অপর্ণা না রাজনন্দিনী, আর্যর সামনে দাঁড়িয়ে কে? কোন সত্যি উদঘাটন হবে দোলে?
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, বিয়ের পর থেকে কোন না কোন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে আর্য ও অপর্ণা। বিয়ের পর থেকেই রাজনন্দিনীর অতীত যেন ধাওয়া করে বেড়াচ্ছে অপর্ণাকে। অন্যদিকে রাজনন্দিনীর মাও মাঝেমধ্যেই অপর্ণা ও রাজনন্দিনী মধ্যে গুলিয়ে ফেলছেন।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, বিয়ের পর থেকে কোনও না কোনও সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে আর্য ও অপর্ণা। বিয়ের পর থেকেই রাজনন্দিনীর অতীত যেন ধাওয়া করে বেড়াচ্ছে অপর্ণাকে। অন্যদিকে রাজনন্দিনীর মাও মাঝেমধ্যেই অপর্ণা ও রাজনন্দিনী মধ্যে গুলিয়ে ফেলছেন।
অপর্ণা না রাজনন্দিনী, আর্যর সামনে দাঁড়িয়ে কে?
এই সবকিছুর মধ্যেই এবার এল দোল উৎসব। রাধা মাধবের উৎসবে মন্দিরে ঢুকতেই অপর্ণা যেন নিমেষে পাল্টে যায়। মন্দিরের সামনে আচমকাই নাচ করতে শুরু করে সে। সবকিছু দেখে ভীষণ অবাক হয়ে যায় আর্য। অপর্ণার নাম ধরে ডাকতেই সে বলে ওঠে, আমি রাজনন্দিনী আমি অপর্ণা নই।
এই কথা শুনে অবাক হয়ে যায় আর্য, রাজনন্দিনীর মায়ের আর বুঝতে অপেক্ষায় থাকে না, যে মেয়েকে বহু বছর আগে তিনি হারিয়েছেন সেই মেয়েই এবার ফিরে এসেছে অন্য রূপে। কিন্তু এরপর? রাজনন্দিনী কি নিজের খুনের বদলা নিতে এসেছে? নাকি আর্যকে ভালোবাসে বলেই সে আবার ফিরে এসেছে?
দোল উৎসবের এই স্পেশাল এপিসোড দেখার জন্য আপনাকে জি বাংলায় নজর রাখতে হবে আগামী ৪ থেকে ৬ মার্চ। ঠিক সন্ধে ৬:৩০ মিনিটে সম্প্রচারিত হবে এই স্পেশাল এপিসোড। রাজনন্দিনীর আগমনে গল্প এবার কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।
এর আগে শিবরাত্রি উপলক্ষে একটি প্রমো মুক্তি পেয়েছিল যা নিয়ে তুমুল কটাক্ষ হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। আর্যর রাগ কমানোর জন্য অপর্ণা যেই আরজোর মাথায় জল ঢালতে শুরু করে তখনই সে শান্ত হয়ে যায়।
ধারাবাহিকের এই প্রমো দেখে দর্শকদের মধ্যে শুরু হয় একের পর এক কমেন্টের প্রতিযোগিতা। শিবরাত্রি মানেই মাথায় জল ঢালতে হবে এই কনসেপ্ট ছেড়ে লেখিকাকে বেরিয়ে আসার অনুরোধ করেন অনেকে। তবে ধারাবাহিকের এই নতুন প্রমো দেখে কিন্তু একেবারে আউট হয়ে গিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।
News/Entertainment/অপর্ণা না রাজনন্দিনী, আর্যর সামনে দাঁড়িয়ে কে? কোন সত্যি উদঘাটন হবে দোলে?