রাতারাতি বন্ধ চিরসখা! বেকার ভাতার ফর্ম চাইল ‘বুবলাই’ ভিভান, পাল্টা কটাক্ষ রাণার

ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে ব্যান করার সিদ্ধান্ত। ফলে রাতারাতি বন্ধ চিরসখা। প্রতিবাদে সরব ‘বুবলাই’ ভিভান ঘোষ।

Apr 8, 2026, 12:24:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের অকাল মৃত্যুর পর রীতিমতো নড়েচড়ে বসেছে গোটা টলিউড! এভাবে শ্যুটের মাঝে রাহুলের জলে তলিয়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না তাঁর সহকর্মীরা। মঙ্গলবার ছিল টলিপাড়ায় কর্মবিরতি। আর সেই দিনই দফায় দফায় মিটিং করা হয়। দুই দাবিতে আলোচনা চলে-- এক, রাহুলের সঙ্গে মৃত্যুর দিন ঠিক কী হয়েছিল জানতে চাওয়া আর দ্বিতীয়, শ্যুটের তারকা থেকে কলাকুশলী সকলের নিরাপত্তার দাবি।

চিরসখা আটমকা বন্ধ করায় প্রতিবাদ ভিভানের।
চিরসখা আটমকা বন্ধ করায় প্রতিবাদ ভিভানের।

মিটিং শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, যতদিন প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস, যাদের ভোলে বাবা পার করেগা-র শ্যুটে রাহুলের মৃত্যু, তাঁরা সেদিন ঠিক হয়েছিল সেই সত্যি সামনে না আনবেন, ততদিন তাঁদের ব্যান করা হবে। এমনকী, সেই প্রযোজনা সংস্থা থেকে যে ধারাবাহিকগুলি চলছে, তাও বন্ধ থাকবে। তাই রাতারাতি বন্ধ হয়ে যায় ভোলে বাবা পার করেগা ও চিরসখা। এমনকী, স্টার জলসা চ্যানেল মঙ্গলবার রাতেই ঘোষণা করে দিয়েছে, রবিবারই চিরসখা-র শেষ সম্প্রচার। সেই জায়গায় আসছে ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিক।

আর এই সিদ্ধন্তের বিরোধিতা করে গলা চড়ালেন চিরসখা-র বুবলাই চরিত্র ভিভান। তিনি ফেসবুকে লেখেন, ‘বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায় একটু জানাবেন। আজ থেকে চিরসখার সকলে তো বেকার, তাই সবাই জানতে চাইছে। কী দোষ ছিল বলুন তো আমাদের!’

ভিভানের ফেসবুক পোস্ট।
ভিভানের ফেসবুক পোস্ট।

ভিভানের এই পোস্টের পর নেটপাড়ার অনেকেই তাঁকে কটাক্ষ করেছেন। একজন লেখেন, ‘আপনারা যখন পুরীতে শ্যুটিং করতে গেছিলেন তখন যদি আপনার সাথে এরকম কিছু ঘটত? ভাবুন একবার? তখনও কি এরকম পোস্ট দিতে পারতেন! ভালো কাজ জানলে কেউ বেকার থাকে না, এতদিন কাজ করলেন সেভিংস নিশ্চই আছে, ওটা দিয়ে চালান কয়েকটা দিন, বেকার বেকার বলে ফেসবুকে নাটক করতে আসবেন না। লজ্জা নামের বস্তু টা একটু রাখুন, এখন শুধু প্রোডাকশন হাউসকে ব্যান করেছে, এরপর মানুষ আপনাকে ব্যান করলে ভালো লাগবে?’

আবার কেউ ভিভানকে সান্ত্বনাদিয়ে লেখেন, ‘দোষ আপনাদের আর্টিস্টদের কারুরই নয়। আমি নিজে চিরসখার নিয়মিত দর্শক তাই খারাপ লাগছে, কিন্তু জাস্টিস এর লড়াইটাও তো জরুরি। এটা পরিস্থিতি, কিছু করার নেই। আপনারা আর্টিস্টরা নতুন কাজে নতুন চরিত্রে দর্শকদের মাঝে ফিরে আসুন এটা সবসময় চাইব।’

পালটা কটাক্ষ রাণার।
পালটা কটাক্ষ রাণার।

এদিকে ভিভানের এই পোস্ট নজরে এড়ায়নি প্রযোজক রাণা সরকারের। যিনি প্রথমদিন থেকে রাহুলের বিচারের দাবিতে গলা চড়িয়েছেন। এমনকী, ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে সরবও হয়েছেন। রাণা ফেসবুকে লেখেন, ‘বেকার ভাতা কেন? নাটক কোরো না! ট্যালেন্ট থাকলে অন্য প্রযোজনা সংস্থয় কাজ খোঁজো। আর কাজ না পেলে বুঝবে এতদিন ফেভারিটিসিজমের কারণে কাজ পেয়েছ। ট্যানেন্ট দিয়ে নয়। সেটা মানতে পারলে বেকার ভাত চাও। ফালতু সব সিরিয়াল ড্রামা।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More