নতুন বছরের শুরুতেই জি বাংলা তার নতুন মেগা 'সাত পাকে বাঁধা'র প্রোমো সামনে এনেছে। আর তারপরই এল আরও একটি নতুন মেগার প্রোমো। তবে এই মেগায় সব থেকে বড় চমক হল নায়ক-নায়িকা। তাঁরা কেউই সাধারণত মেগায় যে বয়স দেখানো তার মধ্যে পড়েন না। আসলে মধ্যবয়সী এক দম্পতির গল্প নিয়ে আসছে জি বাংলা।
নতুন বছরের শুরুতেই জি বাংলা তার নতুন মেগা 'সাত পাকে বাঁধা'র প্রোমো সামনে এনেছে। আর তারপরই এল আরও একটি নতুন মেগার প্রোমো। তবে এই মেগায় সব থেকে বড় চমক হল নায়ক-নায়িকা। তাঁরা কেউই সাধারণত মেগায় যে বয়স দেখানো তার মধ্যে পড়েন না। আসলে মধ্যবয়সী এক দম্পতির গল্প নিয়ে আসছে জি বাংলা।
যদিও এর আগেও 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর মতো মেগা এসেছিল। তাছাড়াও স্টার জলসায় বর্তমানে মধ্যবয়সী দুটি মানুষের জীবনের গল্প ফুটে উঠছে 'চিরসখা'। আর সেই স্রোতেই প্রবাহমান জি বাংলার নতুন মেগা 'কমলা নিবাস'।
এই মেগায় ফুটে উঠেছে ইচ্ছেপূরণের বাসনা, আর স্বামী-স্ত্রীর সম্পর্কের স্নিগ্ধতা। সঙ্গে মধ্যবিত্ত সংসারের এক সহজ সরল প্রতিচ্ছবি। মেগায় মুখ্য ভূমিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদার। দেবশঙ্করের চরিত্রের নাম শ্রীনিবাস গুহ এবং সোহিনীর চরিত্রে নাম কমলা।
ধারাবাহিকের প্রোমোর শুরুতেই দেখানো হয়েছে সিমেন্টের দাম নিজের নোটবুকে লিখে রাখছে শ্রীনিবাস। যে দোকানে দাঁড়িয়ে সে লিখছে সেই দোকানের বিক্রেতা তাকে প্রশ্ন করে, ‘নমস্কার শ্রীনিবাস বাবু, প্রতিবার এসে সিমেন্টের দাম লিখে নিয়ে যাচ্ছেন, কিনবেন কবে? যখন বস্তার দাম ১০০০টাকা ছোঁবে?’ তারপরই শ্রীনিবাসকে বলতে শোনা যায়, নমস্কার আমি শ্রীনিবাস গুহ। সংসারের দায়িত্ব পালন করতে করতে বয়স আর বাজারদর কবে যে বেড়ে গেল বুঝতেই পারলাম না। কিন্তু একটা স্বপ্ন এখনও বুকের মধ্যে বেঁধে রেখেছি। আমার কমলার জন্য একটা বাড়ি বানাতে চাই, আমাদের নিজের বাড়ি।'
এরপরই মন্দিরের গাছে মানত করে ঢিল বাঁধতে দেখা যায় কমলাকে। তার মুখে লেগে মিষ্টি, স্নিগ্ধ হাসি। সেই মন্দিরের পুরোহিতকে তার মেয়েদের জন্য ভালো পাত্র দেখার জন্য অনুরোধ করছে। তারপর তাকে, বলতে শোনা যায়, ‘আমি কমলা, আপনাদের শ্রীনিবাস বাবুর জীবন সঙ্গিনী। জানেন আমার একটাই স্বপ্ন আমার মেয়েদের খুব ভালো ঘরে বিয়ে হোক।’
তারপর সে তার প্রার্থনা দেবীর কাছে জানিয়ে প্রণাম করে। আর তারপর দেখতে পায় তার পাশে তার বর দাঁড়িয়ে। এরপর একসঙ্গে বাড়ি ফেরে শ্রীনিবাসের স্কুটি করে। পথেই তারা একে অপরের সঙ্গে কথা বলে। কথায় কথায় জানতে চায় শ্রীনিবাস কী চাইল দেবীর কাছে। তখন শ্রীবিনাস জানায় সে তাদের স্বপ্নের বাড়ি বানাতে পারে। তবে কমলা জানায় আগে মেয়েদের বিয়ে তারপর তাদের বাড়ি। তবে এই মেগার স্লট এখনও সামনে আনা হয়নি।