বিয়ের আগেই ‘আর্য’-র আসল নাম ফাঁস, কোন ঝড় আসছে ‘অপর্ণা’-র জীবনে?

এই মুহূর্তে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্য ও অপর্ণার মাখোমাখো প্রেম দেখে মুগ্ধ দর্শকরা। নতুন রূপে অপর্ণাকে পেয়ে বেশ খুশি সকলে। অভ্যন্তরীণ বিবাদ হোক অথবা নায়কের অসুস্থতা, যে কারণেই হোক না কেন, পর্দার আর্য ও অপর্ণার যে বিয়ে এতদিন আটকে ছিল সেটাই এবার হতে চলেছে ধারাবাহিকে।

Published on: Dec 07, 2025 1:44 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এই মুহূর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য ও অপর্ণার মাখোমাখো প্রেম দেখে মুগ্ধ দর্শকরা। নতুন রূপে অপর্ণাকে পেয়ে বেশ খুশি সকলে। অভ্যন্তরীণ বিবাদ হোক অথবা নায়কের অসুস্থতা, যে কারণেই হোক না কেন, পর্দার আর্য ও অপর্ণার যে বিয়ে এতদিন আটকে ছিল সেটাই এবার হতে চলেছে ধারাবাহিকে।

বিয়ের আগেই আর্যর আসল নাম ফাঁস
বিয়ের আগেই আর্যর আসল নাম ফাঁস

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নতুন যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে, অবশেষে অপর্ণাকে বিয়ের জন্য প্রপোজ করে আর্য। অপর্ণাও হাসিমুখে রাজি হয়ে যায়। চারিদিকে যখন শুধুই প্রেমের হাওয়া ঠিক তখনই অপর্ণার বাবাকে কেউ একজন একটি চিরকুট পাঠায়। কি লেখা আছে সেই চিরকুটে?

আরও পড়ুন: 'ভীষণ মিস করি... ', তনুশ্রীর বিয়ের পরেই কি বারবার মনে পড়ছে পুরনো কথা?

প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, একদিকে যখন আগামী জীবনের আনন্দে মশগুল আর্য ও অপর্ণা ঠিক তখনই অপর্নার বাবা একটি চিরকুট পান যেখানে লেখা থাকে, আর্যর আসল নাম শঙ্কর। ও বিবাহিত, এটি ওর দ্বিতীয় বিয়ে। চিরকুট হাতে পেয়েই চমকে যান অপর্ণার বাবা।

খুব স্বাভাবিকভাবেই একজন বিবাহিত পুরুষের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চাইবেন না তিনি। এ দিয়ে অসম্ভব, অপর্ণার বাবা এই কথা বলতে বলতেই শেষ হয়ে যায় প্রমো। তাহলে আগামী দিন কোন ঝড় আসতে চলেছে আর্য ও অপর্ণার জীবনে? আদৌ কি এই দিয়ে সম্ভব হবে? বাবাকে কি রাজি করাতে পারবে অপর্ণা?

এতদিন শুনতে পাওয়া যাচ্ছিল আর্য এবং অপর্ণার বিয়ের হাত ধরেই নাকি এই ধারাবাহিক শেষ হতে চলেছে নতুন প্রমো কিন্তু বলছে একেবারে অন্য কথা। এই নতুন প্রোমোর দেখা বোঝাই যাচ্ছে ধারাবাহিক এখনো অনেকটাই বাকি। তাহলে এখনই শেষ হচ্ছে না আর্য অপর্ণার ভালোবাসার কাহিনি।

প্রসঙ্গত, বিগত কয়েক মাসে জীতু কমল এবং দিতিপ্রিয়ার মধ্যে যে বিবাদ তৈরি হয়েছিল তার জেরে অনেকেই মনে করেছিলেন এই ধারাবাহিক হয়তো আর বেশি দিন চলবে না। অনেক আলোচনা পর্যালোচনার পর অবশেষে দিতিপ্রিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ধারাবাহিক থেকে সরে দাঁড়ান।

আরও পড়ুন: 'তোমরা সবাই ওকে বিরক্ত কর... ', দেবের ঠিকানা ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন জিৎ, কেন?

দিতিপ্রিয়া সরে দাঁড়ানোর পর অনেকেই মনে করেছিলেন হয়তো এই ধারাবাহিকের টিআরপি কমে যাবে কিন্তু তা একেবারেই হয়নি উল্টে নতুন অপর্ণাকে দেখে বেশ খুশি হয়েছেন দর্শকরা। টিআরপি তালিকাতেও বেশ উপরের দিকেই রয়েছে এই ধারাবাহিকের নাম। এবার এই নতুন প্রমো সেই উত্তেজনার পারদকে আরও কিছুটা বাড়িয়ে তুলল।