দীপিকার পর এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন সইফ, বললেন,'বাড়িতে এসে যখন দেখি...'
দীপিকার ৮ ঘন্টা কাজের সময় বেঁধে দেওয়া নিয়ে উত্তাল হয়েছিল নেট দুনিয়া। অনেকে ব্যাপারটিকে সমর্থন করেছিলেন আবার অনেকেই মনে করেছিলেন এটি অবাস্তব একটি প্রস্তাব। এবার দীপিকার হয়ে কথা বললেন সইফ আলি খান।
সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত স্পিরিট সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে দীপিকা পাড়ুকোনকে। অতিরিক্ত পারিশ্রমিকের পাশাপাশি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া, দীপিকার এই দাবি মানতে নারাজ ছিলেন পরিচালক। ফলস্বরূপ দীপিকাকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক।
দীপিকার পর এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন সইফ
তবে সিনেমা থেকে দীপিকাকে বাদ দিয়ে দেওয়া হলেও এই গোটা ব্যাপারটা নিয়ে উত্তাল হয়েছে নেট দুনিয়া। কিছুদিন আগেই ‘মা’ ছবির প্রচারে অজয় দেবগন দীপিকার স্বপক্ষে মন্তব্য রাখেন। তিনি বলেন, ‘প্রতিটি জায়গাতেই ওয়ার্কিং মায়েরা ৮ থেকে ৯ ঘন্টা কাজ করেন। ইন্ডাস্ট্রিতেও এমন হওয়া দরকার। একজন ভালো, পরিচালক বা প্রযোজক হলে এই ব্যাপারটি নিয়ে কোনও সমস্যা হওয়ার কথাই নয়।’
আরও পড়ুন:কানের পর বিদেশের মাটিতে ফের দেশি লুকে আলিয়া, কোথায় গেলেন তিনি?
আরও পড়ুন: অভিনয় ছেড়েছেন বহু আগেই, নানার বিরুদ্ধে এনেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, চিনতে পারছেন ইনি কে?
কাজের সময়সীমা নিয়ে কথা বললেন সইফ আলি খান। সইফ বলেন, ‘আমি যখন বাড়িতে ফিরে আসি তখন আমার বাচ্চাদের ঘুমিয়ে থাকতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। এটি আমি সাফল্য বলতে পারি না। তাদের সঙ্গে আধঘন্টাও যখন আমি সময় কাটাতে পারি না, তখন আমার মনে হয় এটা আমার সাফল্যের মাপকাঠি নয়।’
অভিনেতা আরও বলেন, ‘সারা বছরে আমরা ভীষণ কম ছুটি পাই। তবে আমাদের ছেলেমেয়েদের ছুটির সময় যখন আমাদের ছুটি হয়, তখন ভীষণ আনন্দ হয়। সবাইকে নিয়ে একসঙ্গে সময় কাটানোর থেকে আনন্দ আর কিছু নেই। কাজ করা অবশ্যই গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ পরিবারকে সময় দেওয়া। আমার কাছে সাফল্য হল সঠিক সময় কাউকে না বলতে পারা এবং পরিবারের সঙ্গে সময় কাটানো।’
আরও পড়ুন: মঞ্চে উঠতেই ঘটল বিপত্তি! গান গাইতে গাইতে আচমকাই পড়ে গেলেন শাকিরা, তারপর?
আরও পড়ুন: হাসিমুখে ছবি পোস্ট যশের, নুসরতের পোস্টেও কী মিলল সমস্যা মেটার ইঙ্গিত?
প্রসঙ্গত, কিছুদিন আগেই সইফ আলি খান অভিনীত ‘জুয়েল থিফ’ মুক্তি পায় বড় পর্দায়। আপাতত অভিনেতা ব্যস্ত ‘রেস ৪’ ছবির শ্যুটিংয়ে।
News/Entertainment/দীপিকার পর এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন সইফ, বললেন,'বাড়িতে এসে যখন দেখি...'