‘দেশু ৭’ মুক্তির ১০ মাস আগে অ্যাডভান্স বুকিংয়ের ঘোষণা দেব-শুভশ্রীর, দর্শকদের জন্য থাকবে আর কী কী চমক?
অবশেষে হল অপেক্ষার অবসান। দেব এবং শুভশ্রী এলেন একসঙ্গে লাইভে। একে অপরের সঙ্গে গল্পের পাশাপাশি দিলেন বিশাল বড় চমক। যে কথা তাঁরা দিয়েছিলেন, সেই কথা রেখেই এবার দর্শকদের দিলেন একটি বিরাট বড় উপহার।
অবশেষে হল অপেক্ষার অবসান। দেব এবং শুভশ্রী এলেন একসঙ্গে লাইভে। আগামী ছবি নিয়ে দিলেন বিশাল বড় চমক। যে কথা তাঁরা দিয়েছিলেন, সেই কথা রেখেই এবার দর্শকদের দিলেন একটি বিরাট বড় উপহার।
‘দেশু 7’ মুক্তির ১০ মাস আগে অ্যাডভান্স বুকিংয়ের ঘোষণা দেব-শুভশ্রীর
কিছুদিন আগেই ঘোষণা হয়েছিল যে দুর্গাপুজায় মুক্তি পাবে দেব এবং শুভশ্রী অভিনীত আগামী ছবি। যদিও ছবির নাম এখনও ঠিক করা হয়নি। এই সিনেমা এখন আপাতত পরিচিত ‘দেশু ৭’ নামে। চলছে চিত্রনাট্য লেখার কাজ। কিন্তু দর্শকদের উন্মাদনা দেখে আপ্লুত দেব এবং শুভশ্রী ঘোষণা করেছিলেন যে তাঁরা লাইভে এসে বলবেন এমন একটি কথা, যার ফলে তাঁদের আগামী ছবি চিরকালের জন্য একটি ইতিহাসে পরিণত হয়ে যাবে।
১৯ জানুয়ারি দুপুরে লাইভ চলাকালীন মোট ৭টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন তারকা জুটি। কিন্তু যে কথাটি বলার জন্য লাইভে আসা সেটি সবার শেষে বলেন তাঁরা। যদিও প্রথমে দেব ভুলে যাচ্ছিলেন কিন্তু তাকে মনে করিয়ে দেন শুভশ্রী। এই প্রথম সিনেমার ইতিহাসে একটি ছবি মুক্তির প্রায় ১০ মাস আগে শুরু হয়ে যাবে অ্যাডভান্স টিকিট বুকিং।
আজ অর্থাৎ ১৯ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে টিকিট বুকিং। তবে টিকিটের ক্ষেত্রেও থাকবে একটি অভিনবত্ব। একেবারে সোনার রঙে মুড়ে দর্শকরা পাবেন এই টিকিট। সিনেমা হলে ঢোকার আগেই এই টিকিট হাতে পেয়ে যাবেন দর্শকরা।
তবে দর্শকরা যে শুধু সোনার রঙের টিকিট পাবেন তা নয়, টিকিটের মধ্যে জ্বলজ্বল করবে দেব এবং শুভশ্রীর অটোগ্রাফ। এছাড়া প্রত্যেক দর্শকদের জন্য থাকবে এমন কিছু চমক যা সিনেমা হলে ঢুকলেই তাঁরা বুঝতে পারবেন। দর্শকদের ইউনিক ফিল করানোর জন্য সব রকম চেষ্টা করবেন তারকা জুটি।
দেব জানান, প্রথমদিনে ২০টি হলের মোট ২০০০টি টিকিট বিক্রি হবে। ফার্স্ট ডে ফার্স্ট শো অর্থাৎ প্রথম দিন সকাল ৭ টা ৩০ মিনিটের শোকে একেবারে মেগা ইভেন্ট করে তুলবেন দেব শুভশ্রী। তাহলে যারা দেব এবং শুভশ্রীর আগামী ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তাঁরা ১৯ জানুয়ারি ঠিক ৩টে থেকেই বুক মাই শোতে কাটতে পারেন অ্যাডভান্স টিকিট এবং সংরক্ষিত করে নিতে পারেন নিজের গোল্ডেন সিট।
News/Entertainment/‘দেশু ৭’ মুক্তির ১০ মাস আগে অ্যাডভান্স বুকিংয়ের ঘোষণা দেব-শুভশ্রীর, দর্শকদের জন্য থাকবে আর কী কী চমক?