দিদার শাড়ি পরা এই কিশোরী টলি-বলি দুনিয়ার জনপ্রিয় নায়িকা, চিনতে পারছেন?
ছোটবেলার স্মৃতি সব সময় ভীষণ মধুর হয়। মেয়েদের ক্ষেত্রে ছোটবেলার ছবি মানেই মা ঠাকুমাদের শাড়ি জড়িয়ে ধরে ছবি তোলা। সরস্বতী পুজো হোক অথবা দুর্গাপুজো, মা বা ঠাকুমার শাড়ি পরার একটা আলাদাই মজা ছিল একসময়। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মৃতি হারিয়ে গেলেও অনেকেই আছেন যারা সেই পুরনো স্মৃতি বয়ে নিয়ে চলেছেন।
ছোটবেলার স্মৃতি সব সময় ভীষণ মধুর হয়। মেয়েদের ক্ষেত্রে ছোটবেলার ছবি মানেই মা ঠাকুমাদের শাড়ি জড়িয়ে ধরে ছবি তোলা। সরস্বতী পুজো হোক অথবা দুর্গাপুজো, মা বা ঠাকুমার শাড়ি পরার একটা আলাদাই মজা ছিল একসময়। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মৃতি হারিয়ে গেলেও অনেকেই আছেন যারা সেই পুরনো স্মৃতি বয়ে নিয়ে চলেছেন।
দিদার শাড়ি পরা এই কিশোরী টলি-বলি দুনিয়ার জনপ্রিয় নায়িকা
সম্প্রতি এক অভিনেত্রী নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি ঠাকুমার শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন। ক্যাপশনে নিজেই তিনি লিখেছেন সে কথা। পুরনো ছবিটি আজ স্মৃতি হয়ে গেলেও ঠাকুমার শাড়ি কিন্তু আজও একই রকম নতুন হয়ে রয়েছে অভিনেত্রীর কাছে আর তাই দামি ডিজাইনার শাড়ির বদলে ঠাকুমার সেই পুরনো শাড়ি পড়েই আজও ছবি পোস্ট করেন তিনি।
এই অভিনেত্রী শুধু টলিউড নয়, বলিউডেও নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন সম্প্রতি। বিয়ে করেছেন টলিউডের এক জনপ্রিয় অভিনেতাকে। গত বছর কাজ করেছেন অনুপম খেরের সঙ্গে মেট্রো ইন দিনো ছবিতে। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অভিনেত্রীর কথা বলা হচ্ছে এখানে। এই অভিনেত্রী আর অন্য কেউ নন, বরং দর্শনা বনিক।
দর্শনা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি কৈশোর বয়সের ঠাকুমার একটি লাল রঙের জড়ি দেওয়া শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন। সরস্বতী পুজো অথবা অন্য কোন অনুষ্ঠান উপলক্ষে তিনি এই শাড়িটি পড়েছেন বোঝাই যাচ্ছে।
কিন্তু সব থেকে অবাক করার বিষয় হল সেই শাড়িটি আজও তিনি একই রকম ভাবে যত্ন করে তুলে রেখেছেন। খুব সম্প্রতি ঠাকুমার সেই শাড়িটি আবার তিনি পরেছিলেন কোনও এক অনুষ্ঠানে। কৈশোর বয়সের সেই দর্শনা আজ আরও বেশি সুন্দর আরও বেশি পরিণত।
জীবন এগিয়ে গেলেও পিছনে ফেলে রাখা কিছু জিনিস কোনওদিন পুরনো হয়ে যায় না। যেমন ঠাকুরমার সেই শাড়ি আজও একই ভাবে নতুন। একই রকম অমলিন। ঠিক যেমন দর্শনার সৌন্দর্য।
News/Entertainment/দিদার শাড়ি পরা এই কিশোরী টলি-বলি দুনিয়ার জনপ্রিয় নায়িকা, চিনতে পারছেন?