Jeetu Kamal: ‘প্রিয়’র সঙ্গে ডেটিং-এ জীতু! জানালেন 'সংসার নিয়েও অনেক কথা হল', কে তিনি?

Jeetu Kamal: শনিবার সারাদিন প্রিয় আর প্রিয়-র বউয়ের সঙ্গে আড্ডা দিয়ে কাটল জীতুর। জানেন তাঁরা কে?

Published on: Nov 30, 2025 9:30 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শনিবার সাত সকালে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছেন জীতু। জানিয়েছেন ছোটপর্দায় আর ফিরবেন না। চিরদিনই তুমি যে আমারই তাঁর শেষ মেগা সিরিয়াল। গত কয়েক সপ্তাহ ধরে প্রাক্তন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে বিবাদের জেরে চর্চায় থেকেছেন নায়ক। সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছেন দিতিপ্রিয়া, বদলি হয়ে সদ্য় শ্যুটিংয়ে যোগ দিয়েছেন শিরিন পাল। তার মাঝেই জীতুর ঘোষণায় ফের চাঞ্চল্য।

‘প্রিয়’র সঙ্গে ডেটিং-এ জীতু! জানালেন 'সংসার নিয়েও অনেক কথা হল', কে তিনি?
‘প্রিয়’র সঙ্গে ডেটিং-এ জীতু! জানালেন 'সংসার নিয়েও অনেক কথা হল', কে তিনি?

কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, সেই নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেননি। তবে সোশ্য়াল মিডিয়ায় শোনালেন নিজের ‘ডেটিং’-এর গল্প। একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ডেটিং উইথ প্রিয়….অনেক কথা হলো, আড্ডা হলো। সংসার নিয়েও কথা হলো। বন্ধুর বউ নাকি খুব বোকা-টকা দেয় বন্ধুকে।’

এখন প্রশ্ন হল, জীতুর জীবনের এই প্রিয়-কে? জীতুর জীবনের এই প্রিয় আর কেউ নন, স্বয়ং মহাদেব। হ্য়াঁ, এদিন শিব-মন্দিরে পুজো দিয়ে এমন ক্য়াপশন দিয়ে ছবি পোস্ট করেন নায়ক। পর্দার আর্য সিংহ রায়-এর পোস্টে অনুরাগীদের একটাই আর্তি, ‘সিদ্ধান্তে কি সিলমোহর পড়ে গিয়েছে? দ্বিতীয়বার কি ভেবে দেখা যায় না?’

একজন লেখেন, ‘বন্ধুর মাথায় তো জল ঢাললেন, বন্ধুর মাথাটা ঠাণ্ডা হল, বন্ধু কি আপনার মাথায় হাত বুলিয়ে একটু বুঝিয়ে বললেন - সকালের সিদ্ধান্তে সুবিশাল পরিবারের সব সদস‍্যরা খুব মন খারাপ করে আছে, সিদ্ধান্তটায় কি শীলমোহর পড়ে গেছে? দ্বিতীয়বার কি ভেবে দেখা যায় না? আরেকজন লেখেন, ’তোমার প্রিয় কে বলো তোমার মাথা থেকে ভুল সিদ্ধান্ত গুলোকে বের করে দিতে, এদিকে চিন্তা ধরিয়ে দিয়ে ওদিকে প্রিয়র সাথে ডেটিং'।

তবে বন্ধুর সঙ্গে আড্ডা দিয়েই ক্ষান্ত থাকেননি জীতু। তাঁর বউয়ের সঙ্গেও দেখা করে এলেন। সেই ছবি নিজের অফিসিয়্যাল পেজ পোস্ট করেন। মা কালীর মন্দির দর্শন সেরে জীতু লেখেন, ‘বন্ধুর এক বউয়ের সঙ্গেও দেখা হল। আসলে দুদিকেই তাল দিয়ে চলতে হয়তো আমাকে’।

এদিন সকালে ভিডিয়ো বার্তায় জীতু বলেন, ‘আমার নামের পাশে ‘অভিনেতা’ লেখার সাহস দর্শকই জুগিয়েছেন। তাই এই সিদ্ধান্ত তাঁদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। যে ধারাবাহিকে এখন আমি অভিনয় করছি, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক হিসাবে ছোটপর্দায় আমার শেষ কাজ। এর পরে আর আমি ধারাবাহিকে অভিনয় করব না।’

জীতু স্পষ্ট জানান, চ্যানেল এবং প্রযোজনা সংস্থা বড় চ্যালেঞ্জ নিয়েছে। দর্শকদের ভালোবাসাতেই সেটা সফল হতে পারে। সিরিয়াল বন্ধ হলে অনেক মানুষের রুটিরুজিতে টান পড়বে, তাই তিনি এই প্রোজেক্টে ফিরেছেন। তবে ভবিষ্যতে ছোটপর্দায় আর কাজ করবেন না। তবে নিজের নতুন অপর্ণা মানে শিরিনের জন্য দর্শকদের আর্শীবাদ চেয়েছেন। জীতু বলেন, ‘আপনারা ওঁকে ভালবেসে গ্রহণ করুন। শিরিনকে আশীর্বাদ করুন।’

News/Entertainment/Jeetu Kamal: ‘প্রিয়’র সঙ্গে ডেটিং-এ জীতু! জানালেন 'সংসার নিয়েও অনেক কথা হল', কে তিনি?