‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট রেডি, কবে থেকে দর্শকরা হাতে পাবেন এই অমুল্য রত্ন?

২০২৬ সাল শুরু হতেই দেব জানিয়ে দেন, এই বছরে কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে তাঁর? প্রতিবছরের মতো এই বছরেও নিজের ক্যালেন্ডার সবার আগে প্রকাশ্যে এনেছিলেন তিনি। তবে এবারের ক্যালেন্ডার ভীষণ স্পেশাল কারণ এই বছর আবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব এবং শুভশ্রী।

Published on: Jan 29, 2026 4:27 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ সাল শুরু হতেই দেব জানিয়ে দেন, এই বছরে কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে তাঁর? প্রতিবছরের মতো এই বছরেও নিজের ক্যালেন্ডার সবার আগে প্রকাশ্যে এনেছিলেন তিনি। তবে এবারের ক্যালেন্ডার ভীষণ স্পেশাল কারণ এই বছর আবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব এবং শুভশ্রী।

‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট রেডি
‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট রেডি

ছবির নাম বা গল্প এখনও ঠিক না হলেও ছবিতে যখন দেব এবং শুভশ্রী এই দুই নাম রয়েছে তখন সেই ছবি আর হিট না হয়ে যায় কোথায়? সিনেমাটি দর্শকদের পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই একটি লাইভে এসে দেব- শুভশ্রী জানিয়ে দেন, তাঁরা ছবি মুক্তির ১০ মাস আগেই সিনেমার টিকিট কাটার সুযোগ করে দিচ্ছেন দর্শকদের যেটা বাংলা ছবিতে এর আগে কখনো হয়নি।

আরও পড়ুন: 'বড়রা যাই বলুক আমায় থাকতে হবে পরিষ্কার...', তৃণাকে নিয়েই কী বিশেষ পোস্ট অভিনবের

ইতিমধ্যেই ফার্স্ট ডে ফার্স্ট শো - এর অনেক টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যারা প্রথম দিনে ছবি দেখতে আসবেন তারা প্রত্যেকে পাবেন একটি গোল্ডেন টিকিট। টিকিটের ওপর থাকবে দেব এবং শুভশ্রীর অটোগ্রাফ। শুধু তাই নয়, প্রত্যেক দর্শকদের জন্য বিশেষ চমকের ব্যবস্থা করে রেখেছেন তারকা জুটি।

তবে টিকিট তো কাটা হয়েছে কিন্তু সেই টিকিট পাবেন কি করে? অনলাইনে কাটা টিকিট সচরাচর হাতে পাওয়া যায় না কিন্তু এবারে ব্যাপারটা একেবারে অন্যরকম। যেহেতু প্রথম দিনের প্রত্যেক দর্শকদের জন্য গোল্ডেন টিকিটের ব্যবস্থা করেছেন তারকারা তাই সেই টিকিট অনেক আগেই হাতে পেয়ে যাবেন দর্শকরা।

২৯ জানুয়ারি একটি পোষ্টের মাধ্যমে দেব এবং শুভশ্রী জানিয়ে দেন, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে দর্শকরা এই টিকিট হাতে পেয়ে যাবেন। যে হলে তারা টিকিট কেটেছেন, সেই হলে গিয়ে যোগাযোগ করলেই গোল্ডেন টিকিট হাতে পেয়ে যাবেন দর্শকরা। এরপর নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে হলে গিয়ে টিকিট দেখালেই নিজের আসন সংরক্ষিত করতে পারবেন তারা।

আরও পড়ুন: বিচ্ছেদ বিতর্কে বুড়ো আঙুল! ইন্ডাস্ট্রিতে ২০ বছর, রুক্মিণীকে নিয়েই কেক কাটলেন দেব

প্রসঙ্গত, দেব ও শুভশ্রীর এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকবেন। তবে আর কোন কোন তারকা থাকবেন সে কথা এখনও জানা যায়নি। যদিও ছবির নাম এবং গল্প ও অন্যান্য কলাকুশলীদের নাম আগামী নববর্ষের দিন একটি লাইভে এসে দেব-শুভশ্রী জানাবেন বলেই জানিয়েছেন।