অসুস্থ নচিকেতাকে দেখতে হাসপাতালে এলেন মমতা, দিদির মতো করলেন শাসন
অতিরিক্ত পরিশ্রমের ফলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নচিকেতা চক্রবর্তী। কিন্তু গত শনিবার আচমকার বুকে ব্যথা হওয়ায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নচিকেতা।
অতিরিক্ত পরিশ্রমের ফলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নচিকেতা চক্রবর্তী। কিন্তু গত শনিবার আচমকার বুকে ব্যথা হওয়ায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নচিকেতা।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, নচিকেতার হার্টে ব্লকেজ রয়েছে তাই তড়িঘড়ি অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শ মত শনিবারই অপারেশন করে গায়কের হৃৎপিণ্ডে বসানো হয় স্টেন্ট।
নচিকেতা যে আগের থেকে অনেকটাই সুস্থ আছেন সেকথা সংবাদমাধ্যমকে জানান সঙ্গীতশিল্পীর কন্যা এবং ভাই। এই মুহূর্তে তিনি অনেকটাই সুস্থ এবং অবসর সময় কাটাচ্ছেন বই পড়ে। খুব তাড়াতাড়ি স্টেজে ফেরার পরিকল্পনাও নাকি রয়েছে গায়কের।
আরও পড়ুন: ‘কাতুকুতু বুড়ো’ শ্যুটিং চলাকালীন পায়ে চোট পেলেন উজান, এখন কেমন আছেন পরিচালক?
ইতিমধ্যেই নচিকেতাকে হাসপাতালে দেখতে এসেছেন একাধিক শুভাকাঙ্ক্ষী। এবার কোচবিহার থেকে ফিরেই নচিকেতাকে দেখতে হাসপাতালে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে নচিকেতার সম্পর্ক যে চিরকালই খুব ভালো, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দোপাধ্যায়। বড় দিদির মতো নচিকেতাকে নাকি শাসনও করেছেন তিনি। নচিকেতাকে ভালো করে খাওয়া দাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নচিকেতা কেন রোগা হয়ে যাচ্ছেন, সেই বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জানা গিয়েছে, অন্যান্য শিল্পীদের মত এই বছরেও শীতের সময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন নচিকেতা। খুব স্বাভাবিকভাবেই বিশ্রাম করতে পারছিলেন না তিনি। অতিরিক্ত পরিশ্রমের ফলেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী।
আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে, বসেছে দুটো স্টেন্ট, কেমন আছেন নচিকেতা?
যদিও এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও একবার নচিকেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। সেই সময় ঠিক একইভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গায়ক, যদিও পরে জানানো হয় সারভাইকাল স্পন্ডেলাইটিস বেড়ে যাওয়ার কারণে সাময়িক বিরতিতে ছিলেন নচিকেতা।
যদিও এবার আর সারভাইক্যাল স্পন্ডেলাইটিস নয়, হার্টের সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন নচিকেতা। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। সঙ্গীত শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা।












