Arkaprovo Roy: ‘জন্তু-জানোয়ারের চেয়েও খারাপ…’, বিস্ফোরক অর্কপ্রভ! সিরিয়ালে আর অভিনয় করবেন না কম্পাসের নায়ক?

Arkaprovo Roy: টিআরপি তালিকায় হু হু করে কমছে সিরিয়ালের নম্বর। এর পিছনে বড় কারণ সম্প্রচারের আগেই ফেসবুকে সিরিয়ালের গোটা এপিসোড আপলোড হয়ে যাওয়া। ঘটনায় ক্ষুব্ধ কম্পাসের নায়ক। 

Published on: Dec 06, 2025 10:00 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তোমাদের রানী সিরিয়ালের সুবাদে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন অর্কপ্রভ। তরুণ প্রজন্মের পছন্দের অভিনেতা তিনি। আপতত স্টার জলসার কম্পাস সিরিয়ালে দেখা যাচ্ছে অর্কপ্রভকে। বিপরীতে নবাগতা পর্ণা চক্রবর্তী। অর্কপ্রভ-পর্ণা জুটিকে দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক।

‘জন্তু-জানোয়ারের চেয়েও খারাপ…’, বিস্ফোরক অর্কপ্রভ! সিরিয়ালে আর অভিনয় করবেন না কম্পাসের নায়ক?
‘জন্তু-জানোয়ারের চেয়েও খারাপ…’, বিস্ফোরক অর্কপ্রভ! সিরিয়ালে আর অভিনয় করবেন না কম্পাসের নায়ক?

দেখতে দেখতে ১০০ এপিসোড পার করে ফেলেছে স্টার জলসার এই মেগা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা। পাইরেসি নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অর্কপ্রভ। অভিনেতাকে বলতে শোনা গেল, ‘২০২৬-র পর সব সিরিয়াল বন্ধ হচ্ছে। কারণ আপনারা তো সব টেলিগ্রাম আর ফেসবুকেও দেখে নিচ্ছেন’। এখানেই থামেননি নায়ক। তিনি আরও বলেন, ‘জন্তু-জানোয়ার, ছোটলোক এরা অনেক বেটার,যারা এগুলো আপলোড করে তাদের থেকে। আমি সবাইকে রিপোর্ট মারি, ওগুলো ব্লক হয়ে যায়। তবে আমি এদের নাম দিয়েছি রক্তবীজ। একটা বন্ধ হয়, আবার অন্য় একটা চালু হয়ে গিয়েছে’।

হটস্টার বা জিফাইভ থেকে সিরিয়ালের এপিসোড নিয়ে আজকাল নিমেষে তা আপলোড হয়ে যাচ্ছে ফেসবুকে কিংবা টেলিগ্রামে। যে কোনও সিরিয়ালের ভবিষ্যত নির্ভর করে টিআরপি-র উপর। কিন্তু আজকাল সিরিয়ালের টিআরপি প্রভাবিত হচ্ছে পাইরেসির জেরে। গোটা বিষয় নিয়ে বেজায় ক্ষুব্ধ অর্ক। তিনি সাফ জানালেন, ‘আমি তো ভেবেই নিয়েছি এরপর কী করব। মুম্বই চলে যাব, ওখানে আগে যা করতাম তাই করব’।

মুম্বই-ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছন অর্ক। তোমাদের রানী-র নায়কের কেরিয়ার কিন্তু বৈচিত্র্যে ভরা। বিয়ের বাড়ির ছবি তোলা থেকে শুরু করে সহকারী পরিচালক, জুনিয়র আর্টিস্ট থেকে এখন সিরিয়ালের নায়ক। পাইরেসির জেরে বিরাট ক্ষতির মুখে পড়ছে টেলিভিশন ইন্ডাস্ট্রি। ফলে প্রশ্নের মুখে অনেক মানুষের রুজিরুটি।