ফের চেনা ছন্দে দেবলীনা, স্বাভাবিক জীবনে ফিরতেই পেলেন বিরাট বড় সুযোগ

কথা বলতেই আলোচনার শিরোনামে উঠে এসেছিলেন দেবলীনা নন্দী। তারপরেই আচমকা ঘুমের ওষুধ খাওয়া এবং তারপর হাসপাতালে ভর্তি। সবকিছু মিলিয়ে বিগত বেশ কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই ছিল দেবলীনার খবর।

Published on: Jan 17, 2026 9:38 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কথা বলতেই আলোচনার শিরোনামে উঠে এসেছিলেন দেবলীনা নন্দী। তারপরেই আচমকা ঘুমের ওষুধ খাওয়া এবং তারপর হাসপাতালে ভর্তি। সবকিছু মিলিয়ে বিগত বেশ কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই ছিল দেবলীনার খবর।

ফের চেনা ছন্দে দেবলীনা
ফের চেনা ছন্দে দেবলীনা

তবে এখন তিনি অনেকটাই সুস্থ। খুব সম্প্রতি গানেও যোগ দিয়েছেন তিনি। গায়িকাকে কাজে ফিরতে দেখে খুশি হয়েছেন সকলেই। কিন্তু এবার ফিরে পাওয়া নতুন জীবনে একটি বড় সুযোগ পেলেন দেবলীনা। রানা সরকারের প্রযোজনায় আসন্ন ছবি ‘গুনগুন করে মহুয়া’ সিনেমায় কন্ঠ দেবেন গায়িকা।

আরও পড়ুন: সম্পন্ন হল রানী ভবানীর শেষ দিনের শ্যুটিং, মন খারাপ দর্শকদের

সমাজ মাধ্যমে এই খবরের ইঙ্গিত দিয়েছেন রানা সরকার। তিনি একটি পোস্ট করেছেন যেখানে অঙ্কিতা মল্লিকের সঙ্গে দেবলীনা নন্দীকে দেখতে পাওয়া যায়। ছবির মধ্যে বড় বড় করে লেখা, গুনগুন করে মহুয়া। ছবি দেখে আর বলার অপেক্ষা রাখে না যে অঙ্কিতা মল্লিকের আগামী সিনেমায় গান গাইবেন দেবলীনা।

প্রসঙ্গত, হাসপাতাল থেকেই কিছুদিন আগে একটি লাইভে দেবলীনা নিজের জীবনে ঘটে যাওয়া সব কথা জানান সকলকে। কেন তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন বা মাকে নিয়ে শ্বশুরবাড়িতে কি সমস্যা হয়েছিল সবটাই খুলে বলেন তিনি। সমাজমাধ্যমে তাঁকে নিয়ে চলতে থাকা কটুক্তির প্রতিবাদ জানিয়ে তিনি সকলকে বলেন, আপনারা দয়া করে আপনাদের বাক্যবান দিয়ে আমাকে মেরে ফেলবেন না।

আরও পড়ুন: ‘ডিভোর্সের পরেও খারাপ সময় ও আমায়... ‘, নবনীতাকে শুধুই ‘প্রাক্তন’ বলতে নারাজ জীতু

তবে দেবলীনা এত বড় পদক্ষেপ নিলেও এখনও পর্যন্ত প্রবাহ কোনও যোগাযোগ করেননি। যদিও স্বামী একবার ডাকলেই তিনি আবার শ্বশুর বাড়িতে ফিরে যাবেন বলেই জানিয়েছেন গায়িকা। তবে আপাতত ব্যক্তিগত জীবনকে পাশে রেখে তিনি এগিয়ে যেতে চান নিজের পেশাগত জীবনে আর রানা সরকারের আগামী ছবি যে সেই পদক্ষেপের একটি অনেক বড় সিঁড়ি হতে চলেছে, তা বলাই বাহুল্য।