'প্রেম করতে তো বাধা নেই... ',সৌম্যর সঙ্গে প্রেমের গুঞ্জনে কী শিলমোহর দিলেন দেবলীনা?

অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি একটি সুসম্পর্ক গড়ে উঠেছে দেবলীনা দত্তের। টলিপাড়ায় গুঞ্জন, খুব তাড়াতাড়ি নাকি এই সম্পর্ককে শিলমোহর দেবেন তারকা জুটি। যদিও সৌম্য এবং দেবলীনা দুজনেই তাঁদের একে অপরকে বন্ধু বলে দাবি করেন কিন্তু এই সম্পর্ককে শুধুমাত্র বন্ধু বলতে নারাজ অনেকে।

Published on: Nov 08, 2025 4:17 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একটা সময় তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্তের প্রেম এবং বিয়ের চর্চা সর্বত্র হত। কিন্তু আচমকা যখন এই তারকা জুটি নিজেদের পথ আলাদা করে নেন, তখন কিছুটা হলেও অবাক হতে হয়েছিল সকলকে। এমন একটি জুটি, যা অনেকের কাছে আইকন ছিল তাঁরা কেন বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই।

সৌম্যর সঙ্গে প্রেমের গুঞ্জনে শিলমোহর দিলেন দেবলীনা?
সৌম্যর সঙ্গে প্রেমের গুঞ্জনে শিলমোহর দিলেন দেবলীনা?

যদিও এই মুহূর্তে তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত দুজনেই নিজেদের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছেন। একদিকে তথাগত চর্চিত প্রেমিকা আলোকবর্ষা বসুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। মাঝেমধ্যেই বান্ধবীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তথাগতকে।

অন্যদিকে শোনা যায়, অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি একটি সুসম্পর্ক গড়ে উঠেছে দেবলীনা দত্তের। টলিপাড়ায় গুঞ্জন, খুব তাড়াতাড়ি নাকি এই সম্পর্ককে শিলমোহর দেবেন তারকা জুটি। যদিও সৌম্য এবং দেবলীনা দুজনেই তাঁদের একে অপরকে ‘বন্ধু’ বলে দাবি করেন কিন্তু এই সম্পর্ককে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক বলতে নারাজ অনেকে।

আরও পড়ুন: গঙ্গাবক্ষে জন্মদিন পালন ঋতুপর্ণার, নিজের হাতে কেক খাইয়ে দিলেন মদন মিত্র

সৌমর সঙ্গে সম্পর্ক নিয়ে তেমনভাবে কখনওই কথা বলেননি দেবলীনা। তবে সম্প্রতি সঙ্গে সঙ্গীতার পডকাস্ট চলাকালীন যখন দেবলীনাকে প্রশ্ন করা হয়, তিনি আবার কবে প্রেমে পড়বেন? নিজেকে ছাড়া অন্য কোন ব্যক্তির প্রেমে তিনি কবে পড়বেন? উত্তরে অভিনেত্রী এমন কিছু বলেন, যা অনেক কিছু স্পষ্ট করে দেয়।

কবে প্রেমে পড়বেন অভিনেত্রী? এই প্রশ্ন শুনে দেবলীনা বলেন, ‘নিশ্চয়ই আমি আমার জীবন আবার নতুন করে শুরু করব। জানি না কবে। তবে প্রেমটাকে তো পেতে হবে, প্রেম তো একটা আবেগ। এই প্রেম নিয়ে সচেতন সিদ্ধান্ত তো নেওয়া যায় না।’

আরও পড়ুন: 'মেয়েকে মোটেই আমার মতো... ', কৃষভিকে আসলে কার মত দেখতে? খোলসা করলেন কাঞ্চন

সৌম্য বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ না করেই দেবলীনা বলেন, ‘আমার এক বন্ধুর সঙ্গে নাম জড়িয়ে অনেকে অনেক কিছু বলছে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যদি আমি নতুন করে প্রেম করি তাহলে তো কোনও বাধা নেই। তথাগত নিজের মতো জীবনে এগিয়ে গিয়েছে আমিও জীবনে এগিয়ে গিয়েছি। এখন যদি নতুন করে আমি প্রেমে পড়ি তাহলে তো কেউ আমাকে আটকাতে পারবে না।’

দেবলীনার কথা শুনে বেশ স্পষ্টই বোঝা যায়, পুরনো সম্পর্ককে পেছনে ফেলে তিনি নিজের জীবনে আবার সুন্দর করে এগিয়ে যেতে আগ্রহী। উল্টো দিকের মানুষটা যেই হোক না কেন, দেবলীনা এখন আর তথাগতকে জড়িয়ে বাঁচতে চান না। সঠিক সময়ে তিনি নিজের জীবনকে আবার নতুন করে গুছিয়ে নেবেন ভালোভাবেই।

News/Entertainment/'প্রেম করতে তো বাধা নেই... ',সৌম্যর সঙ্গে প্রেমের গুঞ্জনে কী শিলমোহর দিলেন দেবলীনা?