বিচ্ছেদ এসেছিল জীবনে, '৫ বছর একসঙ্গে কাটানো…', কাকে আদুরে বার্তা দিলেন দেবচন্দ্রিমা?

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। সিরিজ থেকে ছোট পর্দা সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করছেন নায়িকা। কিন্তু ভালোবাসার সঙ্গী তাঁর জীবনেও আছে। আর সেই ভালোবাসার আজ ৫ বছর পূর্ণ হল। তাই সমাজমাধ্যমে নিজেই তিনি অনুরাগীদের সেই বার্তা দিয়েছেন।

Published on: Dec 12, 2025 3:03 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। সিরিজ থেকে ছোট পর্দা সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করছেন নায়িকা। শুধু কী তাই। তিনি বর্তমানে বি-টাউনেও নিজের জায়গা পাকা করেছেন। তবে কর্মক্ষেত্রে তাঁর সাফল্য ঈর্ষণীয় হলেও ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়া এসেছে। তা নিয়ে অনেক কাটাছেঁড়াও হয়েছে। কিন্তু সেই সব কিছুকে পিছনে ফেলে নায়িকা এখন জীবনের পথে অনেকটা এগিয়ে গিয়েছেন। নিজের মতো করেই ভালো থাকার নতুন সংজ্ঞা শিখে নিয়েছেন। আর তা তাঁর জীবনের সব ক্ষেত্রেই প্রতিফলিত হয়। কিন্তু ভালোবাসার সঙ্গী তাঁর জীবনেও আছে। আর সেই ভালোবাসার আজ ৫ বছর পূর্ণ হল। তাই সমাজমাধ্যমে নিজেই তিনি অনুরাগীদের সেই বার্তা দিয়েছেন।

বিচ্ছেদ এসেছিল, '৫ বছর একসঙ্গে কাটানো…', কাকে আদুরে বার্তা দিলেন দেবচন্দ্রিমা?
বিচ্ছেদ এসেছিল, '৫ বছর একসঙ্গে কাটানো…', কাকে আদুরে বার্তা দিলেন দেবচন্দ্রিমা?

আরও পড়ুন: চুলের মুঠি ধরে সঞ্জয় দত্তকে চড় পুলিশের! ‘ভুল হয়ে গেছে…’, বাবার পা ধরে কান্না, কী বলেছিলেন ‘খলনায়ক’?

নিশ্চয়ই ভাবছেন সেই ভালোবাসার মানুষটি কে? তবে আবার প্রেমে পড়লেন দেবচন্দ্রিমা? ব্যাপারটা ঠিক কী? বেশ বেশ তবে একটু খোলসা করে বলা যাক। না দেবচন্দ্রিমা এই সঙ্গী মানুষ নয়, তাঁর আদরের পোষ্য। তা নিয়ে নায়িকার অনেকটা সময় কেটে যায়। সে এখন নায়িকার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। আর তার সঙ্গে দেখতে দেখতে পাঁচ বছর কাটিয়ে ফেললেন নায়িকা।

তাই এই বিশেষ দিনে পোষ্যর সঙ্গে অনেকগুলি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নেন নায়িকা। সেখানে তাঁর পোষ্যর সঙ্গে তাঁকে দেখা যায়। সেখানে তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। কিছু কিছু ছবির উপর নানা আদুরে বার্তাও লেখেন। প্রথম ছবিতে লেখেন, ‘আমাদের পাঁচ বছরের একসঙ্গে বড় হওয়া, ভালোবাসা, বড় হয়ে ওঠা।’ তিনি আরও একটি ছবিতে লেখেন, ‘ওর এই ছোট্ট পৃথিবীতে আমি ওর মা।’ তিনি আরও লেখেন, ‘এখন আমরা তিনজন এই একটা বিছানাতেই ঘুমাই, এটা আমাদের ছোট্ট পৃথিবী।’ দেবচন্দ্রিমা লেখেন, ‘জীবন আমাকে পথভ্রষ্ট করতে চাইবে, কিন্তু আমি তা প্রতিহত করার শক্তি পাই।’

আরও পড়ুন: শেষজীবনে ধর্মেন্দ্রর কাছে ঘেঁষতে দেননি হেমাকে! তবে মায়ের সতীনকে ভুললেন না এষা

তিনি সব ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘৫ বছর একসঙ্গে কাটানো। আমাদের অনেক উত্থান-পতন এসেছে, কিন্তু আমরা তা কাটিয়ে উঠেছি - একসঙ্গে। পথে আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু আরও ভালো জিনিসও পেয়েছি... একটা ভালো বাড়ি, একটা ভালো জীবন, একটা ভালো সব কিছু। আমরা তিনজনই অপ্রতিরোধ্য। আমরা একসঙ্গে। আমরা এক। আর হে ঈশ্বর, আমি এটা ১১টা ১১ মিনিটে পোস্ট করছি। আমরা ধন্য।’

নায়িকার এই ক্যাপশন সত্যি তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে। আসলে একটা সময় ভালোবেসে সায়ন্ত মোদকের হাত ধরেছিলেন। পরে নানা কারণে তাঁদের বিচ্ছেদ আসে। সেই সময় দেবচন্দ্রিমা মুখ না খুললেও সায়ন্তর তৃতীয় প্রেমিকা কিরণ মজুমদারের সঙ্গে তাঁর ব্রেকআপের পর নায়িকা মুখ খোলেন।