও কথা বলে না সে। এইভাবেই যেন নিরবে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে এসে চিরকালের জন্য না ফেরার দেশে চলে যায়। একটি খুনকে ঘিরে তৈরি হওয়া এই গল্পে একজন নারীর উপর হওয়া অত্যাচারের কাহিনি তুলে ধরা হবে বড় পর্দায়।
এই ছবিতে চিদামের ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী এবং চন্দরার ভূমিকায় অভিনয় করবেন পরিমণি। চঞ্চল এখন নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকলেও অভিনেত্রী ব্যক্তিগত কারণে অভিনয় থেকে বেশ খানিকটা দূরেই ছিলেন এতদিন। তবে আবার বড় পর্দায় ফিরে আসতে চলেছেন পরী, সঙ্গী হবেন চঞ্চল।
News/Entertainment/অশান্ত বাংলাদেশের বুকে আসছে ‘শাস্তি’! প্রথমবার বড়পর্দায় মুখোমুখি চঞ্চল-পরীমণি