Chiranjeet: ‘রামের আমলেও ধর্ষণ হত, সীতাকে তুলে নিয়ে গিয়েছিল রাবণ’, চিরঞ্জিতের বিস্ফোরক দাবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

‘এ যুগে আছে, রামের সময়েও ছিল, সীতাকে তুলে নিয়ে গিয়েছিল রাবণ, করতে পারেনি ধর্ষণ, গল্পে একটু প্যাঁচে আছে, কিন্তু ও (সীত) যে অছ্যুৎ হয়ে গেছে, সেটা রাম মেনে নিয়েছিল। দেশও মেনে নিয়েছিল।’, বিস্ফোরক মন্তব্য চিরঞ্জিতের। 

Published on: Dec 02, 2025 6:05 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কয়েকদিন আগেই ধর্ষণ নিয়ে এক অদ্ভুত ব্যাখ্যা খাড়া করেন তৃণমূল নেতা-বিধায়ক, অভিনেতা চিরঞ্জিত। তিনি বলেন, ‘ধর্ষণের সলিউশন আবার হয় নাকি? যুগ যুগ ধরে চলে আসছে’। সম্প্রতি তাঁর পরবর্তী সিনেমা হাঁটি হাঁটি পা পা-র প্রোমোশনের সময় চিরঞ্জিতকে ফের প্রশ্ন করা হয়, নিজের এহেন বক্তব্যের জন্য কখনো অক্ষেপ হয়। যাতে সটান ‘না’ করলেন তিনি। শুধু তাই নয়, ধর্ষণের ফ্যাক্টর হিসেবে ‘ছোট পোশাক’কেও করলেন দায়ি।

ধর্ষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য চিরঞ্জিতের।
ধর্ষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য চিরঞ্জিতের।

প্রতিদিনের সঙ্গে কথা বলার সময় চিরঞ্জিত তাঁর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে বলেন, ‘না। আমি তো সত্যি কথা বলছি। যদি একজন লোককে পাওয়া যায় যে বলবে আগামীদিনে ধর্ষণ হবে না, আমি তো তাঁকে খুঁজছি। যদি কেউ সেই প্রতিশ্রুতি দিতে পারে, আমি তো বলব, আর ধর্ষণ হচ্ছে না! আমি খুব খুশি। এটা এ যুগে আছে, রামের সময়েও ছিল, সীতাকে তুলে নিয়ে গিয়েছিল রাবণ, করতে পারেনি ধর্ষণ, গল্পে একটু প্যাঁচে আছে, কিন্তু ও (সীত) যে অছ্যুৎ হয়ে গেছে, সেটা রাম মেনে নিয়েছিল। দেশও মেনে নিয়েছিল। এটা সিস্টেম। এটাই চলছে। দেখতে পাচ্ছি আমি। তাহলে সত্যিটাকে অস্বীকার করব কী করে আমি, যে হচ্ছে না!’

এরপর চিরঞ্জিত আরও বলেন, ‘মেয়েরা ছোট জামা পরে রাস্তায় ঘুরবে, আমার মেয়েকে আমি যেটা পরতে দেব না, অত ছোট স্কার্ট, সেটা আমি বলেছি। মেয়েদের একটা ড্রেস কোড আছে সেটা মেইনটেইন করবে।’ এরপর যখন সাক্ষাৎকার গ্রহণকারী তাঁকে পালটা প্রশ্ন করেন, ‘কিন্তু এরকম অনেক দৃষ্ঠান্ত আছে, যেখানে পোশাক ছোট ছিল না…’! তাতে চিরঞ্জিতের জবাব, ‘শুধু ওটা কোনো পয়েন্ট তো নয়। ওটা একটা ফ্যাক্টর। একটু সমঝে চলতে হবে। নিজেকে বাঁচানোর জন্য নিজেকে ব্যবস্থা করতে হবে।’

চিরঞ্জিতের এই সাক্ষাৎকার ভাইরাল নানা জায়গায়। অনেকেই এটিকে রি শেয়ার করেছেন। নানা মুনির নানা মত। এক নেটিজেন মন্তব্য করেন, ‘কথাগুলো একটু ওরকমভাবে বলা হলেও, ভুল কিছু বলেননি। তবে পোশাকের কথাটা মানতে পারলাম না।’ আরেকজনের মন্তব্য, ‘ভীষণ অসংযত চিন্তাভাবনা। এভাবে বুক ফুলিয়ে বারবার কী করে লোকটা যে বলে ভবষ্যতেও ধর্ষণ হবে! মুখেও আটকায় না!’ তৃতীয় মন্তব্যটি, ‘অসহ্য! এদের দেখেতে মানুষ সিনেমা হলে যায়, এটা ভাবলেই আজকাল খুব খারাপ লাগে’।

News/Entertainment/Chiranjeet: ‘রামের আমলেও ধর্ষণ হত, সীতাকে তুলে নিয়ে গিয়েছিল রাবণ’, চিরঞ্জিতের বিস্ফোরক দাবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া