আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ দীপক, করলেন এফআইআর দায়ের
অভিনেতা দীপক তিজোরি অভিযোগ করেছেন যে তার আসন্ন সিনেমার জন্য অর্থায়নের প্রতিশ্রুতি দিয়ে তিন ব্যক্তি তাকে প্রতারিত করেছে। এই বিষয়ে FIR দায়ের করা হয়েছে।
একটা সময় পার্শ্ব চরিত্রের অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন দীপক তিজোরি। যদিও মাঝে বহুদিন বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। কিন্তু কয়েক মাস আগে শুনতে পাওয়া গিয়েছিল তিনি আবার বড় পর্দায় ফিরবেন। কিন্তু কোন ছবি বা কি চরিত্র সেটা এখনও জানা যায়নি। এসবের মধ্যেই এবার আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন অভিনেতা।

দীপকের দাবি অনুযায়ী, ৩ জন মহিলা একটি ছবিতে লগ্নি করার আশ্বাস দিয়েছিলেন। দীপকের থেকে আড়াই লক্ষ টাকা নিয়েছিলেন তারা। কিন্তু এরপর তাদের আর পাত্তা পাওয়া যায়নি। ওই ৩ মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেতা।
আরও পড়ুন: বিয়ের মন্ডপে বসে বাবিল, ঘরে লুকিয়ে আগন্তুককে ফোন কোয়েলের, কী ঘটতে চলেছে চিরসখায়?
সূত্র অনুযায়ী আরো জানা গিয়েছে, ওই ব্যক্তিরা জানিয়েছিলেন যে তারা প্রমিনেন্ট এন্টারটেইনমেন্ট কোম্পানি নামক একটি সংস্থার সঙ্গে যুক্ত। এক সপ্তাহের মধ্যে লেটার অফ ইন্টারেস্ট দেবেন তারা এমনই কথা হয়ে ছিল। কিন্তু টাকা পাওয়ার পর অভিনেতার সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে দেন তারা।
তবে ঘটনাটি এই বছরের নয়। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ঘটে এই ঘটনা। সমস্ত তথ্য নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। অভিনেতার অভিযোগের ওপর ভিত্তি করে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
আরও পড়ুন: এটা কি পিসির লেখা স্ক্রিপ! ‘রাঙামতি তীরন্দাজ’- এর প্রমো দেখে হেসে খুন নেটপাড়া
দীপক তিজোরির ক্যারিয়ার সম্পর্কে
দীপক তিজোরি ১৯৮০-এর দশকে একজন অভিনেতা হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন, ১৯৯০ সালে আশিকি দিয়ে সাফল্যের আগে অসংখ্য ছবিতে ছোট ছোট ভূমিকায় অভিনয় করেন। পরবর্তী কয়েক বছরে, তিনি দিল হ্যায় কে মানতা নাহিন, খিলাড়ি এবং জো জিতা ওহি সিকান্দার-এর মতো বেশ কয়েকটি সফল ছবিতে অভিনয় করেন। ১৯৯৩ সালে, তিনি পেহলা নাশা ছবিতে তার একমাত্র প্রধান চরিত্রে অভিনয় করেন, যা বক্স অফিসে সফল হয়নি।
পরবর্তীতে তিনি ২০০৩ সালের ‘উপস’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় মনোনিবেশ করেন। এরপর তিনি আরও অনেক চলচ্চিত্র পরিচালনা করেছেন, যার মধ্যে সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘টিপসি’ চলচ্চিত্রটি।
E-Paper











