Grihoprobesh New Hero: গৃহপ্রবেশে ঊষসীর মেয়ের প্রেমিক হয়ে কে এন্ট্রি নেবে? স্বপ্নিলার হিরোর পরিচয় ফাঁস

স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ আসতে চলেছে এক বড়সড় মোড়। শুভলক্ষ্মীর মেয়ে আরিয়াকে কেন্দ্র করে যখন গল্পের উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এন্ট্রি নিতে চলেছেন এক নতুন নায়ক। ছোট পর্দার পরিচিত মুখ দেবদত্ত রাহা-কে এবার দেখা যাবে আরিয়ার বিপরীতে প্রধান পুরুষ চরিত্রে।

Feb 14, 2026, 10:30:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ এবার আসতে চলেছে নতুন মোড়। শুভলক্ষ্মী আর তাঁর পরিবারের টালমাটাল পরিস্থিতির মধ্যেই এবার আরিয়ার জীবনে প্রবেশ করতে চলেছে এক নতুন চরিত্র। শুভলক্ষ্মীর মেয়ে আরিয়ার হিরো হিসেবে ধারাবাহিকে যোগ দিচ্ছেন তরুণ অভিনেতা দেবদত্ত রাহা। এর আগে আকাশ আটের জনপ্রিয় মেগা ‘তোমায় হৃদমাঝারে রাখবো’-তে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি।

গৃহপ্রবেশে ঊষসীর মেয়ের প্রেমিক হয়ে কে এন্ট্রি নেবে? স্বপ্নিলার হিরোর পরিচয় ফাঁস
গৃহপ্রবেশে ঊষসীর মেয়ের প্রেমিক হয়ে কে এন্ট্রি নেবে? স্বপ্নিলার হিরোর পরিচয় ফাঁস

পুরনো ম্যাজিক, নতুন পর্দা:

আকাশ আটের পর্দায় দেবদত্তের সাবলীল অভিনয় আর চকোলেট বয় ইমেজ ইতিমধ্যেই তাঁকে স্টুডিও পাড়ায় জনপ্রিয় করে তুলেছে। এবার রাজ চক্রবর্তী প্রোডাকশনের মেগায় সুযোগ পেলেন দেবদত্ত। ‘গৃহপ্রবেশ’-এ দেবদত্তের চরিত্রটি গল্পের মোড় কোন দিকে ঘোরায়, এখন সেটাই দেখার। দেবদত্তকে দর্শক স্বস্তিকা মুখোপাধ্যায়ের অনস্ক্রিন ছেলের চরিত্রেও দেখেছে। বিজয়ার পরে সিনেমায় মা-ছেলের ভূমিকায় নজর কেড়েছিলেন তাঁরা।

স্বস্তিকার সঙ্গে দেবদত্ত
স্বস্তিকার সঙ্গে দেবদত্ত

আরিয়া-দেবদত্ত রসায়ন:

গল্পের বর্তমান ট্র্যাক অনুযায়ী, শুভলক্ষ্মীর মেয়ে আরিয়াকে ঘিরে অনেক রহস্য দানা বাঁধছে। সেখানে দেবদত্তের চরিত্রের আগমন আরিয়ার জীবনে কতটা শিহরণ নিয়ে আসে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। ইতিমধ্যেই শুটিং ফ্লোরে দেবদত্তের যোগ দেওয়ার খবর জানাজানি হতেই নেটিজেনদের একাংশ লিখছেন, ‘নতুন এই জুটির রসায়ন দেখার জন্য আমরা মুখিয়ে আছি।’

নতুন ইনিংস নিয়ে আশাবাদী অভিনেতা:

সূত্রের খবর, দেবদত্ত নিজেও এই নতুন কাজ নিয়ে বেশ উত্তেজিত। স্টার জলসার মতো প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করা তাঁর কেরিয়ারের জন্য এক বড় মাইলফলক হতে পারে। এখন দেবদত্তের হাত ধরে ‘গৃহপ্রবেশ’-এর টিআরপি কতটা ঊর্ধ্বমুখী হয়, তা সময় বলবে।