'ও একটু ভুলভাল বকে ফেলে... ', রুক্মিণীর সামনেই দেবকে নিয়ে যা বললেন চিরঞ্জিত
২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে হাটি হাটি পা পা। এই ছবির প্রচার নিয়ে এতদিন বেজায় ব্যস্ত ছিলেন রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তী। ছবিতে বাবা এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এই দুই তারকা।
২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘হাটি হাটি পা পা’। এই ছবির প্রচার নিয়ে এতদিন বেজায় ব্যস্ত ছিলেন রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তী। ছবিতে বাবা এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এই দুই তারকা। অনেকে প্রথমে ভেবেছিলেন অমিতাভ বচ্চনের ছবির আদলে হয়তো এই সিনেমাটি তৈরি করা হয়েছে কিন্তু পরে বোঝা যায় ছবির গল্প একেবারে অন্যরকম।

খুব সম্প্রতি ছবির প্রচারে আনন্দবাজার ডট কমকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেবকে নিয়ে কথা বলেন চিরঞ্জিত। এই বছর এই মুক্তি পেয়েছে ‘ধুমকেতু’ যেখানে খুব অল্প সময়ের জন্য হলেও চিরঞ্জিতকে দেখতে পাওয়া যায়। চিরঞ্জিত দেব এবং রুক্মিনী দুজনের সঙ্গে অভিনয় করেছেন তাই দুই তারকাকেই ভীষণ কাছ থেকে দেখেছেন তিনি।
আরও পড়ুন: আচমকা অসুস্থ স্মৃতির বাবা! বাড়িতে এল অ্যাম্বুলেন্স, পিছিয়ে যাবে বিয়ে?
২০ বছর আগে দেব যখন ইন্ডাস্ট্রিতে আসেন, তখনই চিরঞ্জিত বুঝেছিলেন দেব অনেক দূর যাবেন। তবে বাংলা ছবির ভবিষ্যৎ যে কমার্শিয়াল ছবি সে কথা প্রথম থেকেই দেবকে বুঝিয়েছিলেন চিরঞ্জিত। বোঝাই যাচ্ছে পুত্রসম অভিনেতাকে বেশ কাছ থেকেই দেখেছিলেন তিনি।
তবে দেবের অনেক ভালো গুণ থাকলেও চিরঞ্জিত মনে করেন দেব এমন কিছু মাঝে মাঝে বলে বসেন যা বিতর্ক তৈরি হয়। কিছু না বুঝেই ভুলভাল কথা বলে বসেন দেব। যদিও এই ব্যাপারটিকেও দেবের সরলতা বলতেই পছন্দ করছেন চিরঞ্জিত। খুব সাদামাটা মনের মানুষ বলেই তিনি মাঝে মাঝে এমন কিছু বলে বসেন যা বিতর্ক তৈরি করে দেয়।
আরও পড়ুন: ‘হিরোদের সঙ্গে ঝগড়া না হলে মজা কি…’, দিতিপ্রিয়াকে কী কটাক্ষ করলেন মানালি?
তবে দেব প্রথম থেকেই যে ভাবে কমার্শিয়াল ছবির মাধ্যমে নিজেকে তৈরি করেছেন তা দেখে মুগ্ধ চিরঞ্জিত। দেবকে খোকাবাবু বা পাগলু বলতেই পছন্দ করেন বর্ষীয়ান এই অভিনেতা। শুধু কমার্শিয়াল ছবি নয় এই মুহূর্তে দেব যেভাবে নিজেকে বিভিন্ন চরিত্রের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলছেন সেটা নিয়েও গর্ব করেছেন চিরঞ্জিত।
রুক্মিণীর ছবি মুক্তির পরেই মুক্তি পাওয়ার কথা দেবের ‘প্রজাপতি ২’ ছবির। এই ছবিতে আবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধবেন দেব। তবে এই বড়দিনে শুধু দেবের ছবি নয়, মুক্তি পাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি একটি খুনির সন্ধানে’।












