শাড়ি পরে সাজুগুজু এলাকার ‘হবু বউমা’র! হাত ধরে রুক্মিণীকে নিয়ে ঘাটাল মেলার উদ্বোধন করলেন দেব

ঘাটালে একটি মেলার উদ্বোধনে একসঙ্গে পৌঁছলেন দেব আর রুক্মিণী। আর শুধু একসঙ্গেই পৌঁছননি, বরং শক্ত করে প্রেমিকার হাতটাও ধরে রেখেছিলেন দেব।

Published on: Jan 17, 2026 2:09 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউডে দেব ও রুক্মিণী মৈত্রের জুটি নিয়ে আলোচনা বরাবরের। সম্পর্কে সিলমোহর পড়েছে অনেক আগেই। যদিও বিয়ে নিয়ে রা কাটেন না কেউই। মাধেমধ্যে তো আবার তাঁদের বিচ্ছেদের খবরও ছড়িয়ে পড়ে। যদিও নিন্দুকের মুখে ছাই দিয়ে, প্রেমটা চলছে জোর কদমে।

ঘাটালে একত্রে দেব ও রুক্মিণী।
ঘাটালে একত্রে দেব ও রুক্মিণী।

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল। ভিডিয়োটি টলি অনলাইনের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হয়েছে। দেখা গেল নিজের এলাকা ঘাটালে একটি মেলার উদ্বোধনে একসঙ্গে পৌঁছলেন দেব আর রুক্মিণী। আর শুধু একসঙ্গেই পৌঁছননি, বরং শক্ত করে প্রেমিকার হাতটাও ধরে রেখেছিলেন দেব।

আরও পড়ুন: দিতিপ্রিয়ার পর চিরদিনই তুমি যে আমারে ফের সহকর্মীর সাথে বাওয়াল জীতুর! পিছনে ‘মীরা’ তন্বীর সঙ্গে ফোটো

বেশ সাজুগুজু করে পৌঁছন রুক্মিণী। পিচ রঙের শাড়ি পরেছিলেন ঘাটালের হবু বউমা। দেব অবশ্য একেবারেই সাদামাটা সাজ। ডেনিম আর কালো রঙের জ্যাকেট। উপস্থিত জনতার উদ্দেশে কখনো হাত নাড়তে, কখনো চুমু ছুঁড়ে দিতে দেখা গেল দুই তারকাকে।

একজন কমেন্টে লিখলেন, ‘ফাইনালি দেবদা আর রুক্মিণী এক স্টেজে’। আরেকজন লেখেন, ‘এরা যে কবে বিয়ে করবে’! লম্বা সময় ধরে টলিউডে ওপেন সিক্রেট দেবা আর দেবী থুরি দেব ও রুক্মিণীর প্রেম। যদিও ঘনিষ্ঠদের দাবি হালে দুজনের সম্পর্কে মনোমানিল্য হয়েছে বেশ কয়েকবার। অন্য নায়িকার সঙ্গে দেবের ঘনিষ্ঠতা নিয়েও উঠেছে প্রশ্ন। দেবের নাম জড়িয়েছিল মাঝে ইধিকা পালের সঙ্গে। গত বছর তো ইনস্টাগ্রামে দেবকে আনফলো পর্যন্ত করে দিয়েছিলেন রুক্মিণী। পরে অবশ্য দেবের জন্মদিনে ফের দুজনকে দেখা যায় পাশাপাশি।

আরও পড়ুন: রণবীর ছাড়তেই ধুম ৩-এ আসছেন শাহরুখ! তবে কিং খান বড় শর্ত রেখেছেন ফারহানের জন্য

এই তো ডিসেম্বরে দেবের জন্মদিনে বেশ মিষ্টি একটা পোস্ট আসে রক্মিণীর তরফ থেকে। যেখানে লেখা, ‘শুভ জন্মদিন সুপারস্টার নয়, মেগাস্টার নয়.. শুধু ভালবাসাকে। তুমি চাঁদ, সূর্য আর তারাদেরও ছুঁয়ে ফেলো। তোমার জন্য সবসময় অনেক ভালবাসা আর শুভেচ্ছা।’

কাজের সূত্রে দেবকে এরপর দেখা যাবে পদ্মশ্রী করিমুল হকের জীবনীচিত্র ‘অ্যাম্বুলেন্স দাদা’তে। এছাড়াও পুজোতে আসবেন তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তবে সামনের কটা মাস ভোটের কাজেও ব্যস্ত থাকবেন তৃণমূল সাংসদ। আপাতত উপভোগ করছেন প্রজাপতি ২-র সাফল্য, যা ২০২৫ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল।