'এবার বাচ্চা নাও…’, দ্বিতীয় বিবাহবার্ষিকীর ভিডিয়ো পোস্ট করতেই সৌরভ-দর্শনার কাছে আবদার নেটিজেনদের
দেখতে দেখতে দুটো বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন দর্শনা বণিক ও সৌরভ, সোমবার অর্থাৎ আজ তাঁদের বিয়ের জন্মদিন। ২০২৩ সালে সকলকে অবাক করে ১৫ ডিসেম্বরে নিজেদের বিয়ের ঘোষণা করেছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক।
দেখতে দেখতে দুটো বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন দর্শনা বণিক ও সৌরভ দাস, সোমবার অর্থাৎ আজ তাঁদের বিয়ের জন্মদিন। ২০২৩ সালে সকলকে অবাক করে ১৫ ডিসেম্বরে নিজেদের বিয়ের ঘোষণা করেছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। তারপর তাঁদের রাজকীয় বিয়ে এবং সুখী দাম্পত্যের ঝলক হামেশাই উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। সোমবার তাঁরা একসঙ্গে কেক কেটে তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করলেন।

আরও পড়ুন: ‘যা ভুল আমার…’, বিয়ের ৯ বছর পর মধুবনীর সঙ্গে সংসার করা নিয়ে কেন এমন বললেন রাজা?
সোমবার নায়িকা সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায় সাদা হুডি ও নীল টাউজারে সৌরভ, আর দর্শনার পরনে গোলাপি রঙের গাউন অফ-সোল্ডার গাউন। তাঁদের সামনে রাখা ছিল একটি সুন্দর কেক। সাদা রঙের কেকের উপর তাঁদের একাধিক ছবি ও সাদা গোলাপ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর ভিডিয়োয় দর্শনাকে বলতে শোনা যায়, 'হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি টু আস'।
তারপর কেকের উপর রাখা দুটি জ্বলন্ত মোমবাতিতে ফুঁ দেন দর্শনা-সৌরভ। এরপর একসঙ্গে কেক কাটেন। প্রথমে সৌরভকে দর্শনা কেক খাইয়ে দেন। এরপর সৌরভও স্ত্রীকে কেক খাওয়ান। তাঁদের এই মিষ্টি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তবে অনেকে আবার অনেক নেতিবাচক মন্তব্যও করেছেন। কিন্তু সব থেকে বেশি যা নজর কেড়েছে তা হল তাঁদের সন্তান প্রসঙ্গে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন কমেন্ট করেন, ‘একটা ছানা লাগবে তো নাকি?' আর একজন লেখেন, ‘এবার বাচ্চা কাচ্চা নাও।’ আর একজন লেখেন, ‘এবার একটা ছানার জন্ম দাও।’
আরও পড়ুন: বড়দিনে বক্সঅফিসে মুখোমুখি টক্কর দেব-শুভশ্রীর! ‘এই ছবিটার সামনে…’, যা বললেন নায়িকা
প্রসঙ্গত, হৃদয়পুর ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সৌরভ ও দর্শনা। সেই ছবির কাজ করতে করতেই হয় বন্ধুত্ব। তারপর কাছাকাছি আসে তাঁদের মন। তারপর সবাইকে চমকে দিয়ে বিয়ের ঘোষণা করেন তাঁরা। ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। মালাবদল থেকে বরের নাচ সবই ছিল সেই সময়ের হট টপিক।
তবে দর্শনার সঙ্গে বিয়ের আগেও সৌরভ অন্য একটি সম্পর্কে ছিলেন। তিনি অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে সম্পর্কে ছিলেন। প্রাক্তন প্রেমিকা অনিন্দিতা দাসের সঙ্গে লিভ ইন করেছিলেন সৌরভ। তাঁরা এক সুবিশাল এবং সুন্দর করে সাজানো ফ্ল্যাটও কিনেছিলেন দক্ষিণ কলকাতার কসবা এলাকায়। পোষ্যদের নিয়ে ভালোই কাটছিল সেই লিভ ইন সম্পর্ক। তারপর হঠাৎই সব ভেঙে যায়। তবে দর্শনার সঙ্গে লিভ ইনে যাননি সৌরভ। তাঁর সঙ্গে সাতপাকটাই ঘুরে নেন। দেখতে দেখতে তাঁদের দাম্পত্য দু'বছর পূর্ণ করতে চলেছে। কিন্তু প্রেম এখনো অটুট তাঁদের মধ্যে।
দর্শনার সব ওঠাপড়ায় সৌরভ তাঁর পাশে থাকেন। আর দর্শনাও তাই করেন। তবে সৌরভ একা নন। তাঁর পরিবারের সকলের কাছেই নায়িকা খুবই স্নেহের পাত্রী। বিশেষ করে দর্শনা সৌরভের মায়ের আদরের বৌমা।












